কলকাতার জাদুঘরের পর এবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স  ফের করোনায় মারা গেল সিআইএসএফ-এর এক অফিসার যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ করেনি রাজ্য়

কলকাতার জাদুঘরের পর এবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। ফের করোনায় আক্রান্ত হয়ে মারা গেল সিআইএসএফ-এর এক অফিসার। সূত্রের খবর, করোনাতেই মারা গিয়েছেন ওই ব্যক্তি। যদিও এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ করেনি রাজ্য় সরকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জানা গিয়েছে,শিপ বিল্ডার্সে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত ছিলেন ওই ব্যক্তি। সম্প্রতি এক সিআইএসএফ অফিসারের করোনা উপসর্গ দেখা দিলে,তাকেও হাসপাতালে ভর্তি করা হয়৷ সোমবার মারা যান সেন্ট্রাল ইন্ডাট্রিয়াল ফোর্স-এর ওই অফিসার। ৫৫ বছরের ওই ব্যক্তি আসলে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ছিলেন। গত ৫ মে তার শরীরে করোনা ধরা পড়ে। কলকাতার ডিসান হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এর আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় জাদুঘরে কর্তব্যরত সিআইএসএফ এক আধিকারিকের৷ তাঁর সংস্পর্শে আসা ৩৩ জন সিআইএসএফ জওয়ানকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়৷ গত শুক্রবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় সিআইএসএফ এক আধিকারিকের৷ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই জওয়ান ভারতীয় জাদুঘরে কর্মরত ছিলেন৷ তিনি আদতে পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা৷ 

ইতিমধ্য়েই সিআইএসএফ আধিকারিকের মৃত্যুর জেরে ব্যারাকে থাকা ৩৩ জন সিআইএসএফ আধিকারিককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ জাদুঘর কর্তৃপক্ষ ই-মেল করে জাদুঘরে সমস্ত কর্মীকে কাজে আসতে নিষেধ করেছে। খবর প্রকাশ্য়ে আসতেই জাদুঘর ও সংলগ্ন ব্যারাকে জীবাণুমুক্ত করা হয়। তবে জানা গিয়েছে, এই জওয়ানদের মধ্যে সেই সময় করোনার কোনও উপসর্গ দেখা যায়নি৷ কিন্তু তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়৷