Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব শেক্সপিয়র সরণি থানার পুলিশের। তাহলে কী এবার হাজিরা দেবেন তৃণমূল সাংসদ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব পুলিশের। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে একটি বেআইনি হোর্ডিং বা বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে তৈরি হওয়া সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে কলকাতা পুলিশ। বুধবার সকাল ১১টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নির্দেশ তৃণমূল সাংসদকে। যদিও এর আগে হাজিরার নির্দেশ দেওয়া হলে সময় চেয়ে শেক্সপিয়র সরণি থানায় মেইল করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। মেলে তিনি জানিয়েছিলেন যে, থানায় হাজিরা দেওয়ার ব্যাপারে হাতে ৪৮ ঘন্টা সময় রেখে তাকে যেন জানানো হয়। যদিও আজ তিনি হাজিরা দেবেন কীনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব পুলিশের?

সূত্রের খবর, গত ২৭ অগাস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ওই ঘটনায় পুলিশ ও পুরকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানায় তিনটি মামলা দায়ের হয়। প্রথম দফায় ১৩ জনকে গ্রেফতারও করা হয়েছিল।

সূত্রের খবর পুরসভার দায়ের করা একটি মামলার তদন্তের স্বার্থেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেই কারণে রবিবার কালীঘাটে তাঁর বাড়িতে গিয়ে নোটিস দেয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সোমবার সকাল ১০টার মধ্যে তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু হাজিরার নির্ধারিত সময়ের আগেই ই মেল মারফত ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেন তিনি। বুধে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তবে তিনি হাজিরা দেবেন কীনা আদেও সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

গত ৭ অক্টোবর একই ঘটনায় নোটিস দিতে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়েছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। তবে সেদিন তিনি বাড়িতে না থাকায় নোটিস দেওয়া সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল। পরে রবিবার ফের তাঁর বাড়িতে গিয়ে নোটিস দেওয়া হয়। সেই নোটিসের পরিপ্রেক্ষিতে সোমবারই পুলিশের কাছে ৪৮ ঘণ্টা সময় চান তৃণমূল সাংসদ। সূত্রের খবর, থানায় হাজরা না দিয়ে ইমেইল মারফত ৪৮ ঘন্টা সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । শেক্সপিয়ার সরণি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কালীঘাটের বাড়িতে গিয়ে ফের নোটিশ দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । সূত্রের খবর ১৪ অক্টোবর তলব করা হয়েছে তাকে । অভিষেকের চাওয়া অতিরিক্ত সময়ের বিষয়ে পুলিশ কী সিদ্ধান্ত নেয় এখন সেদিকেই নজর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।