Poland Gunman: সারা ইউরোপেই (Europe) কি অরাজকতা ছড়িয়ে পড়ছে? ফ্রান্সে (France) টানা হিংসার পর এবার পোল্যান্ডে এক ঐতিহাসিক স্থানে নির্বিচারে গুলি চালাল বন্দুকবাজ। এই ঘটনায় অন্তত পাঁচজনের প্রাণ গিয়েছে এবং ১২ জন জখম হয়েছেন। পোল্যান্ডের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
পোল্যান্ডেও ছড়াল হিংসা
সম্প্রতি ফ্রান্স-সহ ইউরোপের বিভিন্ন দেশে হিংসা ছড়িয়ে পড়েছে। এবার পোল্যান্ডেও হামলা চালাল বন্দুকবাজ।

Poland Shooting News: পোল্যান্ডের (Poland) দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোভে (Krakow) বন্দুকবাজের হামলা। শনিবার এই শহরের ঐতিহাসিক মেইন স্কোয়্যারে (Main Square) এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। এই ঘটনার পর সন্দেহভাজন বন্দুকবাজকে গুলি করে পুলিশ। এরপর তাকে আটক করা হয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি নিয়ে ক্রাকোভের বিখ্যাত মেন স্কোয়ারে ঢুকে পড়ে ওই বন্দুকবাজ। এরপর সেখানে উপস্থিত সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি চালান নিরাপত্তারক্ষীরা। পরে তাকে আটক করা হয়।

গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য

ক্রাকোভ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১২ জন আহত হয়েছেন। আঞ্চলিক পুলিশের তরফে সমাজমাধ্যমে জানানো হয়েছে, হামলাকারীকে গুলি করার পর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পর ওই অঞ্চল ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় একাধিক অ্যাম্বুল্যান্স ও পুলিশের গাড়ি। ক্রাকোভের মেইন স্কোয়ার পোল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রতি বছর বহু বিদেশি পর্যটকও সেখানে ভিড় করেন। ফলে এই হামলায় আতঙ্ক ছড়িয়েছে ওই অঞ্চলে।

Scroll to load tweet…

শোকপ্রকাশ পোল্যান্ডের প্রধানমন্ত্রীর

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক (Poland's Prime Minister Donald Tusk) এই ঘটনাকে 'মর্মান্তিক গুলিচালনার ঘটনা' বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, হামলার নেপথ্যের কারণ এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শী ষাটোর্ধ্ব এক মহিলা অ্যানেট জানিয়েছেন, তিনি এক ব্যক্তিকে স্কোয়ারের মধ্যে ঘুরে ঘুরে সাধারণ মানুষের উপর গুলি চালাতে দেখেছেন। তাঁর কথায়, ‘এটা ক্রাকোভের জন্য এক ভয়াবহ বিপর্যয়। এর আগে আমরা কখনও এমন ঘটনা দেখিনি।’ ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটোর সদস্য পোল্যান্ডে প্রাণঘাতী বন্দুকবাজের হামলা তুলনামূলকভাবে বিরল। তবে গত অক্টোবর মাসে পরপর ছুরিকাঘাতের ঘটনার পর থেকেই দেশজুড়ে সতর্কতা জারি রয়েছে। সেই সময় হিংসার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী টাস্ক। এদিকে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের অভিযোগ, সে দেশে নাশকতা এবং বিভিন্ন ধরনের গোপন হামলার পিছনে রাশিয়ার ভূমিকা রয়েছে। যদিও মস্কো বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত ঐতিহাসিক শহর ক্রাকোভ একসময় দেশের রাজধানী ছিল। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই শহরে ২০২৫ সালে প্রায় ১ কোটি ৬২ লক্ষ পর্যটক এসেছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনার পর পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকি (Poland President Karol Nawrocki) জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ঘটনার সম্পূর্ণ বিবরণ জানার অপেক্ষায় রয়েছেন। তাঁর কথায়, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।