MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • Man Contraceptive: এবার পুরুষের জন্য 'বিশেষ' গর্ভনিরোধক তৈরি করলেন বিজ্ঞানীরা, রইল ব্যবহারের উপায়

Man Contraceptive: এবার পুরুষের জন্য 'বিশেষ' গর্ভনিরোধক তৈরি করলেন বিজ্ঞানীরা, রইল ব্যবহারের উপায়

Contraceptive for Men: এবার পুরুষদের জন্য গর্ভনিরোধক তৈরি করলেন বিজ্ঞানীরা। তবে এতদিন ইঁদুরের ওপর প্রয়োগ করা হয়েছিল। এবার মানব শরীরে প্রয়োগের অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 10 2026, 03:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
জন্মনিয়ন্ত্রণের বিষয়
Image Credit : Getty

জন্মনিয়ন্ত্রণের বিষয়

এবার জন্ম নিয়ন্ত্রণের বিষয় আর শুধুমাত্র মহিলাদের ওপর নির্ভর করে থাকবে না। তেমনই ব্যবস্থা করেছেন বিজ্ঞানী আর গবেষণকরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
মহিলাদের জন্য সীমাবদ্ধ
Image Credit : Getty

মহিলাদের জন্য সীমাবদ্ধ

এতদিন জন্ম নিয়ন্ত্রণের জন্য ওষুধ বা ইন্জেকশন ছিল মহিলাদের জন্য। পুরুষদের জন্য শুধুমাত্র কনডোম ছিল। মহিলাদের জন্যও ছিল। কিন্তু এবার পুরুষদের জন্য গর্ভনিরোধক তৈরি করে ফেলেছেন। এখন শুধুমাত্র সেটি প্রয়োগের অপেক্ষা।

Related Articles

Related image1
Sting Video: হুমায়ুন কবীরের চেয়ে বড় বিশ্বাসঘাতক নেই, ‘স্টিং ভিডিও’ কাণ্ডে বিস্ফোরক তৃণমূল
Related image2
Kolkata Weather:বৃষ্টির খেলা শেষ, গরমে অতিষ্ঠ হওয়ার দিন সামনে! কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া
312
পুরুষদের জন্য গর্ভনিরোধক
Image Credit : Getty

পুরুষদের জন্য গর্ভনিরোধক

পুরুষদের জন্য সাময়িক কোনও গর্ভনিরোধক আবিষ্কারের চেষ্টা এই প্রথম নয়। দীর্ঘ দিন ধরেই বিষয়টি নিয়ে আলোচনা আর গবেষণা চলছিল। পরীক্ষানিরীক্ষা চলছিল।

412
সাইড এফেক্ট
Image Credit : Getty

সাইড এফেক্ট

তবে আগের পরীক্ষাগুলি তেমন কার্যকরী ছিল না। কারণ অধিকাংশ ক্ষেত্রেই পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থেকে গিয়েছিল। পৌরুষত্বেরও স্থায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। আর সেই কারণেই সেই পরীক্ষাগুলি তেমন এগোয়েনি।

512
১০০% কার্যকরী
Image Credit : Getty

১০০% কার্যকরী

বিজ্ঞানীদের দাবি এবার তারা পুরুষদের জন্য় যে গর্ভনিরোধক তৈরি করেছেন সেটি ১০০ শতাংশ কার্যকরী। এটি পুরুষদের জন্য নিরাপদ। সাময়িক, হরমোনবিহীন। এই ব্যবস্থায় কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হবে না বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।

612
গর্ভনিরোধকে স্থায়ী ক্ষতি হবে না!
Image Credit : Getty

গর্ভনিরোধকে স্থায়ী ক্ষতি হবে না!

বিজ্ঞানীদের দাবি তাদের তৈরি এই গর্ভনিরোধকে কোনও স্থায়ী ক্ষতি হবে না। তবে ১০০ শতাংশই কার্যকরী। এটি দীর্ঘ ৬ বছর ধরে ইঁদুরের ওপর প্রয়োগ করা হয়েছে। তাতেই বিজ্ঞানীরা দুর্দান্ত সাফল্য পেয়েছেন। এবার শুধু মানব শরীরে প্রয়োগ করার অপেক্ষায় রয়েছেন।

