MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • দোস্ত, তোমায় ধন্যবাদ: সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করল ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্ক

দোস্ত, তোমায় ধন্যবাদ: সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করল ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্ক

তুরস্কের দূতাবাস এটা বিশেষভাবে উল্লেখ করেছে যে, ‘দোস্ত ভারতীয়’ তুরস্কের জনগণের সাথে একাত্ম হয়ে গিয়েছে। শুধুমাত্র অর্থ দান করে নয়, তাদের প্রার্থনা এবং শুভ কামনার মাধ্যমেও। 

2 Min read
Author : Sahely Sen
| Updated : Feb 22 2023, 09:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Image Credit : social media

৬ ফেব্রুয়ারি ভয়ঙ্কর ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেছে তুরস্ক এবং সিরিয়া। দুটি দেশেই ধ্বংসস্তূপের নীচে চাপা পরে প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। ভূমিকম্পের খবর পেয়েই ‘অপারেশন দোস্ত’ শুরু করে দিয়েছিল ভারত সরকার। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
Image Credit : twitter

ভারতের পক্ষ থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী এবং ওষুধপত্র পাঠানো, ফিল্ড হাসপাতাল তৈরি, ধ্বংসস্তূপে উদ্ধারকাজের জন্য খনন এবং উদ্ধারকারী দল, এমনকি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠিয়েও সাহায্য করা হয়েছে।

311
Image Credit : Asianet News

শুধু তাইই নয়, তুরস্ক-সিরিয়ার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সমবেদনা জানিয়েছেন কোটি কোটি ভারতবাসী। 

411
Image Credit : Asianet News

এই সংহতি প্রকাশ করার জন্য এবার আপামর ভারতবাসীকে ‘দোস্ত’ সম্বোধন করে কৃতজ্ঞতা প্রকাশ করল ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত তুরস্কের দূতাবাস।

511
Image Credit : Twitter

একটি প্রেস বিজ্ঞপ্তিতে তুরস্ক দূতাবাস ভারতীয় নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছে যে, ভারত তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ এবং অনুদান পাঠিয়ে তার উদার মনোভাবের পরিচয় দিয়েছে।

611
Image Credit : Asianet News

ভূমিকম্পে নিহতদের স্মরণ করে দিল্লির দূতাবাসে একটি আন্তঃধর্মীয় প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জানানো হয়।

711
Image Credit : Asianet News

বিবৃতিতে লেখা হয়েছে, “তুরস্কে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের পর নয়াদিল্লিতে তুরস্ক দূতাবাস ভারতের সংহতি ও সমর্থনের জন্য দোস্ত ভারতীয়দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়।”
 

811
Image Credit : Asianet News

দূতাবাস এটা বিশেষভাবে উল্লেখ করেছে যে, ‘দোস্ত ভারতীয়’ তুরস্কের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেছে। শুধুমাত্র অর্থ দান করে নয়, তাদের প্রার্থনা এবং শুভ কামনার মাধ্যমেও।

911
Image Credit : Asianet News

তুরস্ক দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, দোস্ত ভারতীয়দের অবদান তুরস্ক ও ভারতের জনগণের মধ্যে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিশ্রুতি। এই কঠিন সময়ে তাদের সমর্থন এবং উদারতার জন্য আমরা কৃতজ্ঞ।

1011
Image Credit : social media

শুধু তাই নয়, ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচির টুইট রিটুইট করে তুরস্কের দূতাবাস বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছে ভারত থেকে প্রেরিত চিকিৎসক দলকেও। 

1111
Image Credit : Getty

‘দোস্ত ভারতীয়দের’ প্রতি তুরস্ক দূতাবাসের কৃতজ্ঞতা প্রকাশ ভারত এবং তুরস্কের মধ্যে পারস্পরিক বন্ধন এবং সমর্থনের নতুন দিশা উন্মোচিত করে। যা, আন্তর্জাতিক মহলের ভারত সরকারের গুরুত্ব বাড়িয়ে তোলে। 

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
জার্মানিতে আবাসনে ভয়াবহ আগুনে মৃত্যু ৩ ভারতীয়র! খুন সন্দেহে গ্রেফতার রোমানিয়ার বাসিন্দা
Recommended image2
Viral News: মা অসুস্থ, বিমানের টিকিট নেই! হেলিকপ্টার ভাড়া করে বাড়ি ফিরলেন যুবক
Recommended image3
Taiwan EU Relations: চিনের উপর বেশি নির্ভর করলে ইউরোপের স্বাধীনতাই বিপদে পড়বে, সতর্ক করল তাইওয়ান
Recommended image4
Sivarasa Anojan: ধর্ম অবমাননায় মৃত্যুদণ্ড নয়, শ্রীলঙ্কার যুবককে স্বস্তি সৌদি সুপ্রিম কোর্টের
Recommended image5
ইজরায়েলগামী ফ্লাইটে পাকিস্তানি পাইলটদের ওপর নিষেধাজ্ঞা এয়ার ফ্রান্সের, বাকিরাও একই পথে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved