- Home
- World News
- International News
- India LPG Tankers: ইরান-ইজরায়েল সংঘাতে হরমুজে অচলাবস্থা, ভারতের পথে আরও ২টি এলপিজি জাহাজ
India LPG Tankers: ইরান-ইজরায়েল সংঘাতে হরমুজে অচলাবস্থা, ভারতের পথে আরও ২টি এলপিজি জাহাজ
India LPG Tankers: অব্যাহত ইরান-ইজরায়েল বনাম আমেরিকার মধ্যে সংঘাত। আর তার মধ্যেই ফের আরও একটি এলপিজি গ্যাসবোঝাই ট্যাঙ্কার হরমুজ পেরিয়ে প্রবেশ করল ভারতে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

হরমুজ পেরোল এলপিজিবোঝাই ভারতীয় জাহাজ
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ কার্যত থমকে গিয়েছে। তবে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে অপরিশোধিত তেলের (Crude Oil) যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকলেও, ঝুঁকি নিয়েই এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারতের দুটি এলপিজি (LPG) ট্যাঙ্কার।
হরমুজ অতিক্রম করল ভারতীয় জাহাজ
সূত্রের খবর, ভারতীয় পতাকাবাহী এই বিশালাকার জাহাজ দুটি আগামী কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করবে। একদিকে যখন তেহরানের আক্রমণের মুখে কয়েকশো বাণিজ্যিক জাহাজ মাঝসমুদ্রে নোঙর ফেলে অপেক্ষা করছে, তখন ভারতের এই সাহসী পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ ‘হরমুজ প্রণালী’। বর্তমানে অচল হয়ে পড়েছে। বিশেষ করে তেহরান যখন হুঁশিয়ারি দিয়েছে যে উপসাগরীয় অঞ্চল ত্যাগ করার চেষ্টাকারী জাহাজগুলোকে তারা লক্ষ্যবস্তু করতে পারে। উল্লেখ্য যে, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়।
সমুদ্রপথে নজিরবিহীন অচলাবস্থা
হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল বাণিজ্য এখন গভীর সংকটের মুখে। শুক্রবারের বাজার সমীক্ষা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে একটিও অশোধিত তেলের ট্যাঙ্কার চলাচল করেনি। ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সমুদ্রপথে এই নজিরবিহীন অচলাবস্থা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তাল পরিস্থিতি
মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতির মাঝে পারস্য উপসাগরে আটকে পড়া ভারতীয় জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বর্তমানে এই অঞ্চলে ভারতের মোট ২২টি জাহাজ অবস্থান করছে, যাদের নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানিয়েছেন, ভারত তার বাণিজ্যিক জাহাজগুলোর "নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচলের" পক্ষে। সংঘাতপূর্ণ এলাকায় ভারতীয় পতাকাবাহী জাহাজগুলো যাতে কোনও বাধার সম্মুখীন না হয়, সে বিষয়ে নজর দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী মোদীর কূটনৈতিক তৎপরতা
জয়সওয়াল আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে জাহাজগুলোর নিরাপদ পথ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বিশ্বনেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এবং বর্তমানে 'জগ বসন্ত' এবং 'পাইন গ্যাস' নামক দুটি গুরুত্বপূর্ণ এলপিজি ট্যাঙ্কার নিয়ে জল্পনা তুঙ্গে। জগ বসন্ত জাহাজটি বিপিসিএল (BPCL) দ্বারা চার্টার করা হয়েছে এবং পাইন গ্যাস পরিচালনা করছে ইন্ডিয়ান অয়েল (IOC)।

