MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Fashion and Beauty
  • Hair Care Tips: চুলের যত্নে মাথায় তেল দেওয়া কতটা জরুরি? জানুন এক ক্লিকে

Hair Care Tips: চুলের যত্নে মাথায় তেল দেওয়া কতটা জরুরি? জানুন এক ক্লিকে

Hair Care Tips: পার্লার থেকে বাড়ি চুলের যত্নে কোনও কিছুই বাদ রাখছেন না! তারপরও উঠছে মাথা থেকে গোছা-গোছা চুল। এবার ঘরোয়া কিছু টোটকায় করুন মুশকিল আসান। জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 22 2025, 09:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 স্ক্যাল্প ও শুষ্ক চুল
Image Credit : our own

স্ক্যাল্প ও শুষ্ক চুল

চুলে তেল না দিলে চুল দ্রুত আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যাবে। ফলে চুলের আগা এবং গোড়া ভাঙতে শুরু করবে। তেলের স্তর প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে, যার ফলে চুলের স্বাস্থ্য ভাল থাকে, কিউটিকলকে মসৃণ করতে সাহায্য করে। আর তেলের অভাবে ঔজ্জ্বল্য হারায় চুল।

25
অপুষ্টিতে ঝরে যাবে চুল
Image Credit : our own

অপুষ্টিতে ঝরে যাবে চুল

ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং খনিজ পদার্থের মতো পুষ্টির জোগান দিতে পারে তেল। এই উপাদানগুলি ছাড়া ধীরে ধীরে চুল দুর্বল হয়ে যেতে থাকে। ফলে চুল পাতলা হয়ে যাওয়া এবং ভাঙন ধরার মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি তেলের অভাবে চুলের বৃদ্ধিও কমে যায়। মাথার ত্বকে রোগ দেখা দিতে পারে।

Related Articles

Related image1
নমোর হাত ধরে কলকাতা মেট্রোয় শুরু আরও ৩টি নতুন রুটের পরিষেবা, পুজোর আগে বঙ্গবাসীকে বড় উপহার মোদীর
Related image2
'তৃণমূলের রাজনীতি দুর্নীতির উপর দাঁড়িয়ে', অনুপ্রবেশকারী ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা প্রধানমন্ত্রীর
35
জট পাকিয়ে যাবে
Image Credit : google

জট পাকিয়ে যাবে

এছাড়াও তেল মাখা চুলে জট পড়ার সমস্যা কম থাকে। কারণ কিউটিকল মসৃণ থাকে। তেলের ঘাটতিতে চুলে জট পড়তে পারে, আর জট ছাড়াতে গিয়ে চুল ঝরতে পারে অনেক বেশি পরিমাণে। ফলে দীর্ঘদিন চুলে তেল না দিলে জট পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। 

45
চুলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট
Image Credit : google

চুলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট

পরিবেশগত সমস্যা, যেমন ক্ষতিকারক অতিবেগনি রশ্মি, আবহাওয়ার খামখেয়ালিপনা, এবং দূষণ ইত্যাদি থেকে তেলের স্তর মাথার ত্বক আর চুলকে রক্ষা করতে পারে। তেল বাদ দিলে এগুলি অনেক সহজে চুলের সংস্পর্শে আসে আর চুলের ক্ষতি করে।

55
উজ্জ্বলতা হারিয়ে ফেলবে চুল
Image Credit : our own

উজ্জ্বলতা হারিয়ে ফেলবে চুল

দীর্ঘদিন চুলে তেল না পড়লে তা প্রাকৃতিক ভাবে হারাবে উজ্জ্বলতা। যারফলে চুল হয়ে যাবে রুক্ষ ও শুস্ক। ফলে  একমাথা কালোচুল পেতে হলে সপ্তাহে অন্তত তিন দিন নিয়ম করে চুলে তেল দিন। এতে মাথার ত্বর ভালো থাকে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। 

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
লাইফস্টাইলের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
শ্যামবর্ণ ত্বকের জন্য পারফেক্ট নিউড লিপস্টিক, জেনে নিন দাম
Recommended image2
Silver Toe Ring: অফিস লুকেও স্টাইল স্টেটমেন্ট, দেখুন ৫টি ফ্লোরাল ডিজাইনের রুপোর টো রিং
Recommended image3
পকেটে ইস্ত্রির পোড়া দাগ, সেই জামার দাম নাকি লাখ টাকা! 'আয়রন বার্ন' শার্ট এলো বাজারে
Recommended image4
Biotin Rich Foods: ত্বকের জেল্লা ফেরাতে রোজ খান এই খাবারগুলি
Recommended image5
অল্প বয়সে চুল পেকে যাচ্ছে? বাড়িতেই বানিয়ে ফেলুন এই বিশেষ কয়েকটি হেয়ার প্যাক
Related Stories
Recommended image1
নমোর হাত ধরে কলকাতা মেট্রোয় শুরু আরও ৩টি নতুন রুটের পরিষেবা, পুজোর আগে বঙ্গবাসীকে বড় উপহার মোদীর
Recommended image2
'তৃণমূলের রাজনীতি দুর্নীতির উপর দাঁড়িয়ে', অনুপ্রবেশকারী ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা প্রধানমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved