৩ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুরে ছেয়ে গিয়েছে এই ছোট্ট ভিডিওটি আপনার মন ভালো করে দেবে এটা ঠিক জাস্টিন বিবারের যেই গানে মত্ত গোটা দুনিয়া কর্ণাটকের এক কৃষক বিবারের সেই গান গেয়ে আপতত শিরোনামে রয়েছেন

৩ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুরে ছেয়ে গিয়েছে। এই ছোট্ট ভিডিওটি আপনার মন ভালো করে দেবে এটা ঠিক। এসএস ইসাই পল্লি নামের একটি ইউটিউব এ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জাস্টিন বিবারের যেই গানে মত্ত গোটা দুনিয়া, কর্ণাটকের এক কৃষক বিবারের সেই গান গেয়ে আপতত শিরোনামে রয়েছেন। ২০০৯ সালের বিবারের বিখ্যাত গান 'বেবি'। যা সাড়া ফেলেছিল দুনিয়া জুড়ে। সেই গান গেয়ে এবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন এই কৃষক। দেখে নিন জাস্টিন বিবারের গাওয়া গানটি-

ভিডিওটিতে দেখা গেছে তিনি মাঠে কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় একজন ব্যক্তি যিনি সম্ভবত ভিডিওটি করেছেন, এসে তাঁকে এই গান গাওয়ার অনুরোধ জানান। এরপরেই একেবারে কাজ থামিয়ে তিনি এই গান ধরেন, দেখে নিন নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও-