অভিনব কায়দায় মাদক পাচার চলছিল দেশজুড়ে  রাজ্যে সক্রিয় ছিল তেমনই এক মাদক পাচার চক্র  হরিদেবপুর থেকে রাজ্যে মাদক পাচার চক্রের চাঁইকে গ্রেফতার করল পুলিশ খেজুরের মধ্যে হেরোইন ভরে চলছিল পাচার

অভিনব কায়দায় মাদক পাচার চলছিল দেশজুড়ে। রাজ্যে সক্রিয় ছিল তেমনই এক মাদক পাচার চক্র। হরিদেবপুর থেকে রাজ্যে মাদক পাচার চক্রের চাঁইকে গ্রেফতার করল পুলিশ। খেজুরের মধ্যে হেরাইন ভরে চলছিল পাচার। যা দেখে তাজ্জব বনে গেছেন গোয়েন্দারা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আজ ভোর তিনটে নাগাদ লালবাজার গোয়েন্দা পুলিশ হরিদেবপুর থানা জেনেক্স ভেলির ১৪নম্বর টাওয়ারের এক আবাসিক কে গ্রেফতার করে ।অভিযোগ তার কাছ থেকে এক কো টি টাকার হেরোইন উদ্ধার হয় ।বেশ কিছুদিন ধরে দুজন ছাত্রকে নিয়ে এই আবাসন থেকে ড্রাগ সাপ্লাই করত। গতকাল রাত্রে লালবাজারের গোয়েন্দা পুলিশ ঠাকুরপুকুর থানা পুলিশ ও হরিদেবপুর থানা পুলিশকে নিয়ে এই ব্যক্তি কে এরেস্ট করে।এই আবাসিক জেনেক্স ভেলির ১৪নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাট নিয়ে বেশ কিছুদিন ধরেই এই ব্যবসা চালাচ্ছিল।এই ড্রাগ ব্যবসায়ী নাম প্রশান্ত দাস এই প্রশান্ত দাস এর সাথে দুজন সঙ্গীকে অ্যারেস্ট হয়েছে।