MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • Diabetes Care Tips: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই সবজি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে মহৌষধির কাজ করবে

Diabetes Care Tips: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই সবজি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে মহৌষধির কাজ করবে

Diabetes Health Tips: আজকালকার দিনে দিনে ঘরে ঘরে ডায়াবেটিসের সমস্যা যেন নতুন কিছু নয়। কিন্ত এই জিনিসটি প্রতিদিন নিয়ম করে খেলেই থাকবে এই রোগ নিয়ন্ত্রণে

2 Min read
Author : Moumita Poddar
Published : May 14 2025, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা
Image Credit : social media

বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা

সারা বিশ্বজুড়ে এখন ডায়াবেটিসের দাপট। যে কোনও বয়সেই এখন হতে পারে এই সমস্যা। তবে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস যদি আপনি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে ভবিষ্যতে বড় কোনও ধরনের রোগ হওয়ারও সম্ভাবনা রয়েছে। ফলে এখন থেকেই সাবধান হোন। 

29
জরুরি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা
Image Credit : Getty

জরুরি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা

চিকিৎসকদের মতে আপনি ডায়াবেটিসের সমস্যায় ভোগেন তাহলে আপনার উচিত এই রোগ নিয়ন্ত্রণে রাখা। তবে শুধু ওষুধ খেলে বা ইনসুলিন নিলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। এমন কিছু সবজি আছে যা খেলেও ডায়াবেটিস থাকবে আপনার নিয়ন্ত্রণে। 

Related Articles

Related image1
Pak Army Chief: ভারতের হামলায় প্রাণ সংশয়ের ভয়, বাঙ্কারে আত্মগোপন পাক সেনা প্রধানের
Related image2
Ind-Pak War Tension: আর একটা মিসাইল ছুঁড়লেই শেষ পাকিস্তান! কোন চাপে ভারতের কাছে মাথা নত করলেন শাহবাজ?
39
ডায়াবেটিস রোগীদের জন্য উপকারি সবজি
Image Credit : social media

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারি সবজি

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেডায়াবেটিস রোগীদের জন্য সবুজ শাকসবজি খুবই উপকারি। তেমনই চিকিৎসকদের মতে, ডায়াবেটিস রোগীদের যদি প্রতিদিন একটা করে কাঁচা পেঁয়াজ খাওয়ানো যায় তাহলে সুুফল মিলবে হাতেনাতে। 

49
রক্তে শর্করার মাত্রা কমায় পেঁয়াজ
Image Credit : social media

রক্তে শর্করার মাত্রা কমায় পেঁয়াজ

ডায়াবেটিস রোগীদের জন্য পেঁয়াজ হল একটি দারুন উপকারি সবজি। কারণ, কাঁচা পেঁয়াজ রক্তে শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। মহৌষধির মত কাজ দেয় এই পেঁয়াজ। যারফলে আপনি যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্য়ায় ভোগেন তাহলে আপনার জন্য পেঁয়াজ খুবই উপকারি একটি সবজি।  

59
পেঁয়াজের গ্লাইসেমিক ইনডেক্স কম
Image Credit : social media

পেঁয়াজের গ্লাইসেমিক ইনডেক্স কম

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে. আসলে যে সমস্ত খাবারে গ্লাইসেমিক ইনডেক্স বেশি সেই খাবারগুলি ডায়াবেটিস রোগীরা গ্রহণ করতে পারেন না। কিন্তু পেঁয়াজের গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এই সবজি বরং ডায়াবেটিস রোগীদের শরীরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 

69
 রক্তে শর্করার মাত্রা স্থির রাখে পেঁয়াজ
Image Credit : Freepik

রক্তে শর্করার মাত্রা স্থির রাখে পেঁয়াজ

পেঁয়াজে কার্বোহাইড্রেট থাকলেও তাদের ফাইবার উপাদান হজম প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে, যা রক্তে শর্করার মাত্রা স্থির রাখতে সাহায্য করতে পারে। অন্যান্য কম-জিআই খাবারের সাথে খাবারে পেঁয়াজ অন্তর্ভুক্ত করা রক্তে শর্করার উপর তাদের প্রভাবের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে।

79
পেঁয়াজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
Image Credit : gemini

পেঁয়াজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

ডায়াবেটিস রোগীদের জন্য পেঁয়াজ রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে। কাঁচা পেঁয়াজ, বিশেষ করে লাল পেঁয়াজ, ডায়াবেটিস রোগীদের জন্য উপকারি। কারণ এতে কার্বোহাইড্রেট থাকলেও ফাইবার উপাদান হজম প্রক্রিয়াকে ধীর করে, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। 

89
ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি
Image Credit : Freepik

ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি

পেঁয়াজ ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি করে, যা শরীরের কার্বোহাইড্রেট এবং ফ্যাট ব্যবহার করতে সাহায্য করে। এছাড়াও পেঁয়াজ হজম প্রক্রিয়া উন্নত করে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 

99
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেঁয়াজ
Image Credit : Freepik

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেঁয়াজ

পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ডায়াবেটিস-সম্পর্কিত জটিলতা কমাতে সাহায্য করে। তবে আপনি যদি ডায়াবেটিসের রোগী হন তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়ার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ice Cream: আইসক্রিমে ক্যালোরি বেশি আছে বলে দূরে ঠেলে দিচ্ছেন? কিন্তু এই তথ্য জানলে চমকে উঠবেন!
Recommended image2
Sunburn: প্রচণ্ড গরমে সানস্ট্রোক এড়াবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়
Recommended image3
No Smoking Day: সিগারেট ছাড়তে চান? এই ৬টি খাবার কমিয়ে দেবে নিকোটিনের নেশা
Recommended image4
Kidney Health: ওয়ার্ল্ড কিডনি ডে ২০২৬, কিডনির স্বাস্থ্য ভালো রাখতে এই নিয়মগুলি মেনে চলুন
Recommended image5
ডায়েট শুরু করতে না করতেই বন্ধ করে দেন? যাপন বদলালেই কিন্তু হতে পারে এর সঠিক সমাধান
Related Stories
Recommended image1
Pak Army Chief: ভারতের হামলায় প্রাণ সংশয়ের ভয়, বাঙ্কারে আত্মগোপন পাক সেনা প্রধানের
Recommended image2
Ind-Pak War Tension: আর একটা মিসাইল ছুঁড়লেই শেষ পাকিস্তান! কোন চাপে ভারতের কাছে মাথা নত করলেন শাহবাজ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved