US Midterm Election: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদী নির্বাচনের গণনা শেষ হল। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া ভোট গণনা, এদিন সরকারিভাবে সম্পূর্ণ হল।গত ৩ দশকেরও বেশি সময়ের মধ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল ডেমোক্র্যাটরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদী নির্বাচনের (Mid-Term Election) গণনা শেষ হল। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া ভোট গণনা, এদিন সরকারিভাবে সম্পূর্ণ হল। গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ অর্থাৎ প্রতিনিধি সভায় (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল ডেমোক্র্যাটিক পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভরাডুবির ছবিটা আরও পরিষ্কার হল। ডেমোক্র্যাটরা যেখানে নজির গড়া ২৫৮টি আসনে জিতেছে, সেখানে ট্রাম্পের দল রিপাবলিকনরা পেয়েছে মাত্র ১৭৩টি আসন।
৪৩৫ আসনের মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ডেমেক্রোটারা পেল ২৫৮টি আসন
সর্বশেষ গণনায় নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রতিনিধি ভার্জিনিয়া ফক্সকে পরাস্ত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী চাক হাবার্ড। হাবার্ডের এই জয়ের ফলে ৪৩৫ আসনের প্রতিনিধি সভায় ২৫৮তম আসনটি নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। ১৯৯২ সালে বিল ক্লিন্টন যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, সে বারও ডেমোক্র্যাটরা ২৫৮টি আসন পেয়েছিল।
সেনেটে ডেমোক্রাটরা ৫৬টি আসন, রিপাবলিকান পার্টি ৪৪টি
ট্রাম্পের জনপ্রিয়তার ভাটার সুযোগ তুলে ৩৪ বছর পর এত ভাল ফল করল ডেমোক্রাটরা। বারাক ওবামার যুগের থেকেও ভাল ফল হল ডেমোক্রাটদের। সর্বোচ্চ কক্ষ সেনেটও এখনও ট্রাম্প বিরোধীদের দখলে। ডেমোক্রাটরা সেখানে ৫৬টি আসনের দখল নিয়েছে, রিপাবলিকানরা সেখানে রয়েছেন ৪৪টি-তে।
এই জয়ের ফলে প্রতিনিধি সভা ও সেনেট,উভয় কক্ষেরই পূর্ণ নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের বাকি দুটো বছর যে উত্তেজক হতে চলেছে তা পরিষ্কার। মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) এই বিপুল জয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকান পার্টির জন্য এক বড়সড় ধাক্কা সেটা বলা হয়।
সিবিএস নিউজ এবং এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী,তার পর থেকে কোনও দলের এটাই সর্বোচ্চ আসনসংখ্যা। এমনকী ২০০৮ সালে বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বছর ডেমোক্র্যাটদের জেতা ২৫৭টি আসনের রেকর্ডও এ বার ভেঙে গিয়েছে। তবে ইতিহাসের পাতায় ডেমোক্র্যাটদের সর্বকালীন রেকর্ড রয়েছে ১৯৩০-এর দশকের শেষে, যখন তারা ৩৩৪টি আসন জিতেছিল। অন্য দিকে, 'গ্রেট ডিপ্রেশন' বা মহামন্দার শুরুর পর থেকে রিপাবলিকানরা কখনওই ২৫০টির বেশি আসন নিজেদের দখলে রাখতে পারেনি।
এই ঐতিহাসিক জয়ের পর প্রতিনিধি সভার ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস সমাজমাধ্যমে ('এক্স'-এ) উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ''এই শতাব্দীতে কংগ্রেসে যে কোনও দলের নিরিখে হাউস ডেমোক্র্যাটরা বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।'' দলের মনোনয়ন পাওয়ার পর ৫৬ বছর বয়সি নিউ ইয়র্কের এই নেতা এখন প্রতিনিধি সভার প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে। ভার্জিনিয়া ফক্স ভোট পুনর্গণনার আবেদন জানানোর পর রবিবার এই চূড়ান্ত ফল সামনে আসে। হাবার্ড জানিয়েছেন, ফক্সের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং পুনর্গণনার ফল প্রকাশের পর ফক্স সৌজন্য দেখিয়ে হার স্বীকার করে নিয়েছেন।
রিপাবলিকান দুর্গে হানা ডেমোক্রাটদের
নর্থ ক্যারোলাইনার প্রাক্তন গভর্নর রয় কুপারও সেনেট নির্বাচনে জয়ী হয়েছেন। ২০০৮ সালের পর এই প্রদেশ থেকে তিনিই প্রথম ডেমোক্র্যাট হিসেবে সেনেটে নির্বাচিত হলেন। বর্তমানে প্রতিনিধি সভার আরও চারটি আসনের ফল বাকি রয়েছে-মিনেসোটা ও টেনেসিতে একটি করে এবং লুইজিয়ানায় দু’টি আসনে আগামী ডিসেম্বরে 'রান-অফ' বা পুনর্নির্বাচন হবে।
ট্রাম্পের ভরাডুবি
মধ্যবর্তী নির্বাচনের ডেমোক্রাটদের এই বিপুল জয় ট্রাম্পের প্রশাসনিক কর্মসূচিতে লাগাম টানার এবং তাঁর মেয়াদের শেষ দু'বছরে কথিত দুর্নীতির তদন্ত করার অগাধ ক্ষমতা তুলে দিল ডেমোক্র্যাটদের হাতে। আগামী জানুয়ারিতে নিম্নকক্ষের দায়িত্ব নেওয়ার পরেই ট্রাম্প প্রশাসনের আধিকারিক এবং তাঁর ব্যবসায়িক স্বার্থ নিয়ে ব্যাপক তদন্ত শুরু করার পরিকল্পনা ইতিমধ্যেই ঘোষণা করেছে দলটি। 'হাউস ওভারসাইট কমিটি'-র শীর্ষ ডেমোক্র্যাট রবার্ট গার্সিয়া গত বুধবারই ট্রাম্পের পরিবারের সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে ১২টি চিঠি পাঠিয়েছেন।
কী কারণে ভরাডুবি
দুর্নীতি, অভিবাসন সংক্রান্ত অনিয়ম এবং যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথি সামলানোর বিষয়ে তদন্তের আগে সমস্ত নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে। যদিও ট্রাম্প প্রশাসন এই সম্ভাব্য তদন্তের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যমেয়াদী নভেম্বরের এই নির্বাচনের ফলাফলে মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্ক নীতি এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের তীব্র জনরোষ প্রতিফলিত হয়েছে। এই যুদ্ধের জেরে জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় ইতিমধ্যেই অজনপ্রিয় হয়ে পড়া প্রেসিডেন্টের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে।
















