লকডাউনের মধ্য়ে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্য়ু  ভূকৈলাশ রোডের একটি ঝুপড়িতে থাকতেন তিনি প্রৌঢ় একাই থাকতেন সেখানে, জানিয়েছেন স্থানীয়রা শুক্রবার সকালে ওই ঝুপড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়

কলকাতার দক্ষিণ পোর্ট থানার ভূকৈলাশ রোডে অস্বাভাবিক মৃত্য়ু প্রৌঢের নাম মনোজ মাহাতোপেশায় তিনি ফল বিক্রেতা ছিলেন বলে জানা গিয়েছে

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভূকৈলাশ রোডের একটি ঝুপড়িতে থাকতেন ওই মাঝবয়সী ফলবিক্রেতা শুক্রবার সকালে স্থানীয়রা প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখতে পান, ওই ঝুপড়ি থেকে কালো ধোঁয়া বের হচ্ছেঝুপড়ির দিকে ছুটে যান কয়েকজনদেখা যায়, অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছেন ওই প্রৌঢ়জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়খবর দেওয়া দমকলেযদিও স্থানীয়দের অভিযোগ, দমকল আসে ঘণ্টাদেড়েক বাদেখবর পেয়ে ঘটনাস্থলে আসে দক্ষিণ পোর্ট থানার পুলিশদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়

স্থানীয়রা জানান, ওই প্রৌঢ় একাই থাকতেন ঝুপড়িতেসেভাবে দেখার মতো কেউ ছিল নাওই ঝুপড়ি থেকে একটি গ্য়াস সিলিন্ডার পাওয়া যায়তবে আগুন লাগার কারণ কী, তা এখনও স্পষ্ট নয়পুলিশ তদন্ত শুরু করেছেদেহটি ময়নাতদন্তের জন্য় নিয়ে যাওয়া হয়েছে