সরস্বতী পুজোর দিন হাত-পায়ের নখ ভুল করেও কাটতে নেই সরস্বতী পুজোর দিন হাত-পায়ের নখ ভুল করেও কাটতে নেই মাঘ মাসের এই শুক্লা পঞ্চমী তিথিতে বাড়িতে গাছ লাগানোকে শুভ বলে মনে করা হয় সরস্বতী পুজোর দিন সাদা কিংবা হলুদ বস্ত্র পরুন

আজ সরস্বতী পুজো। ইতিমধ্যেই তড়িঘড়ি করে চলছে পুজোর প্রস্তুতি। সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন। এই দিনটি নিয়ে বরাবরই বাঙালিদের একটা অন্য ভাললাগা রয়েছে। আর সরস্বতী পুজো মানেই রয়েছে নানান নিয়ম কানুন। পুজো আগের বা পরের দিন নানা রকমের নিয়ম মেনে চলতে হয়। প্রত্যেক পুজোরই কম বেশি নিয়ম থাকে। ঠিক তেমনই সরস্বতী পুজোরও বেশ কিছু নিয়মবিধি রয়েছে। বসন্ত পঞ্চমীতে এই কাজগুলো করলেই বাগদেবী আপনার প্রতি প্রসন্ন হবেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-গর্ভাবস্থায় মর্নিং সিকনেসের শিকার, সমস্যা সমাধানে রইল কিছু সহজ টিপস...


সরস্বতী দেবী বিদ্যার দেবী। শিক্ষা, শিল্প, সংস্কৃতির দেবী। নিষ্ঠা সহকারে এই পুজো করলে দেবীর সিদ্ধিলাভ করা যাবে। এমনই প্রচলিত কথা রয়েছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বছরের এই বিশেষ দিনটির জন্য সারাবছর মুখিয়ে থাকে প্রত্যেকেই। দেবীকে সন্তুষ্ট করতে প্রত্যেকেই প্রস্তুত থাকেন। সমস্ত নিয়ম মেনেই শুরু হয় বাগদেবীর আরাধনা। কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেগুলি আমরা অজান্তেই করে ফেলি। কিন্তু আজকের দিনে এই কাজগুলো করলে দেবী রুষ্ট হন। জেনে নিন নিয়মগুলি।

সরস্বতী পুজোর দিন হাত-পায়ের নখ ভুল করেও কাটতে নেই। 

এই দিনে চুল না কাটাই ভাল। প্রয়োজনে আগে বা পরে কেটে নিন।

সরস্বতী পুজোর দিন ভুল করেও সেলাইয়ের কোনও কাজ করবেন না।

এদিন কাউকে খারাপ কথা বলবেন না। কারণ পুজোর দিন সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন।

গাছের ফল ছিড়তে যাবেন না। শাস্ত্রমতে, এদিন গাছেরাও আনন্দে মেতে থাকে।

মাঘ মাসের এই শুক্লা পঞ্চমী তিথিতে বাড়িতে গাছ লাগানোকে শুভ বলে মনে করা হয়।

বাগদেবীর এই পুজোর দিনে রাগ সংবরণ করার চেষ্টা করুন।

সরস্বতী পুজোর দিন সাদা কিংবা হলুদ বস্ত্র পরুন।

পুজো চলাকালীন প্রদীপ যেন নিভে না যায় সেদিকে খেয়াল রাখুন।