712
গবেষণাস্থল
Image Credit : Getty

গবেষণাস্থল

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরাই দীর্ঘ দিন ধরেই এই বিষয়ে গবেষণা করেছিলেন। এতদিন পরে তারা সাফল্য পেয়েছেন বলেও দাবি করেছেন।

812
গর্ভনিরোধকের প্রক্রিয়া
Image Credit : Asianet News

গর্ভনিরোধকের প্রক্রিয়া

পুরুষদেহে জননকোষ বা শুক্রাণু উৎপন্ন হয় মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপে বাধা দিলে শুক্রাণুর উৎপাদন সাময়িক ভাবে ব্যাহত হয়। আলাদা করে পুরুষদেহে তার জন্য কোনও ক্ষতি হয় না।

912
বিজ্ঞানীদের দাবি
Image Credit : pixabay

বিজ্ঞানীদের দাবি

কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাঁদের গবেষণার ফল প্রকাশ করেছেন ‘প্রসিডিংস্ অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ পত্রিকায়। সেখানে বলা হয়েছে, মায়োসিসে বাধা দিতে পরীক্ষাগারে ব্যবহার করা হয়েছিল জেকিউ১ নামের একটি যৌগ। মূলত ক্যানসার এবং প্রদাহজনিত রোগের গবেষণায় এই যৌগ কাজে লাগত এত দিন।

1012
শুক্রাণুর উৎপাদন বন্ধ!
Image Credit : Freepik

শুক্রাণুর উৎপাদন বন্ধ!

বিজ্ঞানীরা দেখেছেন, এই যৌগ মায়োসিসের ‘প্রফেজ় ১’ নামক পর্যায়ে হস্তক্ষেপ করতে পারে। তাতে সাময়িক ভাবে বন্ধ হতে পারে শুক্রাণুর উৎপাদন।

1112
বিজ্ঞানীদের দাবি
Image Credit : stockphoto

বিজ্ঞানীদের দাবি

গবেষণাগারে পুরুষ ইঁদুরদের উপর জেকিউ১ যৌগটি তিন সপ্তাহ ধরে প্রয়োগ করেছেন বিজ্ঞানীরা। এই সময়ে শুক্রাণু উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। মায়োসিসের প্রধান বৈশিষ্ট্যগুলিও ব্যাহত হয়েছিল। প্রক্রিয়া বন্ধ করলে পরবর্তী ছ’সপ্তাহের মধ্যে ইঁদুরগুলি ফের স্বাভাবিক শুক্রাণু উৎপাদনে সক্ষম হয়েছে।

1212
মানুষের জন্য
Image Credit : Asianet News

মানুষের জন্য

বিজ্ঞানীদের দাবি মানুষের ক্ষেত্রে সন্তান উৎপাদন না চাইলে তিন মাস অন্তর ইন্জেকশন নিয়ে যেতে হবে। তাহলেই সন্তান উৎপাদন ক্ষমতা কমে যাবে। আর সন্তান চাইলে ইন্জেকশন নেওয়া বন্ধ করে দিলেই হবে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pakistan Fire: এসির কম্প্রেসার বিস্ফোরণে আগুন, পাকিস্তানের হাসপাতালে মৃত্যু ১৫ সদ্যোজাতর
Recommended image2
'জেলেই মৃত্যু হতে পারে' ইমরান খানকে নিয়ে আশঙ্কা দুই ছেলের, তুলোধোনা আসিম মুনিরকে
Recommended image3
India-China Talks: সীমান্ত নিয়ে বেজিংয়ে ২৫তম বৈঠক, মুখোমুখি ডোভাল ও ওয়াং ই
Recommended image4
US-Iran Deal: আমেরিকার প্রস্তাব নিয়ে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, পাল্টা একগুচ্ছ শর্ত চাপালো ইরানও
Recommended image5
Birth Rate: সন্তান হলেই সরকার দেবে ৮ লাখ! জনসংখ্যা বাড়াতে বিরাট ঘোষণা দেশের প্রধানমন্ত্রীর
Related Stories
Recommended image1
Sting Video: হুমায়ুন কবীরের চেয়ে বড় বিশ্বাসঘাতক নেই, ‘স্টিং ভিডিও’ কাণ্ডে বিস্ফোরক তৃণমূল
Recommended image2
Kolkata Weather:বৃষ্টির খেলা শেষ, গরমে অতিষ্ঠ হওয়ার দিন সামনে! কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved