রাতের কলকাতায় আবার বেপরোয়া গাড়ি বাইপাসে বেঙ্গল কেমিক্য়ালের সামনে অ্য়াপ ক্য়াবকে বাঁচাতে গিয়ে বাড়িতে ধাক্কা লরির আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দুজন

শুক্রবার মাঝরাতে প্রবল বৃষ্টির মাঝেই ঘটে গেল দুর্ঘটনাইমএম বাইপাসে বেঙ্গল কেমিকেল স্টপেজের কাছে একটি অ্য়াপ ক্য়াবকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে সোজা একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারল একটি লরিঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি দুজন

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বেঙ্গল কেমিক্য়ালের কাছে দত্তাবাদের কাছে একটি দুর্ঘটনা ঘটে অ্য়াপ ক্য়াবকে বাঁচাতে গিয়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকে পড়ে ধাক্কা দেয় একটি দোকান ও বাড়িতেসেখানে তখন ঘুমোচ্ছিলেন স্বামী-স্ত্রী ঘুমন্ত অবস্থায় তাঁদেরকে জোর ধাক্কা মারে লরিটিহইহল্লা শুনে আশপাশের বাড়ি থেকে বেরিয়ে আসেন প্রতিবেশীরা তাঁরাই তখন আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান দুজনকেএদিকে খবর পেয়ে আসে ফুলবাগান থানার পুলিশক্রেনের সাহায্য়ে লরিটিকে বের করে নিয়ে যাওয়া হয়। 

এদিকে রাতের শহরে আবারও এক দুর্ঘটনায় চিন্তিত প্রশাসনপুলিশ তদন্ত করছে অ্য়াপ ক্য়াবটি কি বেপরোয়াভাবে চলছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে