এবার নারী দিবসেও নাগরিকত্ব আইনের বিরোধিতা ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসে কলকাতায় মিছিল বের হবে রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে এনআরসি ও সিএএ বিরোধী ডাক দেওয়া হবে মিছিল থেকে

আর ক-দিন বাদেই আন্তর্জাতিক নারী দিবসযদিও প্রতিবছর নারী সংগঠনগুলি নানাভাবে পালন করে দিনটিকে, তবে এবারে তাতে নতুন মাত্রা যুক্ত হতে চলেছেস্বাধিকার সমন্বয় রক্ষা কমিটির তরফ থেকে এবার নারীদিবসে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করা হবে

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বৃহস্পতিবার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে কনীনিকা ঘোষ জানান, এবার ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসের দিন রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাস ময়দান অবধি মিছিল করা হবেওই মিছিলের উদ্বোধন করবে আবৃত্তিশিল্পী ঊর্মিমালা বসু ওই দিন মিছিলে যথারীতি মহিলাদের অধিকার রক্ষার ডাক দেওয়া হবেসেইসঙ্গে এবছর যুক্ত হবে সিএএ ও এনআরসি ইস্য়ুনতুন নাগরিকত্ব আইনে যেহেতু বিপন্ন মহিলারাও, তাই ওইদিন সিএএ ও এনআরসির বিরোধিতা করা হবেকনীনিকাদেবী জানান, দেশে নারী নির্যাতন বেড়ে চলেছেএখন তো আবার ধর্ষণ করে খুনও করে দেওয়া হচ্ছেএমতাবস্থায় পথে নামা ছাড়া আর উপায় নেই

জানা গিয়েছে, বিভিন্ন বাম সংগঠন উপস্থিত থাকবে ওই মিছিলেএছাড়াও থাকবেন সমাজের বিশিষ্টজনেরা