MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • রাতভর ইউক্রেনে মিসাইল হামলা রাশিয়ার, অন্ধকারে ঢাকল জেলেনেস্কির দেশ, হত অন্তত ৭

রাতভর ইউক্রেনে মিসাইল হামলা রাশিয়ার, অন্ধকারে ঢাকল জেলেনেস্কির দেশ, হত অন্তত ৭

Russia Ukraine Clash: ট্রাম্পের শান্তিবার্তাকে থোড়াই কেয়ার। ফের ইউক্রেনের ওপর হামলা চালালো রাশিয়া। মিসাইল হামলায় হত অন্তত সাতজন। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 09 2025, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ইউক্রেনে ফের হামলা রাশিয়ার
Image Credit : Social Media- X

ইউক্রেনে ফের হামলা রাশিয়ার

পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার চাপ দিলেও রাশিয়ার তাতে থোড়াই কেয়ার। কিছুতেই সঙ্ঘর্ষ থামাতে রাজি নয় রাশিয়া। ফলে শনিবার রাতে ফের ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ইউক্রেনে হামলা
Image Credit : ANI

ইউক্রেনে হামলা

সূত্রের খবর, রুশ বাহিনী রাতভর ইউক্রেনের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র  হামলা চালিয়েছে। এই হামলার ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। তীব্র বিস্ফোরণে বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Related Articles

Related image1
ছুটির দিনে আরও নামল পারদ, কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? জানুন আবহাওয়ার বিরাট আপডেট
Related image2
একটেবিলে বসেও মিটলো না সমস্যা, ফের পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবান সরকারের
35
ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা
Image Credit : stockphoto

ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা

ফের রাশিয়া–ইউক্রেন যুদ্ধের উত্তেজনা তীব্র হলো। ইউক্রেন সরকার সূত্রে খবর, শনিবার ভোররাতে রাশিয়া ফের অন্যতম বৃহৎ হামলা চালায়। একযোগে ৪৫০টিরও বেশি ড্রোন এবং ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বিভিন্ন শহর লক্ষ্য করে। এই তীব্র হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন এবং কিয়েভ, পোলতাভা ও খারকিভসহ একাধিক অঞ্চলের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় এবং উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে জরুরি পুনরুদ্ধার কাজ শুরু করেছেন। 

45
বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ
Image Credit : Getty

বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ

দ্নিপ্রো শহরে একটি অ্যাপার্টমেন্টে ড্রোন হামলায় তিনজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। এছাড়া জাপোরিঝিয়ায় আরও তিনজন এবং খারকিভে একজনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে বলতে  গিয়ে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী স্বিতলানা হ্রিনচুক জানান, জরুরি কর্মীরা বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল করতে সক্ষম হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি মেরামতের জন্য দেশজুড়ে পর্যায়ক্রমিক লোডশেডিং চালিয়ে যেতে হবে। 

55
সবচেয়ে বড় হামলা
Image Credit : X

সবচেয়ে বড় হামলা

রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা সেন্ট্রেনেরগো জানিয়েছে, ফেব্রুয়ারি ২০২২-এ রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে তাদের বিদ্যুৎকেন্দ্রের ওপর গুলোর ওপর এটি সবচেয়ে বড় হামলা।আরও জানা গিয়েছে যে, কিয়েভ এবং খারকিভ অঞ্চলের তাদের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কার্যক্রমের বাইরে রয়েছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Melody Gift: জর্জিয়া মেলোনিকে 'Melody' উপহার দিলেন মোদী, আবার ভাইরাল দুই প্রধানমন্ত্রী
Recommended image2
Defence Cooperation: প্রতিরক্ষা-সাইবার ক্ষেত্রে আরও কাছাকাছি ভারত-দক্ষিণ কোরিয়া, সিওলে বড় চুক্তি
Recommended image3
India-Nordic Summit: আইসল্যান্ডের সঙ্গে বৈঠকের পর এবার নরওয়েতে নর্ডিক দেশগুলির সঙ্গে আলোচনায় মোদী
Recommended image4
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: সৌদি আরবে ৮,০০০ পাক সেনা, 'কবরস্থান' বানানোর হুমকি ইরানের!
Recommended image5
India-China Relations: বেজিংয়ে ভারত-চিন বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা
Related Stories
Recommended image1
ছুটির দিনে আরও নামল পারদ, কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? জানুন আবহাওয়ার বিরাট আপডেট
Recommended image2
একটেবিলে বসেও মিটলো না সমস্যা, ফের পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবান সরকারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved