MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • এক গ্লাস ছাতু কমাবে বাড়তি মেদ, দেখে নিন কোন উপায় ছাতু খেলে মিলবে উপকার

এক গ্লাস ছাতু কমাবে বাড়তি মেদ, দেখে নিন কোন উপায় ছাতু খেলে মিলবে উপকার

বাড়তি মেদ সকলেরই চিন্তার কারণ। এই মেদ কমাতে কেউ কঠিন এক্সারসাইজ করেন, কেউ আধ পেটা খেয়ে থাকেন তো কেউ ডায়েট মেনে চলেন। আবার অনেকে আছেন যারা বিভিন্ন রকম পন্থা মেনে চলেন। কিন্তু এই সব করতে গিয়ে সব সময় যে তেমন লাভ হয় তা নয়।

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Feb 24 2023, 08:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : others

বাড়তি মেদ কমাতে আজ রইল বিশেষ টোটকা। বাড়তি মেদ কমাতে নিয়মিত খান ছাতু। এই বিশেষ উপায় ছাতু খেলে কমবে মেদ। মাত্র দু মাসে ফারাক বুঝতে পারবেন। এই বিশেষ পদ্ধতিতে ছাতু বানাতে প্রয়োজন ছাতু (৬ টেবিল চামচ), লেবুর রস (পরিমাণ মতো), জল (পরিমাণ মতো), নুন (এক চিমটে), গুড় (৪ টেবিল চামচ)

210
Image Credit : Getty

একটি বড় গ্লাসে ৬ টেবিল চামচ ছাতু যোগ করুন। তাতে দিন জল। ভালো ভালো করে মিশিয়ে নিন। এবার গুড় দিন। এতে এক চিমটে নুন দিয়ে ভালো করে মেশান। এবার দিন লেবুর রস। ভালো করে মিশিয়ে নিন। নিশ্চিত করুন যেন ছাতুর গুড়ো অংশ না থাকে। চাইলে গুড় নাও দিতে পারেন। যদি মিষ্টি ছাড়া খেতে পারেন তবে তা আরও উপকারী।

310
Image Credit : others

সকালে ব্রেকফাস্টে খেতে পারেন ছাতু। ওজন কনাতে এই সময় ছাতু খাওয়া বেশ উপকারী। ছাতুতে আছে নানান উপকারী উপাদান। যা স্থূলতা কমাতে সাহায্য করে। তেমনই এতে কোনও ফ্যাট নেই। ফলে আপনার শরীরে কোনও ক্যালরি প্রবেশ করবে না। সঙ্গে ছাতু খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তাই মিলবে উপকার।  

410
Image Credit : others

প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ম্যাগনেসিয়াম সব একাধিক খনিজ আছে ছাতুতে। এটিতে সোডিয়াম কম থাকে। এই শরবত এনার্জির জোগান ঘটায়। তেমনই ফাইবার আছে ছাতুতে। যা সুস্থ থাকতে অত্যন্ত প্রয়োজনীয়। এটি একদিকে যেমন ওজন কমায় তেমনই শরীরে পুষ্টির জোগান ঘটায়।

510
Image Credit : Getty

গরমের সময় ছাতু বেশ উপকারী। শরীর ঠান্ডা রাখতে খেতে পারেন ছাতু। এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। এটি শরীরে শীতলতা প্রদান করে। তাই গরমের সময় নিয়মিত খেতে পারেন এই পানীয়। এটি শরীর রাখবে সুস্থ।    

610
Image Credit : our own

এছাড়াও ডায়াবেটিসের রোগীদের জন্য বেশ উপকারী ছাতু। বর্তমানে অনেকেই ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। তারা রোজ ১ গ্লাস করে ছাকু থান। এটি রক্তে শর্করার মাত্রা রাখে নিয়ন্ত্রণে। এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা উচ্চ কোলেস্টেরলের সমস্যা দূর করে। তাই নিয়ম করে ছাতু খান। এটি তৈরি করাও বেশ সহজ। 

710
Image Credit : our own

হজম ক্ষমতা উন্নত করতে ছাতু খেতে পারেন। ছাতুতে অদ্রবণীয় ফাইবার আছে। যা পাকস্থলী ও অন্ত্রের জন্য উপকারী। এটি কোলন থেকে চর্বিযুক্ত ও তৈলাক্ত খাবার সহজে অপসারণ করে। তাই মেনে চলুন এই বিশেষ টিপস। নিয়ম করে ছাতু খেলে মুক্তি পাবেন হজমের সমস্যা থেকে। 

810
Image Credit : our own

বাচ্চাদেরও ছাতু খাওয়াতে পারেন। প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ম্যাগনেসিয়াম সব একাধিক খনিজ আছে ছাতুতে। নিয়মিত ছাতু খেলে বাচ্চার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হবে সঙ্গে শরীর থাকবে সুস্থ। চাইলে ছাতু দিনে নিত্য নতুন পদ বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে স্বাদ ও স্বাস্থ্য দুদিকেই খেয়াল রাখতে পারবেন। 

910
Image Credit : our own

এরই সঙ্গে ওজন কমাতে চাইলে রোজ ৭ থেকে ৮ গ্লাস জল খান। জল ডিটক্স ওয়াটারের কাজ করে। এটি শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। শরীর রাখে হাউড্রেটেড। বিশেষ করে এই মরশুমে সকলেই ৭ থেকে ৮ গ্লাস জল পান করুন। মিলবে উপকার।

1010
Image Credit : our own

ওজন কমাতে রোজ এক্সারসাইজ করুন অন্তত ৩০ মিনিট হাঁটুন। সারাদিন যতটা পারবেন সক্রিয় থাকুন। তা না হলে বাড়তি মেদ কমা কঠিন হয়ে দাঁড়াবে। মেনে চলুন এই বিশেষ টিপস। তবেই দ্রুত কমবে ওজন। এর সঙ্গে অবশ্যই পান করুন ছাতুর শরবত।   
      
 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Air Pollution: ধূমপান জনিত কারণে শুধু নয়, বায়ু দূষণেও সমস্যা বাড়ছে ফুসফুসের
Recommended image2
রক্তদানের পরবর্তী ২৪ ঘন্টা থাকুন খুবই সতর্ক, সুস্থ থাকতে কী করবেন জেনে নিন
Recommended image3
ইয়ারফোনের বিস্ফোরণ থেকে কিভাবে নিজেকে সতর্ক রাখবেন জানুন এর কিছু উপায়
Recommended image4
কালো দুধ কখনও খেয়েছেন? পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যার দুধ হয় কালো, জানুন বিস্তারিত
Recommended image5
ডালের বড়ি বাঙালির ঘরে ঘরে খুবই সহজলভ্য, কিন্তু এই বড়ি খাওয়ার উপকারিতা জানেন কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved