শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস   শুক্রবার রাজ্য়ের সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে  শনিবারে শুধু উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা  আরও একটি পশ্চিমী ঝঞ্জা আসবে রবিবার, উত্তর পশ্চিম ভারতে   

শহর কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, জোড়া ঘূর্ণাবর্তের জেরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি আগামী ২৪ ঘন্টায়।ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা এবং দুই ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবারে শুধু উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, নজিরবিহীন, পয়লা বৈশাখে এবার আর লেখকে-পাঠকে দেখা হবে না বই পাড়ায়, বেরোবে না নতুন বই


শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪২ শতাংশ। গত সপ্তাহের শুক্রবার অর্থাৎ মার্চের ২৭ তারিখ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৯৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার ন্যূনতম পরিমাণ ছিল ২৮ শতাংশ। গত সপ্তাহের তুলনা চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে শহর কলকাতার তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন, করোনা আতঙ্কে প্রতিমা নেয়নি কেউ, হাহাকার বেহালার পটুয়াপল্লীতে

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, জোড়া ঘূর্ণাবর্তের জেরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাংলাদেশ অসংলগ্ন এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং দুই ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পং-এ সামান্য বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারেও এই সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারে শুধু উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে যেভাবে জলীয়বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে রবিবার ও সোমবার ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। উত্তর-পশ্চিম ভারতের শীতল হাওয়া আর বঙ্গোপসাগর থেকে পূবালী হওয়ার সংঘাতেও তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্জা অবস্থান করছে জম্মু-কাশ্মীরের উপর। আরও একটি পশ্চিমী ঝঞ্জা আসবে রবিবার উত্তর পশ্চিম ভারতে।

ফের তথ্য গোপন করোনা আক্রান্ত প্রৌঢ়ের ভাইয়ের, আইসোলেশনে ভর্তি বরানগরের বাসিন্দা

জ্বর নিয়েই ট্রেন করে একটানা অফিস, ভয়ে কাঁটা রাজ্য়ের করোনা আক্রান্তর সহকর্মীরা

রাজ্যে আরও এক করোনা আক্রান্তের হদিশ,সংক্রমিতের সংখ্যা বেড়ে ২২