MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • আটা নাকি ময়দা! রুটি স্বাস্থ্যকর করতে, মেনে চুলন এই ৫ টিপস! ওষুধের প্রয়োজন হবে না

আটা নাকি ময়দা! রুটি স্বাস্থ্যকর করতে, মেনে চুলন এই ৫ টিপস! ওষুধের প্রয়োজন হবে না

ময়দার বদলে আটার রুটি স্বাস্থ্যকর, তবে স্বাদ বদলাতে চান? এই বীজ মিশিয়ে আটার রুটিকে আরও পুষ্টিকর ও সুস্বাদু করে তুলতে পারেন। দেখুন সেই তালিকা

2 Min read
Author : Deblina Dey
Published : Mar 10 2025, 08:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : our own

সাদা নরম রুটি দেখতে ভালো লাগলেও আটার রুটি খাওয়ার পরামর্শই দেন ডাক্তারেরাও।

212
Image Credit : google

কচুরি, সিঙ্গাড়া, লুচি, পরোটা কিংবা রুটি দেখতে আর স্বাদেও লোভনীয়। বর্তমানে অধিকাংশ খাবারই ময়দা দিয়ে তৈরী হয়। 

Related Articles

Related image1
Health Tips: ভাত আর রুটি একসঙ্গে খাচ্ছেন? জানুন এতে ঠিক কতটা ক্ষতি হতে পারে
Related image2
Health Tips: শসা হজমের জন্য উপকরী, এভাবে খেলে তবেই হুহু করে ওজন কমবে
312
Image Credit : freepik

তবুও ময়দা খেতে বারণ করছেন চিকিৎসকেরা। বদলে পরামর্শ দেওয়া হচ্ছে বেশি ফাইবার যুক্ত আটা খাওয়ার। কারণ ফাইবার পেটের স্বাস্থ্যের জন্য ভালো।

412
Image Credit : our own

ময়দা খাওয়া উচিত নয় কেন?

গমের মধ্যে ফসফরাস, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ়, সেলেনিয়াম, লোহা ছাড়াও নানা ভিটামিন ও ফাইবার থাকে। আর গমের আটার পরিশোধত ও প্রক্রিয়াজাত রূপই হলো ময়দা। ফলে এই এতো পুষ্টিগুণের কিছুই ময়দায় পাওয়া যায় না।

512
Image Credit : our own

ময়দায় উচ্চ গ্লাইসেমিক সূচক থাকে, যা নিয়মিত গ্রহণের ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। হজমের সমস্যাও হয়, ওজন বৃদ্ধি, হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও বাড়াতে পারে ময়দা।

612
Image Credit : Getty

যে উপায়ে আটার রুটির স্বাদ বদল ও স্বাস্থ্যকর করে তুলবেন :

১। জোয়ান : জোয়ান হজমের সহায়ক, পেট ফাঁপার মতো সমস্যা সমস্যা কমায়। রুটি খেলে অনেকেরই পেটের সমস্যা দেখা দেয়, জোয়ান রোস্ট করে আটায় মিশিয়ে রুটি বানিয়ে দেখুন স্বাদে গন্ধে ভালো তো হবেই সাথে শরীরও ভালো রাখবে। 

712
Image Credit : Freepik

এমনকি জয়েন্টপেইনের ব্যথা কমাতেও সাহায্য করে জোয়ান। বাতের ব্যাথা থাকলে জোয়ান দিয়ে বানানো রুটি সাহায্য করবে।

812
Image Credit : Freepik

২। মেথি : মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ১ টেবিল চামচ মেথি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়ে ১ কাপ আটায় মিশিয়ে মেখে নিন। 

912
Image Credit : Freepik

তবে পরিমাণের খেয়াল রাখবেন নাহলে রুটির স্বাদ সামান্য তেঁতো হয়ে যেতে পারে। টক স্বাদের তরকারির যেমন তরকারি ডালের সঙ্গে ভাল লাগবে।

1012
Image Credit : social media

৩। সজনে পাতা : সজনে পাতায় ভিটামিন এ এবং আয়রন আছে, যা বাড়তি ওজন ঝরাতে সাহায্য করে। এতে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে যা রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে। বসন্তকালীন রোগ প্রতিরোধে সজনে ডাটা ও পাতার জুড়ি মেলা ভার। ১ কাপ আটায় ১ থেকে ২ টেবিল চামচ রোদে শুকিয়ে গুঁড়ো করে নেওয়া সজনেপাতা মিশিয়ে আটা মেখে নিন। তাই দিয়ে বানিয়ে ফেলতে পারেন রুটি।

1112
Image Credit : social media

৪। হলুদ : হলুদ রোগ প্রতিরোধে সাহায্য করে। এতে আছে অ্যান্টিঅক্সিড্যান্ট, রয়েছে প্রদাহ নাশক উপাদান। ১ কাপ আটায় ১ চা-চামচ হলুদগুঁড়ো মিশিয়ে আটা মেখে রুটি বানিয়ে নিতে পারেন।

1212
Image Credit : Freepik

৫। তিসি বীজ: তিসি বীজে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হার্টকে সুস্থ্য রাখতে সাহায্য করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। ১ কাপ আটায় তিসি বীজ শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে তার ১ টেবিল চামচ দিয়ে মিশিয়ে নিন। তাই দিয়ে আটা মেখে রুটি বানিয়ে নিন।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ডালের বড়ি বাঙালির ঘরে ঘরে খুবই সহজলভ্য, কিন্তু এই বড়ি খাওয়ার উপকারিতা জানেন কী?
Recommended image2
এই পাঁচটি অভ্যাস পেটের মেদ কমাতে সাহায্য করবে
Recommended image3
Happy Chocolate 2026: চকলেট খেলে উজ্জ্বল হবে ত্বক, তেমনই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, রইল অজানা তথ্য
Recommended image4
অনেক শিশুদের মধ্যেই হৃদরোগের ঝুঁকি বাড়ছে! এর কারণ কী হতে পারে জানেন?
Recommended image5
মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ৬টি খাবার
Related Stories
Recommended image1
Health Tips: ভাত আর রুটি একসঙ্গে খাচ্ছেন? জানুন এতে ঠিক কতটা ক্ষতি হতে পারে
Recommended image2
Health Tips: শসা হজমের জন্য উপকরী, এভাবে খেলে তবেই হুহু করে ওজন কমবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved