MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Food
  • বর্ষায় রেঁধে ফেলুন বাক্স ভাপা ইলিশ, কীভাবে বানাবেন? রইল সহজ রেসিপি

বর্ষায় রেঁধে ফেলুন বাক্স ভাপা ইলিশ, কীভাবে বানাবেন? রইল সহজ রেসিপি

Hilsa Fish Recipe: বর্ষাকাল মানেই যে ইলিশের মরশুম তা আর বলার অপেক্ষা রাখে না। এই বর্ষায় জলের রুপোলি শস্য ইলিশ ভাপিয়ে রান্নায় ওস্তাদ বাঙালিরা। ভাপানো এই খাবারের সঙ্গে যেন একটা মরশুমি যোগাযোগ রয়েছে। দেখুন ফটো গ্যালারিতে।। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 26 2025, 12:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভাপা ইলিশ
Image Credit : Social Media

ভাপা ইলিশ

ভাপানো যে কোনও পদই রান্নায় এনে দেয় একেবারে ভিন্ন স্বাদ। তবে এই ভাপার প্রচলন অবশ্য সবার আগে বাংলাদেশেই হয়েছিল। তারপর পড়শি দেশের সীমানা ছাড়িয়ে তা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। কারণ, প্রাচীনকাল থেকেই এই ভাপিয়ে রান্নার প্রচলন হয়ে আসছে। বাঙালি গিন্নিরা ভাপিয়ে একেবারে ভিন্ন সুস্বাদু পদ তৈরি করতেন। আর বাঙালিদের মধ্যে ভাপা হল খুবই জনপ্রিয় সুস্বাদু একটি পদ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কীভাবে রান্না করবেন ভাপা ইলিশ?
Image Credit : Social Media

কীভাবে রান্না করবেন ভাপা ইলিশ?

বর্ষাকাল মানেই বাজারে ইলিশ মাছের ছড়াছড়ি। তবে সবসময় দই ইলিশ বা সর্ষে ইলিশ খেয়ে মুখে অরুচি এসে যায় তাহলে স্বাদ বদল করতে ট্রাই করতে পারেন এই বাক্স ভাপা ইলিশ মাছের সুস্বাদু পদটি। কীভাবে বানাবেন? রইল সম্পূর্ণ রেসিপি। দেখুন ফটো গ্যালারিতে।  

Related Articles

Related image1
স্বামী-স্ত্রী একসঙ্গে বিনিয়োগ করলেই মাত্র তিনমাসেই মিলবে চড়া সুদ, জানুন পোস্ট অফিসের এই স্কীম সমন্ধে
Related image2
'ভোটার লিস্ট নিবিড় সমীক্ষার নামে চলছে যোগ-বিয়োগ খেলা', SIR ইস্যুতে সরব অধীর
35
বাক্স ভাপা ইলিশ রান্নার উপকরণ
Image Credit : Social Media

বাক্স ভাপা ইলিশ রান্নার উপকরণ

প্রথমেই আপনাকে এই পদটি রান্না করার জন্য নিয়ে নিতে হবে বড় সাইজের দুটো ইলিশ মাছ। সর্ষে বাটা ৫০ গ্রাম। পোস্ত বাটা ২৫ গ্রাম। নারকেল কোড়া বাটা ২০ গ্রাম। হলুদ গুঁড়ো আন্দাজমতো। কাঁচালঙ্কা ২টো। সর্ষের তেল পরিমাণ মতো এবং নুন স্বাদমতো। 

45
বাক্স ভাপা ইলিশ রান্নার প্রণালি
Image Credit : Social Media

বাক্স ভাপা ইলিশ রান্নার প্রণালি

বাক্স ভাপা ইলিশ রান্না করতে হলে প্রথমেই কাঁচালঙ্কাগুলো সামান্য নুন সহযোগে সর্ষে দিয়ে ভালো  করে মিহি ভাবে বেটে নিন। এরপর ওই মিশ্রণে অল্প সর্ষের তেল যোগ করুন। মাছগুলোকে স্বাদ অনুযায়ী নুন-হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। 

55
রান্নার প্রণালি
Image Credit : Social Media

রান্নার প্রণালি

এরপর বেটে রাখা সর্ষের মিশ্রণ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিন। এরপর একটা স্টিলের টিফিন বাটিতে অল্প তেল ব্রাশ করে নিন চারিদিকে। তাতে ওই ম্যারিনেট করে রাখা মাছগুলো ভরে রাখুন। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন বাটির মধ্যে। এরপর টিফিন বক্সের মুখ ভালো করে শক্ত করে বন্ধ করে স্টিমে  বসিয়ে ১৫ মিনিট ধরে ভাপিয়ে নিলেই তৈরি গরমাগরম বাক্স ভাপা ইলিশ। বর্ষার দিনে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। জমে যাবে দুপুরের লাঞ্চ। 

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
লাইফস্টাইলের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Soya Chunks: মাংসের মতো দেখতে, কিন্তু আসলে কী? সয়া চাঙ্কসের অজানা গল্প জানুন
Recommended image2
Frozen Food: এক্সপায়ারি ডেট দেখেই ফ্রোজেন মাছ-মাংস কিনছেন? ভুল করছেন!
Recommended image3
রোজ ঘি খাচ্ছেন? এই ধরনের শারীরিক সমস্যা থাকলে সাবধান!
Recommended image4
Dilip On Puja Food: আমিষ খেলেই ‘পাখণ্ডী’? বাগেশ্বর বাবাকে চ্যালেঞ্জ, TMC-কে আক্রমণ দিলীপ ঘোষের
Recommended image5
Homemade Sauce: সসের বোতলে মিলছে পচা কুমড়ো-ক্ষতিকর রাসায়নিক! বাজারের সস নয়, বাড়িতেই বানান খাঁটি টমেটো সস
Related Stories
Recommended image1
স্বামী-স্ত্রী একসঙ্গে বিনিয়োগ করলেই মাত্র তিনমাসেই মিলবে চড়া সুদ, জানুন পোস্ট অফিসের এই স্কীম সমন্ধে
Recommended image2
'ভোটার লিস্ট নিবিড় সমীক্ষার নামে চলছে যোগ-বিয়োগ খেলা', SIR ইস্যুতে সরব অধীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved