MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • গাজায় বিশ্বশান্তি প্রতিষ্ঠা লক্ষ্য, 'বোর্ড অফ পিস' বৈঠকে ভারতকে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের

গাজায় বিশ্বশান্তি প্রতিষ্ঠা লক্ষ্য, 'বোর্ড অফ পিস' বৈঠকে ভারতকে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের

Donald Trump News: মধ্যপ্রাচ্যের দেশ গাজায় শান্তি ফেরাতে এবার বড় পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতকে আমন্ত্রণ পাঠালো আমেরিকা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 19 2026, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভারতকে কীসের আমন্ত্রণ পত্র ট্রাম্পের?
Image Credit : our own

ভারতকে কীসের আমন্ত্রণ পত্র ট্রাম্পের?

যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে এবার ভারতকে পাশে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বোর্ড অফ পিস’এ আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রবিবার রাতেই হোয়াইট হাউসের তরফে পাঠানো এই চিঠি পৌঁছে গিয়েছে নয়া দিল্লিতে। তবে চিঠির প্রত্যুত্তরে ভারত সরকারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও একই আমন্ত্রণ পত্র গিয়েছে পাকিস্তানের কাছেও। যদিও এই বোর্ড অফ পিস যে শুধুমাত্র গাজার জন্য নয় তা ট্রাম্পের এই পরিকল্পনা থেকেই বোঝা যাচ্ছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আর কোন কোন দেশকে আমন্ত্রণ পাঠালো আমেরিকা?
Image Credit : our own

আর কোন কোন দেশকে আমন্ত্রণ পাঠালো আমেরিকা?

সূত্রের খবর, ট্রাম্পের এই বোর্ড অফ পিস-এর মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে ভারত, পাকিস্তান ছাড়াও ফ্রান্স, জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, ইউরোপীয় কমিশনের অধীন দেশগুলি এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশকে ‘বোর্ড অফ পিস’-এর আমন্ত্রণ পাঠানো হয়েছে।

Related Articles

Related image1
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের ইচ্ছার বিরোধিতা, ফ্রান্স-ডেনমার্কে অতিরিক্ত শুল্ক বৃদ্ধির ঘোষণা আমেরিকার
Related image2
স্পেনে হাইস্পিড ট্রেনের সঙ্গে সংঘর্ষে বিপত্তি, নিহত অন্তত ২১ জন, বাড়ছে আহতের সংখ্যা
35
ট্রাম্প বার্তায় সাবধানী রাষ্ট্রনেতারা
Image Credit : our own

ট্রাম্প বার্তায় সাবধানী রাষ্ট্রনেতারা

যদিও ট্রাম্পের এই বার্তায় অত্যন্ত সাবধানী রাষ্ট্রনেতারা। সূত্রের খবর,  বিশ্বের অন্তত ৬০টি দেশের কাছে ট্রাম্পের এই ‘বোর্ড অফ পিস’-এর আমন্ত্রণ পত্র গেলেও বিষয়টি নিয়ে অত্যন্ত সাবধান রাষ্ট্রনেতারা। যদিও এই মুহুর্তে ট্রাম্পের এই আমন্ত্রণ পত্র গ্রহণে সাড়া দিয়েছে আমেরিকার অন্যতম বন্ধু রাষ্ট্র হাঙ্গেরি। হাঙ্গেরির পাশাপাশি ভিয়েতনামও ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। 

45
কী বলছেন রাষ্ট্রনেতারা?
Image Credit : our own

কী বলছেন রাষ্ট্রনেতারা?

ট্রাম্পের এই আমন্ত্রণপত্র শনিবার রাত থেকেই পৌঁছতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশে। তবে এখনই এই বিষয়ে কেউ কোনও উচ্চ বাচ্য না করলেও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন যে, ‘’আমাদের দিক থেকে যা করার, তা করতে আমরা প্রস্তুত।'' তবে তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন সেই বিষয়ে অবশ্য কোনও স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। 

55
কী বলছে ভারত?
Image Credit : Google

কী বলছে ভারত?

এদিকে গত বছর মিশরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সম্মেলনে  ভারত-পাকিস্তান দুই দেশই আমন্ত্রিত ছিলো। তবে সেই অনুষ্ঠানে ভারত যেতে না পারলেও পাকিস্তানের তরফে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারতের তরফে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহকে  মিশরে পাঠানো হয়েছিল। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
৯৫০০ মাইল উড়ে তাইওয়ানের জন্য লড়তে যাবে না আমেরিকা, চিন ফেরত ট্রাম্পের উল্টো সুর
Recommended image2
মুখ পুড়লো পাক সেনাপ্রধানের! ভারতের চাপের মুখে আমেরিকার পায়ে পড়েছিল পাকিস্তান, ফাঁস করলেন ট্রাম্প
Recommended image3
Trump Lunch With Xi Jinping: চিকেন, মাশরুম থেকে আইসক্রিম, ট্রাম্পকে লাঞ্চে কী খাওয়ালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
Recommended image4
যত দোষ বাইডেনের! জিনপিংয়ের ‘ আমেরিকা পতনশীল দেশ’ মন্তব্যে প্রাক্তনের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প
Recommended image5
US-China Relations: বেজিংয়ে পা রাখার আগেই ট্রাম্পকে 'লাল দাগ' দেখিয়ে দিল চিন, আমেরিকাকে কড়া বার্তা
Related Stories
Recommended image1
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের ইচ্ছার বিরোধিতা, ফ্রান্স-ডেনমার্কে অতিরিক্ত শুল্ক বৃদ্ধির ঘোষণা আমেরিকার
Recommended image2
স্পেনে হাইস্পিড ট্রেনের সঙ্গে সংঘর্ষে বিপত্তি, নিহত অন্তত ২১ জন, বাড়ছে আহতের সংখ্যা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved