হাসপাতালে মমতা তুমুল ব্য়ারাকিং জুনিয়রদের ক্ষোভে ফেটে পড়ছেন রোগীর পরিবাবও


অবশেষে হাসপাতালে এলেন মমতা বন্দোপাধ্য়ায়। কর্মবিরতিতে যোগদান করা ডাক্তারদের রীতিমতো হুশিয়ারি দিলেন মমতা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এদিন সকাল এসএসকেএস হাসপাতালে ন'টার পরে আউটডোরে টিকিট দেওয়া শুরু হলেও তা ফের বন্ধ হয়ে যায়। ফলে ক্ষোভ বাড়তে থাকে। এই আবহেই হাসপাতালে পৌঁছোন মমতা। সেই সময়ে এসএসকেএম-এ সকাল থেকে বন্ধ ছিল জরুরি পরিষেবাও। মুখ্যমন্ত্রী জরুরি বিভাগের বাইরে অপেক্ষমান রোগীর পরিবারের সঙ্গে কথা বললেন। কথা বললেন চিকিৎসকদের সঙ্গেও। তলব করেন এমএসডিপিকে ।

মমতা বন্দোপাধ্যায় আসার পরে স্লোগানিং করতে থাকেন জুনিয়র ডাক্তাররাও। রীতিমতো ব্যরাকিং-এর মুখে পড়েন মমতা। মমতা ওই জায়গা থেকেই বলেন, আজই ডাক্তারদের যোগ দিতে হবে। হাসপাতালে কোনও বহিরাঘত থাকবে না। ঘাড়ধাক্কা দিয়ে বের করা হবে। কাজে যোগ না দিলে ডাক্তাররা হোস্টেল ছেড়ে দিন। আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন পরিষেবা চালু না করলে কড়া পদক্ষেপ নেবে সরকার, পরিষেবা দিতেই হবে যে কোনও মূল্যে । মমতা বন্দ্যোপাধ্যয়ের আরও হুমকি, 'যত নেতা আছে ধরে নিয়ে আসুন। আমি নড়ব না। আন্দোলনকারীদের তালিকা আমাদের কাছে রয়েছে। আমরা রিভিউ করে দেখব।' গোটা ঘটনাকে ধিক্কার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে। রাজ্য সরকার পরিবাহ মুখোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। আক্রান্তর পাশে দাঁড়িয়েছে সরকার। তারপর কীসের আন্দোলন। আবশ্যিক পরিষেবা দিতেই হবে। মমতা বন্দোপাধ্যয় এদিন আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, '২৫ লক্ষ টাকা দিয়ে পড়াব, তার পরে বন্ড চলে যাবে তা হবে না। এরা জুনিয়র ডাক্তার নয়।' আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশকেও ব্যবস্থা নিতেও বলেন মমতা।