লকডাউন নিয়ে কেন্দ্রের তোপের মুখে রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে চিঠি পাঠিয়ে ভৎর্সনা   কড়া ভাষায় রাজ্যের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ মন্ত্রকের  কোথায় লকডাউন মানা হয়নি উল্লেখ করা হয়েছে তাও 

লকডাউন নিয়ে কেন্দ্রের তোপের মুখে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে চিঠি পাঠিয়ে রাজ্য সরকারকে তোপ । কড়া ভাষায় রাজ্যের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জায়গার নাম উল্লেখ করে বলে দেওয়া হয়েছে কোথায় লকডাউন মানা হয়নি। কলকাতার রাজাবাজার, তপসিয়া, মেটিয়াবুরুজ, নারকেলডাঙা, গার্ডেনরিচ, ইকবালপুর এই প্রতিটি জায়গায় লকডাউন মানা হয়নি বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের পুলিশের ডিজি বীরেন্দ্র এবং মুখ্য সচিব রাজীব সিনহার কাছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

লকডাউনে গিজ গিজ করছে মানুষ, হাওড়া ফুল মার্কেটে ভয়াবহ দৃশ্য়.

একইসঙ্গে বলা হয়েছে, বিনামূল্যের রেশন ব্যবস্থাও ঠিকমত চলছে না। রাজনৈতিক নেতারা রেশনের জিনিস নিয়ে বিলি করছেন। ধর্মীয় আচার অনুষ্ঠান নির্দ্বিধায় পালিত হচ্ছে। পুলিশ গুরুত্ব বিবেচনা করে কোনও রকমের ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অবিলম্বে চিঠির প্রেক্ষিতে রাজ্য় কীকী ব্য়বস্থা নিয়েছে তা উল্লেখ করতে বলা হয়েছে জবাবি চিঠিতে।

লকডাউনের পর 'রাজ্য়ে' কমপ্লিট লকডাউন, বাড়তে চলেছে কী কী বিধিনিষেধ.

— Babul Supriyo (@SuPriyoBabul) April 11, 2020

কেন্দ্রের এই চিঠি নিয়ে ইতিমধ্য়েই মুখ খুলেছে কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। টুইটারে বাবুল লিখেছেন, 'এই নিয়ে অনেকদিন ধরেই প্রশ্ন তুলছিলাম। গতকালও বলেছি ফুল, মিষ্টি ইত্যাদির ওপর থেকে লকডাউনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে কি বোঝাতে চাইছেন দিদি?উনি কি বলতে চাইছেন যে ওনার নেতৃত্বে বাংলা করোনা-কে হারিয়ে দিয়েছে?আর ভয়ের কিচ্ছু নেই? আসলে ডিসাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর অবমাননা করছেন উনি। এটাই সত্যি!'

রাজ্য়ে ১০টি করোনা হট স্পটে পুরোপুরি লকডাউন,সংক্রমণ রুখতে সিদ্ধান্ত নবান্নের