Donald Trump: ম্যাক্রোঁকে আগেই সতর্ক করেছিলাম। বলেছিলাম, সারা দুনিয়ার লোকজনকে এভাবে দেশে ঢুকতে দিয়ে তিনি মস্ত বড় ভুল করছেন।

Donald Trump: ফ্রান্সে চলা বিক্ষোভ আর দাঙ্গার মূল কারণ হলো অভিবাসন। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্যারিস খুব তাড়াতাড়ি একটা মুসলিম শহরে পরিণত হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে দেশের সীমান্ত বন্ধ করার পরামর্শও দিয়েছেন তিনি।

কী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?

ট্রাম্পের মতে, ফ্রান্সে এখন যা ঘটছে, তা কোনো স্কুল বা ওই জাতীয় কোনো ইস্যুর জন্য নয়। এর একমাত্র কারণ হলো অভিবাসন। তিনি বলেন, "আমি ইমানুয়েল ম্যাক্রোঁকে আগেই বলেছিলাম ফ্রান্সের সীমান্তগুলো পুরোপুরি বন্ধ করে দিতে।"

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি ম্যাক্রোঁকে এই বিষয়ে অনেক আগেই সতর্ক করেছিলেন। ট্রাম্প বলেন, "আমি তাঁকে বলেছিলাম, আপনি সারা বিশ্বের মানুষকে আপনার দেশে ঢোকার সুযোগ দিচ্ছেন। এটা আপনি মস্ত বড় একটা ভুল করছেন। প্যারিস খুব শিগগিরই একটা মুসলিম শহর হয়ে যাবে।" ট্রাম্পের হুঁশিয়ারি, ইউরোপ যদি এখনই নিজেদের সীমান্ত বন্ধ না করে এবং অপরাধীদের দেশ থেকে বের করে না দেয়, তাহলে ইউরোপের পতন নিশ্চিত।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।