শুক্রবার শহরের আকাশ পরিষ্কার থাকবে।  দক্ষিণবঙ্গে আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস এই মুহূর্তে সকাল সাড়ে ৭ টা নাগাদ শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ার্স।  

শুক্রবার শহরের আকাশ পরিষ্কার থাকবে। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে আপাতত বৃষ্টি বিদায়। পারদ পতন শহরে। মরশুম বদলের আগে ফের হিমেল পরশ দিতে চলেছে প্রকৃতি। দক্ষিণবঙ্গে আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)। এবং কলকাতায় তাপমাত্রা ফের ও ১২ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে সকাল সাড়ে ৭ টা নাগাদ শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ার্স।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

 আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, 'আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম দিন হালকা বৃষ্টি কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ে। তাপমাত্রা ২৮ তারিখ, ২৯ তারিখ এবং ৩০ তারিখ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে। কলকাতায় তাপমাত্রা আবার ও ১২ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন শীতের আমেজ বজায় থাকবে দুই বঙ্গে। তিন দিন পর থেকে আরেকটি পশ্চিমী ঝঞ্জা আসছে উত্তর পশ্চিম ভারতে। তাঁর ফলে তাপমাত্রা আবার ও বাড়বে।'আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার পূর্বাভাস। ধীরে ধীরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ হবে। কমবে রাতের তাপমাত্রা। তিন চার দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।

আরও পড়ুন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় রূপঙ্কর-ইমনরা, কিংবদন্তিকে নিয়ে কী বলছে শিল্পী মহল

শনিবার এবং রবিবারে জমিয়ে শীতের আমেজ। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উপরের দিকে গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে। পাশাপাশি শহরে সকালে দিকে কুয়াশা থাকবে, পরে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়। কমবে রাতের তাপমাত্রা। সপ্তাহের শেষে জমিয়ে শীতের পূর্বভাস। কলকাতায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। কাল থেকে কমবে রাতের তাপমাত্রা।অপরদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে উত্তর পশ্চিম ভারতে ২৯ শে জানুয়ারি শনিবার।তামিলনাড়ুর উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে।

 হাওয়া অফিস আরও জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হওয়ার পূর্বাভাস। ধীরে ধীরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ হবে। কমবে রাতের তাপমাত্রা। তিন চার দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। শনিবার এবং রবিবারে জমিয়ে শীতের আমেজ থাকবে। উল্লেখ্য, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়ার্স। অপরদিকে, এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪শতাংশ। সর্বনিম্ন ৪১ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।যেখানে গত সপ্তাহে শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়ার্স।স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। অপরদিকে, শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৪৩ শতাংশ ছিল বলে জানিয়েছিল হাওয়া অফিস।