- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Pimple Remedy: টানা ৭ দিন খালি পেটে এই পানীয় খেলেই দূর হবে জেদি ব্রণ! জেনে নিন
Pimple Remedy: টানা ৭ দিন খালি পেটে এই পানীয় খেলেই দূর হবে জেদি ব্রণ! জেনে নিন
হাজারো চেষ্টা করেও ব্রণ কমছে না? টানা ৭ দিন সকালে খালি পেটে এই বিশেষ পানীয় খেয়ে দেখুন। ম্যাজিকের মতো গায়েব হবে জেদি ব্রণ।

টানা ৭ দিন খালি পেটে এই পানীয় খেলে সহজেই দূর হবে ব্রণ।
ব্রণর সমস্যায় অনেকেই ভোগেন। আমাদের মুখের ত্বকের রোমকূপগুলো প্রাকৃতিকভাবেই সিবাম নামের তেল তৈরি করে। বিশেষ করে কপাল, নাক ও চিবুক অর্থাৎ টি-জোনে তেলের পরিমাণ বেশি থাকে। এই তেল, ধুলোবালি আর মৃত কোষ একসঙ্গে মিশে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস তৈরি করে এবং রোমকূপ বন্ধ করে দেয়।

বারবার ব্রণ হওয়া আসলে শরীরের ভেতরের সমস্যার ইঙ্গিত দেয়।
দামি স্কিনকেয়ার বা ট্রিটমেন্ট করার পরও যদি বারবার ব্রণ ফিরে আসে, তবে বুঝতে হবে সমস্যা শুধু ত্বকের ওপরে নেই। বারবার ব্রণ হওয়া আসলে শরীরের ভেতরের ভারসাম্যহীনতার দিকেই ইঙ্গিত দেয়।
ব্রণ দূর করার এই বিশেষ পানীয় সম্পর্কে জেনে নিন।
ত্বকে ব্রণ বা র্যাশ বেরনোর অনেক আগে থেকেই শরীরের ভেতরে প্রদাহ এবং অতিরিক্ত তাপ তৈরি হতে শুরু করে। খুব সহজেই ব্রণ দূর করতে পারে এমন একটি পানীয়ের কথাই আজ আমরা জানব।
মাত্র চারটি উপাদান দিয়ে তৈরি এই পানীয় ব্রণ দূর করবে।
৩-৪টি লবঙ্গ (সারারাত ভিজিয়ে রাখা), সামান্য মধু, কয়েক ফোঁটা লেবুর রস এবং সামান্য নিমপাতা বাটা— এই চারটি উপাদান দিয়ে তৈরি পানীয় খুব সহজেই ব্রণ দূর করতে সাহায্য করে।
ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এই উপাদানগুলো দারুণ কাজ করে।
৩-৪টি লবঙ্গ সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ভেজানো লবঙ্গগুলো থেঁতো করে নিন। এর সঙ্গে সামান্য মধু, লেবুর রস এবং নিমপাতা বাটা মিশিয়ে খালি পেটে খেয়ে নিন। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এই উপাদানগুলো দারুণ কাজ করে।
লবঙ্গ শরীরের প্রদাহ কমায় এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে।
লবঙ্গের মধ্যে শরীরের প্রদাহ কমানোর এবং ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা রয়েছে। রক্ত পরিষ্কার করতে প্রাচীনকাল থেকেই নিমপাতা ব্যবহার হয়ে আসছে। অন্যদিকে, মধু ও লেবু হজমশক্তি বাড়ায় এবং শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে।
ব্রণ কমিয়ে ত্বক নরম ও উজ্জ্বল রাখতে সাহায্য করে এই পানীয়।
এই পানীয় শরীরের অতিরিক্ত প্রদাহ কমায় এবং প্রাকৃতিকভাবে শরীরকে পরিষ্কার করতে সাহায্য করে। নিয়মিত এটি খেলে রক্ত পরিষ্কার হয়, শরীরের তাপ কমে এবং ব্রণ দূর হয়ে ত্বক নরম ও উজ্জ্বল থাকে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News





