MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • Mouth Ulcer: মুখে ঘায়ের যন্ত্রণায় জেরবার? ঘরোয়া টোটকাতেই পাবেন উপকার

Mouth Ulcer: মুখে ঘায়ের যন্ত্রণায় জেরবার? ঘরোয়া টোটকাতেই পাবেন উপকার

জেনে নিন ৬টি ঘরোয়া পদ্ধতি, যেগুলি মুখের ঘা বা আলসার তাড়াতাড়ি সারিয়ে দিতে পারে।

2 Min read
Author : Sahely Sen
Published : Jan 21 2024, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : others

মুখে ঘা-এর সমস্যায় ছোট থেকে বড় কমবেশি সকলেই ভোগেন। প্রথমে মুখে একটা ফুসকুড়ির মতো হয়। তারপর সেই জায়গাটা লাল হয়ে যায়। এই গোলাকার লাল অংশের ভিতরটায় সাদা হয়ে থাকে। খুব জ্বালা করে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : others

মুখে ঘায়ের কারণে খাবার খেতে বা কথা বলার সময়ে বেশ বিপাকে পড়তে হয়। দাঁতমাজা কঠিন হয়ে যায়। সামান্য ঘা ভেবে অবহেলা করলেই বিপদ। এই সমস্যা কিন্তু মুখে আলসারের লক্ষণও হতে পারে। 

310
Image Credit : our own

বিশেষজ্ঞরা বলছেন, মুখের ঘায়ের পিছনে থাকতে পারে অনেক কারণ। কোষ্ঠকাঠিন্য, ডিহাইড্রেশন, হরমোনের সমস্যার কারণে হতে পারে। শরীরে ভিটামিন সি ও ভিটামিন বি, আয়রন, জিঙ্ক, ফোলেটের ঘাটতির কারণেও মুখে ঘা হতে পারে।

410
Image Credit : Getty

মুখের ঘা বা ফোস্কা খুব বিপজ্জনক কিছু না হলে, তা ঘরোয়া উপায়েই সামলানো সম্ভব। জেনে নিন ৬টি ঘরোয়া পদ্ধতি, যেগুলি মুখের ঘা বা আলসার তাড়াতাড়ি সারিয়ে দিতে পারে।

510
Image Credit : google

ঈষদুষ্ণ জলে সামান্য নুন মিশিয়ে কুলকুচি করুন। এতে মুখের ঘা দ্রুত নিরাময় হয়। দিনে তিন থেকে চার বার করলে ব্যথা ও ঘা দুই-ই কমে আসবে। লবণে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা দূষিত এলাকা থেকে জীবাণু নির্মূল করে।

610
Image Credit : pixabay

কালো চায়ে থাকা ট্যানিন দ্রুত মুখের ঘা নিরাময় করে। এক কাপ গরম জলে টি ব্যাগটি ভিজিয়ে রাখুন। খানিকক্ষণ পর জল এবং টি ব্যাগ ঠান্ডা হয়ে গেলে, ঘা-এর উপর টি ব্যাগটি লাগিয়ে রাখুন।

710
Image Credit : our own

ঘা সারাতে বেকিং সোডাও দারুণ উপকারী। এক কাপ জলে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে কুলকুচি করতে পারে। এ ছাড়া, বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে নিন। সেই পেস্ট ক্ষতস্থানে লাগিয়ে রাখলেও বেশ উপকার পাবেন।

810
Image Credit : Image: Freepik

যে কোনও ঘায়ের মোক্ষম দাওয়াই হতে পারে হলুদ। কাঁচা হলুদ বেটে মুখে যে জায়গায় ঘা হয়েছে, সেই স্থানে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এ ভাবে কিছু দিন ব্যবহার করলেই ঘায়ের জ্বালা-যন্ত্রণা কমবে।

910
Image Credit : our own

মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। তাই ঘা থাকলে সেই সমস্যা সমাধানে মধু হতে পারে আপনার প্রধান হাতিয়ার। মুখে যেখানে ঘা হয়েছে, সেই জায়গায় সামান্য মধু লাগিয়ে রাখুন। এতে আরাম পাবেন। সারা দিনে কয়েক ঘণ্টা অন্তর অন্তর মধু লাগালেই সুফল পাবেন।

1010
Image Credit : Getty

ব্যথা ও ঘা দ্রুত নিরাময় করতে লবঙ্গ চিবোতে পারেন। লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ব্যথানাশক গুণ ঘা এবং ব্যথা দুই-ই কমাতে সাহায্য করবে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Banana Benefits: রোজ একটা কলা খেলে কী হয়? জানুন ৬টি দারুণ স্বাস্থ্যগুণ
Recommended image2
চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করার ৬টি ঘরোয়া উপায়
Recommended image3
Men's Health: পুরুষদের জন্য ৭টি জরুরি স্বাস্থ্য পরীক্ষা
Recommended image4
Blood Sugar: ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এই সাতটি খাবার?
Recommended image5
Weight Loss: ওজন কমাতে ডিম খাবেন? জেনে নিন কী ভাবে খেলে সবচেয়ে বেশি লাভ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved