Admin Date: ২০২৬-এর ভাইরাল ট্রেন্ড অ্যাডমিন ডেট। ডেট মানে শুধু রোমান্স না। বন্ধু বা পরিবারের সঙ্গে বসে পেন্ডিং কাজ শেষ করার নামই এখন নতুন ডেট। এতে স্ট্রেস কমে, বন্ডিং বাড়ে, পকেটও বাঁচে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
Relationship Tips: "ডেটে যাচ্ছি" শুনলেই আমরা ভাবি ক্যান্ডেল লাইট ডিনার, সিনেমা আর লম্বা গল্প। কিন্তু Gen-Z এখন সেই ধারণা পুরো বদলে দিয়েছে। তাদের নতুন ফেভারিট হল অ্যাডমিন ডেট। নাম শুনে মনে হতে পারে অফিসের কাজ। আসলে ব্যাপারটা সেটাই, কিন্তু অনেক মজার করে।
অ্যাডমিন ডেট আসলে কী?
আমাদের সবার জীবনেই কিছু কাজ থাকে যেগুলো খুব দরকারি কিন্তু করতে ইচ্ছা করে না। ট্যাক্সের কাগজ জমা দেওয়া, ব্যাংকের KYC, ইনস্যুরেন্স রিনিউ, মাসের বাজেট করা, ঘর গোছানো, পুরোনো জামা দান করা। এই সব কাজকে একসাথে বলে Life Admin।
অ্যাডমিন ডেট মানে হল এই বোরিং কাজগুলোকে একা না করে, প্রিয় মানুষদের সঙ্গে মিলে করা। সেটা বন্ধু হতে পারে, পার্টনার হতে পারে, বা পুরো ফ্যামিলি। সবাই মিলে একটা দিন ফিক্স করে, ল্যাপটপ খুলে বসে। পাশে থাকবে স্ন্যাকস আর গান। ২ ঘণ্টা সিরিয়াস কাজ, তারপর ১ ঘণ্টা আড্ডা। একে বলে Productive Hangout।
কেন হঠাৎ এত ভাইরাল হল এই ট্রেন্ড?
এর পেছনে কারণ ৩টে। এক, আমরা সবাই Adulting করতে ক্লান্ত। একা কাজ করতে গেলে প্রোক্রাস্টিনেশন হয়। কিন্তু দল বেঁধে করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়। দুই, পেন্ডিং কাজ মাথায় থাকলে উইকেন্ডেও শান্তি থাকে না। একদিনে সব সেরে ফেললে মন হালকা লাগে। তিন, এটা পকেট ফ্রেন্ডলি। বাইরে ২০০০ টাকা খরচ না করে বাড়িতে বসেই কোয়ালিটি টাইম কাটানো যায়।
আর সবচেয়ে বড় কথা, এতে সম্পর্কের গভীরতা বাড়ে। রেস্টুরেন্টে ১ ঘণ্টা ফোন ঘাঁটার থেকে, ২ ঘণ্টা বসে একসাথে সমস্যার সমাধান করলে বন্ডিং অনেক বেশি মজবুত হয়। কাপলরা একে Financial Intimacy বলছে। ফ্যামিলির ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে Quality Family Time।
কীভাবে শুরু করবেন?
খুব সোজা। গ্রুপে মেসেজ করুন "এই শনিবার অ্যাডমিন ডেট?" তারপর সবার কাজের একটা লিস্ট বানান। কাজ শেষে নিজেদের জন্য একটা রিওয়ার্ড রাখুন - সিনেমা বা পিৎজা।অ্যাডমিন ডেট আমাদের শেখাল ডেট মানেই বিলাসিতা না। ডেট মানে হল একসাথে থাকা আর একে অপরকে সাপোর্ট করা। সবচেয়ে বোরিং কাজটাও যখন প্রিয় মানুষদের সঙ্গে করা হয়, তখন সেটাই স্মৃতি হয়ে যায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


