MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • 'ইজরায়েলের সঙ্গে শান্তি সমঝোতায় থাকুন, নচেৎ ফল ভালো হবে না', হামাসকে সতর্ক বার্তা ট্রাম্পের

'ইজরায়েলের সঙ্গে শান্তি সমঝোতায় থাকুন, নচেৎ ফল ভালো হবে না', হামাসকে সতর্ক বার্তা ট্রাম্পের

Donald Trump On Hamas Israel Conflict: হামাস-ইজরায়েল সঙ্ঘাত নিয়ে এবার মধ্য প্রাচ্যের জঙ্গি গোষ্ঠী হামাসকে কড়া সতর্ক বার্তা দিলেন প্রেসিডেন্ট  ট্রাম্প। কী বললেন তিনি? 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 21 2025, 09:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি
Image Credit : Social Media

হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুদ্ধ বিরতি নিয়ে ফের জঙ্গি গোষ্ঠী হামাসকে কড়া সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি বজায় না রাখলে এর ফল ভোগ করতে হবে বলে তীব্র আক্রমণ শানান তিনি। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘’হামাস যুদ্ধবিরতি বজায় না রাখলে ভবিষ্যতে এর ফল ভোগ করতে হবে।'' 

25
কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?
Image Credit : Getty

কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

সোমবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি  হয়ে তিনি আরও বলেন যে, ‘’হামাসকে আরও ভালো হয়ে থাকতে হবে। না হলে ওদের নির্মূল করে দেওয়া হবে। ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি বজায় না রাখলে শাস্তি পেতে হবে হামাসকে।'' 

Related Articles

Related image1
'নির্বাচন করানোর কোনও সদিচ্ছা নেই সুশীলার', অন্তর্বর্তী সরকার প্রধান কার্কিকে তোপ প্রাক্তন ওলির
Related image2
দিওয়ালিতে রাজধানীতে নেমে গেল বাতাসের গুণমান, বিষ বায়ুতেই শ্বাস নিচ্ছে দিল্লিবাসী
35
হামলা চললে কঠোর জবাব
Image Credit : Getty

হামলা চললে কঠোর জবাব

ইজরায়েল বনাম হামাস সঙ্ঘাত নিয়ে ট্রাম্প আরও জানান যে, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে "সামান্য সুযোগ" দেবে। এই আশায় যে সহিংসতা কমে আসবে। তবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন যে, ‘’হামলা চলতে থাকলে কঠোর জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র পরিস্থিতি শান্ত হওয়ার আশায় এই যুদ্ধবিরতিকে কার্যকর করার জন্য কিছু সময় দেবে।''    তিনি আরও স্পষ্ট করে দেন যে, যদি আক্রমণ অব্যাহত থাকে, তবে যুক্তরাষ্ট্রকে কঠিন পদক্ষেপ নিতে হতে পারে। তা হামাসের জন্য মোটেও ভালো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

45
 শান্তি চুক্তি নিয়ে কড়া অবস্থান
Image Credit : X-@iEvangelize

শান্তি চুক্তি নিয়ে কড়া অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশগুলিকে ইঙ্গিত করে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, "যদি তারা এটা করতে থাকে, তবে আমরা ভিতরে গিয়ে সবকিছু ঠিক করে দেব, এবং এটা খুব দ্রুত এবং বেশ সহিংসভাবে ঘটবে।" তবে তিনি স্পষ্ট করেছেন যে এটি মার্কিন সেনা পাঠানোর বিষয় নয়।

55
ট্রাম্পের স্পষ্ট বার্তা
Image Credit : ANI

ট্রাম্পের স্পষ্ট বার্তা

ট্রাম্প আরও বলেন, “আমি যদি ইজরায়েলকে বলি, তবে তারা দুই মিনিটের মধ্যে প্রবেশ করবে। আমি তাদের বলতে পারি, 'যাও এবং ব্যবস্থা নাও।' কিন্তু এই মুহূর্তে, আমরা তা বলিনি। আমরা একে কিছুটা সুযোগ দিতে যাচ্ছি।" শুধু তাই নয়, ট্রাম্প জানান  তিনি হামাসকে শান্তি রক্ষার বার্তা এবং সুযোগ দিচ্ছেন। যাতে নতুন ভালো কিছুর সূচনা হতে পারে। নচেৎ হামাসকে কড়া শাস্তি দিতে দুবারও ভাববে না আমেরিকা। এদিন স্পষ্ট জানিয়ে দেন ট্রাম্প।

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
NASA Artemis II Mission: আচমকা থমকে গেল মানুষকে চাঁদে পাঠানোর নাসার অভিযান, কিন্তু কেন
Recommended image2
'পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে মৃত্যুর মুখ থেকে বাঁঁচিয়েছেন', ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের
Recommended image3
Mar-a-Lago Shooting: প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন লুকিয়ে ঢুকে হামলার চেষ্টা ২০ বছরের যুবকের, পাল্টা গুলিতে খতম
Recommended image4
US Winter Storm: বরফের ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক ফ্লাইট বাতিল
Recommended image5
UFO Files: ভিনগ্রহীরা কি সত্যি? আমেরিকার সব গোপন তথ্য ফাঁস করছেন ট্রাম্প!
Related Stories
Recommended image1
'নির্বাচন করানোর কোনও সদিচ্ছা নেই সুশীলার', অন্তর্বর্তী সরকার প্রধান কার্কিকে তোপ প্রাক্তন ওলির
Recommended image2
দিওয়ালিতে রাজধানীতে নেমে গেল বাতাসের গুণমান, বিষ বায়ুতেই শ্বাস নিচ্ছে দিল্লিবাসী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved