Nigeria Flood: নেপালের মত হড়পা বান আবুজায়, জলের তলায় বিমানবন্দর,ডুবল গাড়ি

আফ্রিকার নাইজেরিয়ার রাজধানী আবুজায় প্রবল বৃষ্টির পর ভয়াবহ হড়পা বান বা flash flood। কোথাও কোমর সমান জল, কোথাও আবার বাড়ির জানলা পর্যন্ত উঠে গিয়েছে বন্যার জল।

Share this Video

আফ্রিকার নাইজেরিয়ার রাজধানী আবুজায় প্রবল বৃষ্টির পর ভয়াবহ হড়পা বান বা flash flood। কোথাও কোমর সমান জল, কোথাও আবার বাড়ির জানলা পর্যন্ত উঠে গিয়েছে বন্যার জল। জলের তলায় গুরুত্বপূর্ণ রাস্তা, সেতু, বাড়িঘর আর রাস্তায় আটকে পড়েছে অসংখ্য গাড়ি। সবচেয়ে ভয়াবহ ছবি সামনে এসেছে Airport Expressway থেকে। আবুজার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক কার্যত নদীর চেহারা নিয়েছে। প্রবল জলের স্রোতে আটকে পড়েছেন হাজার হাজার গাড়িচালক ও যাত্রী। ভয়াবহ পরিস্থিতি Lugbe এলাকাতেও। ব্যাপক জল জমে যাওয়ায় বহু মানুষ নিজেদের বাড়িতেই আটকে পড়েন। জল বাড়তে থাকায় অনেক বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরে যেতে হয়েছে। তদন্তে উঠে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবুজার মূল Master Plan-এ যেসব জায়গা stormwater drainage corridor হিসেবে নির্দিষ্ট ছিল, সেখানে পরবর্তীকালে নির্মাণ ও উন্নয়ন কাজই কি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে?

Lokogoma এবং আশপাশের আবাসিক এলাকাতেও একই ছবি। রাস্তাঘাটের পাশাপাশি বাড়ি এবং স্থানীয় পরিকাঠামোর মধ্যে ঢুকে পড়েছে বন্যার জল। শুধু আবাসিক এলাকা নয়, আবুজার অন্যতম ব্যস্ত commercial hub Wuse 2-ও জলমগ্ন হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ রাস্তা ডুবে যাওয়ার পাশাপাশি একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ঢুকে পড়ে জল। Mabushi এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ। বেশ কিছু বাড়িতে জল প্রায় জানলার উচ্চতা পর্যন্ত উঠে যায়। বাধ্য হয়ে ground floor-এ থাকা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়।

Related Video