MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • গ্রিনল্যান্ডের বরফ নিয়ে সতর্কতা জারি বিজ্ঞানীদের, পাশের দেশগুলোতে আতঙ্কের ঢেউ

গ্রিনল্যান্ডের বরফ নিয়ে সতর্কতা জারি বিজ্ঞানীদের, পাশের দেশগুলোতে আতঙ্কের ঢেউ

গ্রিনল্যান্ডের বরফের চাদর হঠাৎ গলে যেতে পারে যদি পৃথিবীর গড় তাপমাত্রা ১.৭ ডিগ্রি এবং ২.৩ ডিগ্রি সেলসিয়াস আরও ওপরে থাকে। এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। এতে বরফ গলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হঠাৎ করে বেড়ে যেতে পারে। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 20 2023, 08:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Getty

বরফ গলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হঠাৎ করে বেড়ে যেতে পারে। এ কারণে দ্বীপ দেশগুলোর একটি বড় অংশ ডুবে যেতে পারে। সবচেয়ে বড় বিপদ সেই সব দেশের জন্য যাদের পৃষ্ঠ সমুদ্র থেকে মাত্র ১-২ মিটার উপরে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Getty

গবেষণা বলছে ভবিষ্যতে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ঠান্ডা হলে বরফের ক্ষয় কমতে পারে। নেচার জার্নালে প্রকাশিত গবেষণায় এই তথ্য তুলে ধরা হয়েছে। 'ইউআইটি দ্য আর্কটিক ইউনিভার্সিটি অফ নরওয়ে'-এর গবেষকদের নেতৃত্বে একদল গবেষক এই গবেষণাটি করেছেন।

37
Image Credit : Getty

বরফের চাদরের ৬০%-রও বেশি এলাকা জুড়ে হিমবাহের উপরিভাগের ১ মিলিমিটার স্তরে বরফ গলতে দেখা গিয়েছে। যার ফলাফল, ঘণ্টায় অন্তত ১ হাজার কোটি টন বরফ গলে গিয়ে সমুদ্রে মিশেছে।

47
Image Credit : Getty

ডেনমার্কের আবহাওয়া সংস্থার বিশেষজ্ঞ রুথ মোটরামের দাবি, ওই হিমবাহ থেকে অন্তত ১৯,৭০০ কোটি টন জল আটলান্টিকে গিয়ে মিশেছে। মার্টিন স্টেনডেল নামে আর এক বিজ্ঞানীর দাবি, ওই পরিমাণ জলে এক মাসে সমুদ্রতল আনুমানিক ০.১ মিলিমিটার বাড়বে।

57
Image Credit : Getty

বিজ্ঞানীরা স্পষ্টভাবে জোর দিয়েছিলেন যে বরফের চাদরের ধীর গলনের অর্থ এই নয় যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের চেষ্টাকে ধীর করা উচিত। গ্রিনল্যান্ডের বরফের গলন ২০০২ সাল থেকে সমুদ্রপৃষ্ঠের ২০ শতাংশেরও বেশি বৃদ্ধির জন্য দায়ী বলে অনুমান করা হয়।

67
Image Credit : Getty

পৃথিবী উষ্ণ হওয়ার সঙ্গে-সঙ্গে বিশ্বের অনেক হিমবাহ ২০৫০ সালের মধ্যে গলে হারিয়ে যেতে পারে। ৫০টি জায়গায় ১৮,৬০০টি হিমবাহ নিয়মিত পর্যবেক্ষণ করেছে রাষ্ট্রসঙ্ঘ। আরেকটি গবেষণায় দেখা গিয়েছে, ১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গ্রিনল্যান্ডে তাপমাত্রা গড়ে দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

77
Image Credit : Getty

বিজ্ঞানীরা বলছেন ২১০০ সালের মধ্যে বিশ্বের দুই-তৃতীয়াংশ হিমবাহ বিলুপ্ত হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা। সবশেষ ২০২২ সালের এক রিপোর্টে বলা হয়, বিশ্বের তাপমাত্রা এখন প্রাক-শিল্পায়নের যুগের চেয়ে ১.১৫ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গিয়েছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
British Airways: ফের মাঝ আকাশে চরম বিপত্তি! হটাৎ ২৮,০০০ ফুট নেমে গেল ব্রিটিশ এয়ারওয়েজ়ের বিমান
Recommended image2
Asia Cleanest Village: এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম কোথায়? ভারতের এই গুপ্তধনের কথা জানলে অবাক হবেন
Recommended image3
Nobel Prize 2026: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল
Recommended image4
রাশিয়ায় প্লেগের আতঙ্ক! গবেষকের রহস্যমৃত্যুর পর কোয়ারেন্টাইনে প্রায় ২০০
Recommended image5
Donald Trump: AI-এর পাল্টা SIF! ট্রাম্পের ভরসার সুপার ইন্টেলিজেন্স ফোর্স সম্পর্কে জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved