Nvidia CEO: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পাশে দাঁড়িয়েছেন। এক চিনা গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর ট্রাম্প এই সমর্থন জানান। এর ফলে, জাতীয় নিরাপত্তা ও এনভিডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনলাইনে প্রবল সমালোচনা শুরু হয়েছে।
Nvidia CEO: টেক বিলিয়নিয়ার এবং এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং-এর পাশে এসে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Nvidia CEO)। অ্যালিস হুয়াং (বা হুয়াং লে) নামে এক চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে হুয়াংয়ের বিরুদ্ধে। কর্মীদের ইমেইল করে ৪০ বছরের স্ত্রী লরি হুয়াংয়ের প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছেন এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং। তারপর থেকেই খবরে রয়েছেন তিনি। চিনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের খবর সামনে আসার পরেই এই ইমেলটি পাঠানো হয়। অ্যালিসের বিরুদ্ধে বেজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সংবেদনশীল মার্কিন এআই প্রযুক্তি হাতানোর চেষ্টার অভিযোগ রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, এই সম্পর্কের গভীরতা মাপতে এবং টেক জায়ান্টকে নিশানা করে বিদেশি গুপ্তচরবৃত্তি চালানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।
এনভিডিয়া সিইও-র গুপ্তচর-সম্পর্ক নিয়ে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের ভালো সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। সিলিকন ভ্যালিতে ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম হুয়াং। এনভিডিয়া চীনে উন্নত এআই চিপ বিক্রির সুযোগ খুঁজছিল, সেই সময় ওয়াশিংটনে ঘনঘন যাতায়াত করতেন হুয়াং। সোমবার হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। রিপাবলিকান নেতা জানান, জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত কথা হয়েছে। হুয়াং তাঁকে পরিষ্কার জানিয়েছেন, অ্যালিস হুয়াংয়ের গুপ্তচরবৃত্তির বিষয়ে তিনি কিছুই জানতেন না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি ওঁকে জিজ্ঞেস করেছিলাম, 'তুমি কি জানতে যে ও একজন গুপ্তচর?' ও বলল, 'আমি একেবারেই জানতাম না যে ও গুপ্তচর', আর আমি ওর কথা বিশ্বাস করি।”
তিনি আরও যোগ করেন, "আশা করি কোনও সমস্যা হবে না। আমি বিশ্বাস করি ও খুব কষ্ট পাচ্ছে। বিশেষ করে ওর পরিবার আর স্ত্রীর জন্য, যাঁকে ও ভালোবাসে। তবে ও সত্যিই ভুগছে।"
তাইপেইতে কম্পিউটেক্স টেকনোলজি এক্সিবিশন-সহ বেশ কয়েকটি প্রযুক্তি ইভেন্ট এবং ইন্ডাস্ট্রি গ্যাদারিংয়ে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে দেখা গিয়েছিল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে।২০২৪ সালের জুন মাসে, একটি স্থানীয় বারে টেক এক্সিকিউটিভদের সঙ্গে দু'জনকে একসঙ্গে বসে থাকতে দেখা যায়। ২০২৫ সালের মে মাসে তাইপেইয়ের একটি রেস্তোরাঁতেও তাঁরা একসঙ্গে ডিনার করেন। এরপরেই চিনা গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।
এনভিডিয়া সিইও-কে ট্রাম্পের সমর্থনে ক্ষোভ অনলাইনে
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে সমর্থন করায় সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে এক্স (আগে টুইটার)-এ তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক বিলিয়নিয়ারের নিরাপত্তা ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। ট্রাম্পের এই সহানুভূতিশীল মনোভাবেরও সমালোচনা করেছেন তাঁরা। এক্স হ্যান্ডেলে অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি বড় টেক কোম্পানির সিইও কীভাবে ওই মহিলার আসল পরিচয় জানতে পারলেন না! অনেকের মতে, এই ঘটনা এনভিডিয়ার নিরাপত্তা প্রোটোকল এবং সংবেদনশীল এআই প্রযুক্তির সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
ব্যবহারকারীদের একাংশ হুয়াংয়ের স্ত্রী লরির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, কেন ট্রাম্প হুয়াংয়ের ব্যক্তিগত কষ্টের দিকে বেশি জোর দিচ্ছেন, তাঁর পরিবারের উপর এই ঘটনার প্রভাবের কথা ভাবছেন না। কেউ কেউ এমনও প্রশ্ন তুলেছেন, জেনসেন হুয়াং কোনও বড় বিদেশি গুপ্তচরবৃত্তির শিকার হলেন কি না।
এদিকে, কর্মীদের কাছে হুয়াংয়ের ইমেল এবং চিনাগুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর, শেয়ার বাজারে এনভিডিয়ার শেয়ারে বড়সড় পতন দেখা যায়। প্রি-মার্কেট ট্রেডিংয়ে ৮ শতাংশের বেশি পড়ে যাওয়ার পর, ওয়াল স্ট্রিটে ৫.৫ শতাংশের কাছাকাছি স্থির হয় শেয়ারের দাম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














