
Arizona Floods: নেপালের পর হড়পা বান আমেরিকায়, অ্যারিজোনার বন্যার ভাসছে দামি গাড়ি
অ্যারিজোনায় ভয়াবহ বন্যা! অ্যারিজোনার টুকসন শহর এবং দক্ষিণ অ্যারিজোনায় ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। মাত্র ৩০ মিনিটের মধ্যে তিনটি পৃথক সুইফট-ওয়াটার রেসকিউ চালাতে হয়। বন্যার জলে একাধিক গাড়িও আটকে পড়েছে।
অ্যারিজোনায় ভয়াবহ বন্যা! অ্যারিজোনার টুকসন শহর এবং দক্ষিণ অ্যারিজোনায় ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েও জারি রয়েছে প্রবল বর্ষণ এবং মুষলধারে বৃষ্টির দাপট। একের পর এক বজ্রঝড়ের জেরে শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে হঠাৎ বন্যার আশঙ্কা। মার্কিন ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে টুকসন ও আশপাশের এলাকায় বারবার ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্নিং এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, গালফ অব ক্যালিফোর্নিয়া থেকে আসা বিপুল পরিমাণ আর্দ্রতা ঝড়ের শক্তি বাড়িয়ে দিচ্ছে। এই আর্দ্রতা আপাতত একই এলাকায় আটকে থাকায় প্রতিদিন দুপুর ও সন্ধ্যার দিকে তৈরি হচ্ছে নতুন নতুন বজ্রঝড়। শক্তিশালী ঝড়ের কারণে কোথাও কোথাও ১ থেকে ২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আগের বৃষ্টির কারণে মাটি ইতিমধ্যেই জলসিক্ত। ফলে নতুন করে ভারী বৃষ্টি হলেই জল দ্রুত নেমে আসছে এবং কয়েক মিনিটের মধ্যেই তৈরি হচ্ছে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড। পরিস্থিতি সামলাতে রীতিমতো ব্যস্ত টুকসন ফায়ার ডিপার্টমেন্ট। একাধিক জায়গায় জলবন্দি মানুষকে উদ্ধারে নামতে হয়েছে দমকলকর্মীদের। একটি ঘটনায় মাত্র ৩০ মিনিটের মধ্যে তিনটি পৃথক সুইফট-ওয়াটার রেসকিউ চালাতে হয়। বন্যার জলে একাধিক গাড়িও আটকে পড়েছে।