MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • Sheikh Hasina: শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন? সময়সীমা জানিয়ে মৃত্যুদণ্ডের রায় নিয়ে বড় বার্তা

Sheikh Hasina: শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন? সময়সীমা জানিয়ে মৃত্যুদণ্ডের রায় নিয়ে বড় বার্তা

Sheikh Hasina: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি ২০২৬ সালের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। দেশে ফেরার পরিকল্পনা, মৃত্যুদণ্ডের রায় নিয়ে তাঁর প্রতিক্রিয়া এবং আওয়ামী লীগ নিয়ে কী বললেন, জেনে নিন বিস্তারিত। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jun 28 2026, 05:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
শেখ হাসিনার ঘোষণা
Image Credit : Getty

শেখ হাসিনার ঘোষণা

দেখতে দেখতে প্রায় ২ বছর হতে চলল ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে গোপন ডেরায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর নজরে রয়েছেন তিনি। এই অবস্থাতেই মোবাইল ফোনে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন হাসিনা। সেখানেই বিস্ফোরক দাবি করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
২ বছর দেশছাড়া
Image Credit : X

২ বছর দেশছাড়া

২০২৪ সালে অগস্ট মাসে বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের পতন হয়েছিল। তারপর থেকেই দেশছাড়া শেখ হাসিনা। কিন্তু তিনি তার পর থেকেই ভারতের আশ্রয়ে রয়েছেন। তিনি দেশ ছেড়ে প্রথমে ভারতে আশ্রয় নিয়েছিলেন। তারপর লন্ডন বা ইউরোপের কোনও দেশে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অন্য কোনও দেশ আশ্রয় দেয়নি। সেই কারণে তিনি এদেশেই রয়ে গিয়েছেন।

Related Articles

Related image1
Mid-day Meal: স্কুল পড়ুয়াদের ডিমের বদলে পনির-সয়াবিন? কোনটা বেশি পুষ্টিকর, কী বলছেন বিশেষজ্ঞরা?
Related image2
ভারতের নাগরিকত্বের প্রমাণ কেন পাসপোর্ট নয়? জানুন নাগরিকত্বের প্রমাণের ৫টি বৈধ নথি
36
দেশে ফিরতে চান হাসিনা
Image Credit : Asianet News

দেশে ফিরতে চান হাসিনা

হাসিনা জানিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরতে চান। ২০২৪ সালের ৫ অগস্ট বোন রেহানাকে সঙ্গে নিয়ে হাসিনা চলে আসেন ভারতে। এবার দুই বছর পরে তিনি বাংলাদেশে ফেরার কথা জানালেন। তিনি বলেছেন, এই বছরই তিনি বাংলাদেশে ফিরবেন। তিনি বলেছেন, 'প্রতিটি বাধা ও ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরই আমার দেশে ফিরব।'

46
কেন দেশে ফিরবেন হাসিনা?
Image Credit : Getty

কেন দেশে ফিরবেন হাসিনা?

শেখ হাসিনা আরও জানিয়েছেন, কেন তিনি দেশে ফিরবেন। তিনি বলেন, 'ব্যক্তিগত কোনও আশা-আকাঙ্ক্ষার জন্য দেশে ফিরতে চাইছি, এমন নয়। এখানে প্রশ্নটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের, আইনের শাসন প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাঁচিয়ে রাখার।' তিনি বাংলাদেশে ফেরার বিষয়ে যে অঙ্গিকারবদ্ধ তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন।

56
বাংলাদেশে ফিরতে শেখ হাসিনার সামনে বাধা
Image Credit : ANI

বাংলাদেশে ফিরতে শেখ হাসিনার সামনে বাধা

হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চলছে বাংলাদেশে। একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দেশে ফেরার সিদ্ধান্ত কতটা যথোপযুক্ত হবে সেই প্রশ্নের উত্তরে হাসিনা বলেন, 'আমি মৃত্যুদণ্ডকে ভয় পাই না। ১৯৭৫ সালে আমি আমার বাবা, ভাই, পরিবারের প্রায় সকলকে হারিয়েছি। কিন্তু এতো চক্রান্তের পরেও আমি বাংলাদেশের মানুষের পাশেই থেকেছি।'রায় প্রসঙ্গে হাসিনা বলেন, 'এটা বিচার নয়। এটা অবৈধ, অসাংবিধানিক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি ব্যবস্থার অংশমাত্র। আওয়ামী লিগকে নেতৃত্বাধীন করতে বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র করা হয়েছে।'

66
আওয়ামী লিগ প্রসঙ্গে হাসিনা
Image Credit : Getty

আওয়ামী লিগ প্রসঙ্গে হাসিনা

নিজের দল আওয়ামী লিগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, 'আওয়ামী লীগ কোনও কাগুজে সংগঠন নয়। এই দলকে বহু বার আঘাত করা হয়েছে। বহু বার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু প্রত্যেক বার মানুষের ভালবাসাকে সঙ্গী করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ কারও রাজনৈতিক অনুগ্রহ চায় না।' তাঁর দাবি বর্তমানে বাংলাদেশে তাঁর দল আওয়ামী লিগ প্রাসঙ্গিকতা ও জনপ্রিয়তা খুঁজে পাচ্ছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
বাংলা খবর
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-Seychelles: ১৭৫ মিলিয়ন ডলারের প্যাকেজ ও একাধিক চুক্তি ঘোষণা মোদীর
Recommended image2
Venezuela Earthquake: ভেনেজুয়েলার পাশে ২৪টি দেশ, ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠিয়ে সাহায্যের আশ্বাস
Recommended image3
US Iran War: 'নরকযন্ত্রণা ভোগ করতে হবে', ট্রাম্পকে পাল্টা কঠোর হুঁশিয়ারি ইরানের
Recommended image4
Earthquake: আবার কাঁপল জাপান, রিখটার স্কেলে ৬.১! গত ৭ দিনে বিশ্বজুড়ে ১১টি বড় ভূমিকম্প
Recommended image5
Karachi Rangers Attack: করাচিতে সন্ত্রাসবাদী হামলা, হত পাকিস্তান রেঞ্জার্সের ৪ জওয়ান
Related Stories
Recommended image1
Mid-day Meal: স্কুল পড়ুয়াদের ডিমের বদলে পনির-সয়াবিন? কোনটা বেশি পুষ্টিকর, কী বলছেন বিশেষজ্ঞরা?
Recommended image2
ভারতের নাগরিকত্বের প্রমাণ কেন পাসপোর্ট নয়? জানুন নাগরিকত্বের প্রমাণের ৫টি বৈধ নথি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved