
Italy Storm Fury: 63 হাজার বজ্রপাত, অদ্ভূত জলস্তম্ভের পর রেকর্ড বৃষ্টি। ইতালিতে রুষ্ট প্রকৃতি
ইতালিতে ভয়াবহ আবহাওয়া! কয়েক মাসের তীব্র গরমের পর আচমকাই প্রবল বৃষ্টি, ভয়ঙ্কর ঝড় আর বজ্রপাতে বিপর্যস্ত একাধিক এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টাস্কানি অঞ্চল।
ইতালিতে ভয়াবহ আবহাওয়া! কয়েক মাসের তীব্র গরমের পর আচমকাই প্রবল বৃষ্টি, ভয়ঙ্কর ঝড় আর বজ্রপাতে বিপর্যস্ত একাধিক এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টাস্কানি অঞ্চল। প্রবল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে আকস্মিক বন্যা। রাস্তাঘাটে জল জমে যাওয়ার পাশাপাশি বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনজীবন। শুধু টাস্কানি নয়, প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কবলে পড়েছে ইতালির রাজধানী রোমও। একের পর এক বজ্রপাত এবং ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে দুর্যোগের পরিস্থিতি।
আবহাওয়ার এই ভয়াবহতার মধ্যেই ইতালিতে প্রায় ৬৩ হাজার বজ্রপাতের ঘটনা রেকর্ড হয়েছে বলে জানা গিয়েছে। কয়েক মাসের তীব্র গরমের পর তাপমাত্রাতেও এসেছে উল্লেখযোগ্য পতন। এদিকে ইতালির লিগুরিয়া উপকূলের কাছে দেখা গিয়েছে বিশাল আকারের একটি জলস্তম্ভ বা Waterspout। সমুদ্রের উপর তৈরি হওয়া এই শক্তিশালী জলীয় ঘূর্ণির দৃশ্য রীতিমতো চমকে দিয়েছে প্রত্যক্ষদর্শীদের। তীব্র গরম থেকে আচমকা প্রবল বৃষ্টি, ঝড়, বজ্রপাত এবং বন্যা, আবহাওয়ার এমন চরম পরিবর্তন নতুন করে প্রশ্ন তুলছে ইউরোপের জলবায়ু পরিস্থিতি নিয়েও। ইতালির ভয়াবহ আবহাওয়ার এই মুহূর্তগুলির ভিডিও এখন সামনে এসেছে। দেখুন, কীভাবে প্রকৃতির রুদ্ররূপে বিপর্যস্ত ইতালি।