সামনেই পুরভোট, এদিকে জমেছে অভিয়োগের পাহাড় একের পরে এক পুরসভা বেদখল হয়ে যাচ্ছে এই অবস্থাতেই জনসংযোগের দাওয়াই হিসেবে টক টু মেয়র পরিষেবা চালু হল 

সামনেই পুরভোট। এদিকে একের পরে এক পুরসভা বেদখল হয়ে যাচ্ছে। খাস কলকাতারই পঞ্চাশটি পুরসভায় গেরুয়া প্রাধান্য চোখে পড়ার মতো। এই অবস্থাতেই জনসংযোগের দাওয়াই হিসেবে টক টু মেয়র পরিষেবা চালু করার কথা ঘোষণা করেন পুর কর্তৃপক্ষ। এবার সেই রথ গড়গড়িয়ে দৌড়চ্ছেও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সূত্রের খবর, ১৮০০৩৪৫১২১৩-এই টোল ফ্রি নম্বরটিতে ফোন করলে ফোন ধরছেন খোদ মেয়র।বুধবার ঘোষণামাফিক পূর্বনির্ধারিত সময়ে পুরসভার কনফারেন্স হলে টক টু মেয়র অনুষ্ঠীন শুরু করেন ফিরহাদ হাকিম। অনুষ্ঠান শুরু হতেই হিট, আসতে থাকে একের পর এক ফোন। অভয়বার্তা দিতে থাকেন ফিরহাদ। 

কসবার ৯১ নং ওয়ার্ডের জনৈক বাসিন্দা এদিন ফোনে বলেন, নিজের জমিতেই বাড়ি করতে পারছেন না। জাভেদ হাকিমের নাম নিয়ে ভয় দেখানো হচ্ছে। মেয়র তার উত্তরে বলেন, কেউ জাভেদ খানের নাম নিয়ে ভয় দেখালে আপনি ফিরহাদ হাকিমের নাম নিন। আপনার কাগজপত্র ঠিক থাকলে কাজ হওয়া কেউ রুখতে পারবে না। জানা গিয়েছে, টক টু মেয়র অনুষ্ঠানে ফিরহাদ হাকিম এইদিন মোট ৩০ টি ফোন ধরেন। এর মধ্যে ছিল বেআইনি নির্মাণ, জঞ্জাল সাফাই না হওয়া, নিকাশি সমস্যার মতো অভিযোগ।

আরও পড়ুনঃ ফোন করলেই ধরবেন মেয়র, পুরভোটের আগে টোল ফ্রি নম্বর চালু করলেন ফিরহাদ
মুখ পুড়ল রাজ্যের, ডাক্তারদের পাশে ববি হাকিমের মেয়ে

অনুষ্ঠান শেষ হওয়ার পর পুরমন্ত্রী বলেন, প্রতিটি ছোটবড় অভিযোগ খতিয়ে দেখা হবে। বিল্ডিং প্ল্যান না মেনে হঠাৎ ফ্লোর তুলে দেবে, এমনটা হতে দেওযয়া যাবে না।আপাতত স্থির হয়েছে এই কর্মসূচি প্রতি বুধবারই চলবে। ২৪ ঘণ্টাই যাতে শহরের নাগরিকরা মেয়রের সঙ্গে সকচথা বলতে পারেন তা সুনিশ্চিত করতে অ্যাপ আনার কথাও ভাবছে পুরসভা।