MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • India America: মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য 'অশোভন-রুচিহীন', ট্রাম্পের বক্তব্য নিয়ে কী বলল ভারত?

India America: মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য 'অশোভন-রুচিহীন', ট্রাম্পের বক্তব্য নিয়ে কী বলল ভারত?

India On Donald Trump Comments: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানালো ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কী বললেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Apr 24 2026, 07:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ট্রাম্পের ভারতবিদ্বেষী মন্তব্যে তুঙ্গে তরজা
Image Credit : X

ট্রাম্পের ভারতবিদ্বেষী মন্তব্যে তুঙ্গে তরজা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভারত-চিনের মত দেশগুলি নরকের মত। এইসব দেশগুলির মানুষ মার্কিনীদের বড় ক্ষতি করছে।" এমন কথা লেখা একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক তরজা। ট্রাম্পের এই মন্তব্যের পাল্টা এবার তীব্র প্রতিক্রিয়া জানাল ভারত। বৃহস্পতিবার এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে, ’'এই মন্তব্যগুলি স্পষ্টতই অশোভন এবং রুচিহীন। এগুলি ভারত-আমেরিকা সম্পর্কের প্রকৃত চিত্র তুলে ধরে না। এই সম্পর্ক বহুদিন ধরে পারস্পারিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।'' 

25
ট্রাম্পের কোন মন্তব্যে বিতর্ক গড়াল এতদূর?
Image Credit : X

ট্রাম্পের কোন মন্তব্যে বিতর্ক গড়াল এতদূর?

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ একটি পোস্ট শেয়ার করেন ট্রাম্প। সেটি আসলে মার্কিন কনজারভেটিভ রেডিও সঞ্চালক মাইকেল সেভেজ-এর 'The Savage Nation' শো-র একটি বক্তব্যের অংশ। সেভেজ হলেন প্রেসিডেনন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। ওই বক্তব্যে মার্কিন নাগরিকত্বের নিয়ম, বিশেষ করে জন্মসূত্রে নাগরিকত্ব 'বার্থ রাইট সিটিজেনশিপ' নিয়ে তীব্র সমালোচনা করা হয়। মাইকেল স্যাভেজ দাবি করেন, এই নিয়মকে কাজে লাগিয়ে বহু বিদেশি নাগরিক 'বার্থ ট্যুরিজম'-এর মাধ্যমে আমেরিকায় আসছেন। তাঁর অভিযোগ, গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে সন্তানের জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা হচ্ছে। এরপর সেই সন্তানের সূত্র ধরে পরিবারের অন্যান্য সদস্যরাও যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছেন।

Related Articles

Related image1
PM Narendra Modi: শুক্রেও টানটান কর্মসূচি প্রধানমন্ত্রীর, গন্তব্যে বেরনোর আগে জানুন রাস্তার হালহকিত
Related image2
West Bengal Weather: ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় হাওয়া বদল, সপ্তাহান্তে একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস
35
ভারত ও চিন সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য
Image Credit : X

ভারত ও চিন সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য

এই প্রসঙ্গেই স্যাভেজ ভারত, চিনসহ একাধিক দেশকে অপমানজনক ভাষায় উল্লেখ করেন, যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। যদিও ট্রাম্প নিজে ওই শব্দবন্ধ ব্যবহার করেননি, তিনি সম্পূর্ণ বক্তব্য, ভিডিও ক্লিপ ও চিঠিটি শেয়ার করেন। ফলে সেই মন্তব্য আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ে। উল্লেখযোগ্যভাবে, এই পোস্টের আগের দিনই একটি সাক্ষাৎকারে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে কড়া অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, শুধুমাত্র আমেরিকাতেই এই ধরনের নাগরিকত্ব দেওয়া হয়,যা বাস্তবে পুরোপুরি সঠিক নয়। 

Trump calls India a "hellhole" and says Hindu H-1B migrants are "gangsters with laptops"!

Trump says the current system is being exploited through “birth tourism” and welfare abuse, and argues that the Constitution is outdated in the context of modern migration.#DeportThemAllpic.twitter.com/jXxB5Tmqja

— Cruella de Vil (@MalluChique) April 23, 2026

45
ট্রাম্পের বক্তব্যের সমালোচনা ভারত সরকারের
Image Credit : X

ট্রাম্পের বক্তব্যের সমালোচনা ভারত সরকারের

এদিকে ট্রাম্পের এমন অনভিপ্রেত মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে কেন্দ্র সরকার। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ট্রাম্পের এই বক্তব্য কেবল 'তথ্যহীন' নয়, বরং অত্যন্ত 'অসংলগ্ন ও কুরুচিপূর্ণ'। ভারতের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘’ট্রাম্পের এই মন্তব্য ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের প্রকৃত চিত্রকে কোনওভাবেই প্রতিফলিত করে না। দীর্ঘ সময় ধরে দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।'' 

55
ট্রাম্প ইস্যুতে মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন খাড়গের
Image Credit : Google

ট্রাম্প ইস্যুতে মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন খাড়গের

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ঘিরে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চড়ছে পারদ। এবার এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেরখাড়গে এদিন সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর মৌনতা নিয়ে কড়া সমালোচনা করেন।

Modi ji’s dear friend, “Namaste Trump” has shared a note abusing India and using an extremely disparaging term. 

Modi ji remains absolutely mum on these ridiculous utterances. 

MEA Spokesperson said “That is where I leave it” @narendramodi ji, what are you scared off?… pic.twitter.com/TE3uCGIbSh

— Mallikarjun Kharge (@kharge) April 23, 2026

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
নরেন্দ্র মোদী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hormuz Strait: হরমুজ প্রণালী থেকে বেরোল ১০টি ভারতীয় জাহাজ, পারস্য উপসাগরে এখনও ১৪টি, জানাল কেন্দ্র
Recommended image2
হরমুজ প্রণালীতে অশান্তির জন্য আমেরিকা-ইজরায়েল দায়ী, তবে আলোচনার রাস্তাও খোলা রাখছে ইরান
Recommended image3
Donald Trump: ভারত বিদ্বেষী পোস্ট শেয়ার করে বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প, কী লিখলেন ট্রাম্প ঘনিষ্ঠ
Recommended image4
Undersea Internet Cable: ভারত-সহ বিশ্বজুড়ে ইন্টারনেট বন্ধ হবে, ইরানের হুমকি চাঞ্চল্য সৃষ্টি করেছে
Recommended image5
মাসে নয়, এবার ১৫ দিন অন্তর মাইনে পাবেন সরকারি কর্মচারীরা, বড় সিদ্ধান্ত সরকারের
Related Stories
Recommended image1
PM Narendra Modi: শুক্রেও টানটান কর্মসূচি প্রধানমন্ত্রীর, গন্তব্যে বেরনোর আগে জানুন রাস্তার হালহকিত
Recommended image2
West Bengal Weather: ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় হাওয়া বদল, সপ্তাহান্তে একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved