MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • ক্যান্সার হওয়ার অন্যতম লক্ষণ নাক ডাকা? বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা

ক্যান্সার হওয়ার অন্যতম লক্ষণ নাক ডাকা? বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা

নাক ডাকেন যাঁরা, অনেক সময়েই হাসি ঠাট্টার পাত্র হয়ে ওঠেন। কিন্তু বিষয়টা মোটেও হাসির নয়। বিশেষজ্ঞরা বলছেন যারা নাক ডেকে ঘুমান, তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশ অনেকটাই।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 21 2024, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : pexels

মানুষের নাক ডাকার পিছনে একটি বড় কারণ 'অবসট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া' বা 'ওএসএ'। এই সমস্যার জেরে নাকের ভেতর দিয়ে বায়ুপ্রবাহের পথটি রুদ্ধ হয়ে আসে। তাই শব্দ হয় ঘুমের সময়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : google

প্রথমেই জেনে নিতে হবে, কেন একটা মানুষ নাক ডাকেন। আসলে যখন কেউ ঘুমোন, তখন শ্বাসনালীতে বাধার উৎপত্তি হতে পারে। আর যার জেরে নাক ডাকার মতো সমস্যা তৈরি হয়। এর ফলে সেই মানুষটা ঘুমের সময় সঠিক ভাবে শ্বাসপ্রশ্বাস গ্রহণ করতে পারে না। এটা এক ধরনের ঘুম সংক্রান্ত রোগ।

37
Image Credit : google

বিজ্ঞানীরা চার হাজার ২০০ জন ওএসএ রোগীর উপর এই গবেষণাটি চালান। দেখা যায়, রোগীদের প্রায় অর্ধেকই শেষ পাঁচ বছরের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

47
Image Credit : google

কিন্তু কেন হয় এমন? বিজ্ঞানীরা জানাচ্ছেন, বহু ওএসএ রোগীর মধ্যেই স্থূলতা, ডায়াবেটিসের মতো সমস্যা দেখা যায়। অতি আগে ভাবা হত সেগুলোই ক্যান্সারের আশঙ্কা বাড়ায়।

57
Image Credit : Getty

তবে নতুন পরীক্ষায় দেখা গিয়েছে, এই সমস্যায় ভোগা মানুষদের মধ্যে রক্তে তুলনামূলক ভাবে অনেক দ্রুত অক্সিজেনের পরিমাণ কমে যায়। বিশেষ করে ঘুমের মধ্যে বেশি দেখা যায় এই সমস্যা।

67
Image Credit : our own

দীর্ঘমেয়াদি ভিত্তিতে এই অক্সিজেন হ্রাসের সমস্যাই বাড়িয়ে দেয় ক্যান্সারের ঝুঁকি। তবে পুরো বিষয়টি নিয়ে নিশ্চিত হতে আরো গবেষণা প্রয়োজন বলেই মত তাদের।

77
Image Credit : our own

যে-সব মানুষের দেহের ওজন অতিরিক্ত অথবা যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত কিংবা ধূমপান ও মদ্যপানে আসক্ত, তাঁদেরই ঝুঁকি সবথেকে বেশি। এই গবেষণা থেকে এ-ও জানা গিয়েছে যে, যাঁদের দেহে তীব্র ওএসএ-র সমস্যা রয়েছে, তাঁদের সাধারণত ক্যানসার থাকে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sleep Tips: রোজ ৮ ঘণ্টা ঘুমালেই এড়ানো যাবে ডিমেনশিয়া? ঘুম নিয়ে বড় তথ্য দিলেন চিকিৎসকরা
Recommended image2
Cracked Heels Home Remedies: পায়ের গোড়ালি ফাটা দূর করার ৬টি সহজ ঘরোয়া উপায়
Recommended image3
ঘি-মাখন খেয়েও ওজন কমবে? পুজোর আগে কোন ডায়েটে দ্রুত রোগা হওয়া যায় জানুন
Recommended image4
Skin Care Tips: মুখের বলিরেখা ও দাগ দূর করতে ডায়েটে রাখুন এই খাবারগুলো
Recommended image5
Phone Pocket: সাবধান! শার্টের পকেটে ফোন রাখেন? এই বিষয়টা জেনে নিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved