MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • United States
  • আমেরিকায় চাকরি করার স্বপ্ন আরও কঠিন! ডিসেম্বর থেকেই ভিসা নীতিতে বদল আনছেন ট্রাম্প সরকার

আমেরিকায় চাকরি করার স্বপ্ন আরও কঠিন! ডিসেম্বর থেকেই ভিসা নীতিতে বদল আনছেন ট্রাম্প সরকার

Trump On H1BVisa: বাইরের বিভিন্ন দেশ থেকে আমেরিকায় চাকরি করতে আসা এইচ১বি ভিসাধারীদের জন্য আরও কড়া নিয়ম আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 10 2025, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতিতে রদবদল
Image Credit : social media

ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতিতে রদবদল

মার্কিন মুলুকে গিয়ে চাকরি করা আর অত সোজা হবে না ট্রাম্প জমানায়। ফি বৃদ্ধির পর H1B ভিসা নিয়ে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, বাইরের বিভিন্ন দেশ থেকে যারা আমেরিকায় চাকরি করতে আসতে চাইছেন। তাদের বাছাইয়ের নিয়মে আরও কড়া হতে চলেছে ট্রাম্প প্রশাসন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কবে থেকে চালু হবে এই নিয়ম
Image Credit : Getty

কবে থেকে চালু হবে এই নিয়ম

এই বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি বছরের ডিসেম্বর মাস থেকে এইচওয়ানবি ভিসায় নানারকম বদল আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কেবল বাধ্যতামূলক ১০০,০০০ ডলার (এক লক্ষ মার্কিন ডলার) ফি আরোপ করেই থামছে না। তারা আরও একাধিক অভিবাসন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে, যা নিয়োগকর্তারা কীভাবে এই পারমিট ব্যবহার করতে পারবেন এবং কারা এর যোগ্য হবেন, তার উপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। 

Related Articles

Related image1
ট্রাম্পের আশায় জল, বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত ভেনিজুয়েলার বিরোধী দলনেত্রী
Related image2
গাজায় গণ হত্যার প্রতিবাদে উত্তপ্ত ইসলামাবাদ, মার্কিন দূতাবাস ঘেরাও,পাকিস্তানে চরম অরাজকতা
35
ভিসার অপব্যবহার রোধ
Image Credit : Getty

ভিসার অপব্যবহার রোধ

বাইরে ভিসার অপব্যবহার রোধ এবং আমেরিকার কর্মীদের স্বার্থ রক্ষায় ট্রাম্প প্রশাসন এখন আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে। সূত্রের খবর, এই নতুন বিধিনিষেধের ফলে শুধু ভিসার আবেদন খরচই বাড়বে না, বরং কোন কর্মীরা ভিসা পাবেন এবং মার্কিন সংস্থাগুলি কীভাবে তাঁদের নিয়োগ করবে, সেই প্রক্রিয়াতেও কঠোর নিয়ম আনা হবে। এই সিদ্ধান্তের ফলে বিদেশে কাজ করতে ইচ্ছুক অনেক পেশাদার, বিশেষত ভারতীয় প্রযুক্তি কর্মীদের উদ্বেগ আরও বাড়তে পারে।

45
কমছে এইচ-১বি ভিসায় ছাড়
Image Credit : Social Media

কমছে এইচ-১বি ভিসায় ছাড়

মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS) বার্ষিক ভিসা কোটা থেকে বর্তমানে ছাড়প্রাপ্ত নিয়োগকর্তা এবং পদের সংখ্যা কমাতে পারে কিনা, তা এখনও অস্পষ্ট। তবে, ট্রাম্প প্রশাসন যদি এই ছাড়ের সীমা পরিবর্তন করে, তাহলে এর প্রভাব পড়তে পারে গবেষণা সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির উপর, যারা বর্তমানে এই ছাড়ের সুবিধা ভোগ করে থাকে।

55
H-1B ভিসা নিয়মে বড়সড় পরিবর্তন
Image Credit : Getty

H-1B ভিসা নিয়মে বড়সড় পরিবর্তন

মার্কিন মুলুকে কাজের স্বপ্ন দেখা হাজার হাজার ভারতীয় পড়ুয়া ও তরুণ পেশাজীবীর জন্য দুশ্চিন্তার খবর। H-1B নন-ইমিগ্র্যান্ট ভিসা কর্মসূচির নিয়মে বড়সড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে মার্কিন সরকার। এই নতুন নিয়ম কার্যকর হলে আমেরিকায় কাজ পাওয়ার পথ আরও কঠিন হতে পারে। এই বিষয়ে এক সরকারি  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নতুন নিয়মাবলি ২০২৫ সালের ডিসেম্বর থেকে চালু হতে পারে। এই পরিবর্তনগুলি বিশেষ করে সেই সমস্ত ভারতীয়দের প্রভাবিত করবে, যারা পড়াশোনার শেষে বা কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আমেরিকায় চাকরি পেতে ইচ্ছুক। এই কঠোরতা বৃদ্ধিতে ভিসা পাওয়া আরও জটিল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। এই নতুন নিয়মের ফলে ভারতীয় তথ্যপ্রযুক্তি (IT) কর্মী এবং আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীরা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন। নতুন নিয়মগুলি মূলত ভিসা প্রদানের ক্ষেত্রে উচ্চ মজুরি এবং উচ্চ দক্ষতার কর্মীদের অগ্রাধিকার দেবে বলে মনে করা হচ্ছে।

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohan Bhagwat: 'ভারতের মানুষের ডিএনএ-তে ঐক্য ও বৈচিত্র্য,' নিউ ইয়র্কে বার্তা মোহন ভাগবতের
Recommended image2
Indian Ocean: ভারত মহাসাগরে একসঙ্গে কাজ করবে ভারত-আমেরিকা, কী নিয়ে কথা হল দুই দেশের মধ্যে?
Recommended image3
India-US Relations: মোদী-ট্রাম্প বৈঠকে মিডিয়া নিয়ে 'অনুরোধ' ছিল ভারতের? মুখ খুলল সরকারি সূত্র
Recommended image4
Donald Trump: ইরানকে সাহায্য করলেই গুণতে হবে চড়়া মাশুল, ট্রাম্পের হুঁশিয়ারির পরে পাল্টা তোপ তেহরানের
Recommended image5
Green Card Rules: আমেরিকায় পাকাপাকি থাকতে চান? তাহলে গ্রিন কার্ডে আবেদনে এই ভুলটি করবেন না
Related Stories
Recommended image1
ট্রাম্পের আশায় জল, বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত ভেনিজুয়েলার বিরোধী দলনেত্রী
Recommended image2
গাজায় গণ হত্যার প্রতিবাদে উত্তপ্ত ইসলামাবাদ, মার্কিন দূতাবাস ঘেরাও,পাকিস্তানে চরম অরাজকতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved