France Hailstorm: শিলাবৃষ্টিতে ভাঙল কোটি টাকার গাড়ির কাঁচ, ফ্রান্সের বরফকণার ভাইরাল বৃষ্টি

ফ্রান্সে ভয়াবহ শিলাবৃষ্টির তাণ্ডব! গতকাল রাতে প্রবল শিলাবৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত একাধিক এলাকা। মার্বেল থেকে টেনিস বলের মতো আকারের শিলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Share this Video

ফ্রান্সে ভয়াবহ শিলাবৃষ্টির তাণ্ডব! গতকাল রাতে প্রবল শিলাবৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত একাধিক এলাকা। মার্বেল থেকে টেনিস বলের মতো আকারের শিলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভাইরাল হওয়া এই ফুটেজে দেখা যাচ্ছে, প্রবল শিলাবৃষ্টির মধ্যে একটি কালো Tesla গাড়ির পিছনের কাচ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে বরফের মতো শিলায় ঢেকে যাচ্ছে রাস্তা ও আশপাশের এলাকা। প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে Marne এলাকার Reims-এর কাছাকাছি অঞ্চল-সহ একাধিক জায়গা। জলমগ্ন রাস্তা, ক্ষতিগ্রস্ত গাড়ি এবং বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় দমকলের কাছে শত শত জরুরি ফোন আসে। বিদ্যুৎ বিভ্রাটে সমস্যায় পড়েন হাজার হাজার মানুষ।

Related Video