MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Food
  • উৎসবের দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মশলা এগ স্কচ, রইল সহজ রেসিপি, জানুন এক ক্লিকে

উৎসবের দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মশলা এগ স্কচ, রইল সহজ রেসিপি, জানুন এক ক্লিকে

Special Egg Recipe: উৎসবের মরশুমের শুরু মানেই খাওয়াদাওয়া। ভোজনরসিক বাঙালিকে খাওয়া থেকে কে আটকায়? পুজোর দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম দিয়ে স্পেশ্যাল মেনু। জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 24 2025, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ডিমের স্পেশ্যাল রেসিপি
Image Credit : Getty

ডিমের স্পেশ্যাল রেসিপি

সানডে হোক কিংবা মানডে উৎসবের দিনে একটু ভিন্নরকম রান্নায় যদি প্রিয়জনের মন ভরাতে চান তাহলে চোখ বন্ধ করে ডিমের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যা খেলে পুজোর আনন্দ দ্বিগুণ হবেই। তাহলে আর দেরী কেন? একঝলকে দেখুন ডিমের নতুন এই রেসিপি। 

25
উপকরণ
Image Credit : our own

উপকরণ

ডিম মোট ৫টি। চারটি সিদ্ধ করা এবং একটি কাঁচা রাখতে হবে ব্যাটারের জন্য। ২৫০ গ্রাম চিকেন কিমা। ২টেবিল চামচ পেঁয়াজ কুচি। রসুন কুচি ২ কোয়া, পার্সেলে পাতা কুচি পরিমাণ মতো। ইংলিশ মাস্টার্ড সস, ব্রেড ক্রাম্বস ১ কাপ। তেল ভাজার মতো। 

Related Articles

Related image1
চাপের সময় শান্ত থাকলেই মিলবে সাফল্য! কী ভাবে স্ট্রেস দূর করবেন? রইল সহজ টিপস
Related image2
দুর্গাপুজো স্পেশাল বাড়িতেই বানিয়ে ফেলুন রোস্টেড অমৃতসরি মুর্গ, রইল সহজ টিপস
35
রান্নার প্রণালী
Image Credit : our own

রান্নার প্রণালী

প্রথমেই চারটে ডিম সিদ্ধ করে নেবেন।  তবে খুব বেশি সিদ্ধ করবেন না। এমন  ভাবে সিদ্ধ করবেন যাতে খোসা সহজেই ছাড়ানো যায় ও কুসুমটা ভিতর থেকে একটু নরম থাকে। এছাড়াও গরম অবস্থায় ডিমগুলো বরফ জলে চুবিয়ে রাখলে সহজেই ছাডা়নো যাবে খোসা। 

45
রান্নার প্রণালী
Image Credit : our own

রান্নার প্রণালী

এবার একটি পাত্রে চিকেন কিমা, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও লঙ্কা স্বাদমতো মিশিয়ে নিন ভালো করে। এবার তাতে ইংলিশ মাস্টার্ড সস মেশান। সবকিছু ভালো ভাবে মেশানোর পর ওই মিশ্রণ দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো মোটা মোটা কোট করে নিন। এবং যে ডিমটা আলাদা করে রেখেছিলেন সেটা  ফেটিয়ে নিন। 

55
রান্নার প্রণালী
Image Credit : our own

রান্নার প্রণালী

 এবার ওই ফেটানো ডিমের সঙ্গে ময়দা মেশান ভালো করে। তারসঙ্গে স্বাদমতো  লবন ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। এবার মাংসের মিশ্রণে কোট করে রাখা ডিমগুলো এক এক করে  ডিম ও ময়দার গোলায় চুবিয়ে নিন তারপর সেটি ব্রেড ক্রাম্বসে এপিঠ ওপিঠ করে ভালো করে মিশিয়ে নিন। তারপর  গরম তেলে দুই পিঠ সোনালি করে ভেজে ফেলুন। তাহলেই রেডি মশলা এগস স্কচ। 

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
লাইফস্টাইলের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Puti Maachr Recipe: সাধারণ পুঁটি মাছও হবে সুস্বাদু যদি বানিয়ে খান পুঁটি মাছের তেল ঝাল, রইলো তার রেসিপি
Recommended image2
এই খাবারগুলি খেলে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, দেখে নিন তালিকা
Recommended image3
দোকানের স্টাইলে বাড়িতে চিলি চিকেন বানাতে গেলে কয়েকটি ভুল এড়িয়ে চলবেন
Recommended image4
ঘরোয়া কিছু কৌশল মানলে ভাজাভুজিতে তেল কম টানবে ও হবে মুচমুচে, রইল তার পদ্ধতি
Recommended image5
রান্নার আগে মুরগির মাংস ধোয়া একদম উচিত নয়, কারণ জানলে চমকে উঠবেন
Related Stories
Recommended image1
চাপের সময় শান্ত থাকলেই মিলবে সাফল্য! কী ভাবে স্ট্রেস দূর করবেন? রইল সহজ টিপস
Recommended image2
দুর্গাপুজো স্পেশাল বাড়িতেই বানিয়ে ফেলুন রোস্টেড অমৃতসরি মুর্গ, রইল সহজ টিপস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved