ভারতের বাজারে সুই-মুক্ত ইনসুলিন ইনহেলার (Inhaled Insulin) নিয়ে এল ওষুধ নির্মাতা সংস্থা সিপলা (Cipla)। যা ডায়াবেটিস রোগীদের জন্য বড় স্বস্তি। আমেরিকার ম্যানকাইন্ড কর্পোরেশনের তৈরি এই দ্রুত-কার্যকরী ইনসুলিন পাউডার (Afrezza) খাবারের শুরুতে ইনহেলারের মাধ্যমে শ্বাস নিয়ে নেওয়া হয়।

ভারতের বাজারে সুই-মুক্ত ইনসুলিন ইনহেলার (Inhaled Insulin) নিয়ে এল ওষুধ নির্মাতা সংস্থা সিপলা (Cipla)। যা ডায়াবেটিস রোগীদের জন্য বড় স্বস্তি। আমেরিকার ম্যানকাইন্ড কর্পোরেশনের তৈরি এই দ্রুত-কার্যকরী ইনসুলিন পাউডার (Afrezza) খাবারের শুরুতে ইনহেলারের মাধ্যমে শ্বাস নিয়ে নেওয়া হয়। এটি টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস রোগীদের ইনজেকশনের ভয় ও ঝক্কি থেকে মুক্তি দেবে।

ভারতের বাজারে নতুন ইনসুলিন

চিকিৎসকদের মতে, এই প্রযুক্তি ইনসুলিন ডেলিভারির ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে। কারণ, ইনসুলিন শরীরে দ্রুত শোষিত হয় এবং খাবার খাওয়ার সময়েই কার্যকরী হয়ে উঠে শরীরের স্বাভাবিক ইনসুলিন প্রতিক্রিয়ার কাছাকাছি কাজ করে। এই ইনসুলিন ডেলিভারিতে যে হেতু ছুঁচের কোনও ভূমিকা নেই, তাই এ নিয়ে মানসিক বাধা অনেকটাই কম থাকে রোগীর। ফলে এর গ্রহণযোগ্যতা নিয়ে আশাবাদী প্রস্তুতকারক সংস্থা। এই উদ্ভাবনকে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ মনে করছেন, কারণ ভারতে এখন ১০ কোটিরও বেশি মানুষ ডায়াবিটিসে আক্রান্ত, যার মধ্যে উল্লেখযোগ্য অংশের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োজন হলেও নিয়মিত নেওয়ার হার এখনও প্রত্যাশিত নয়।

মূল বিষয়সমূহ:

* পণ্যের নাম ও প্রস্তুতকারক: সিপলা ভারতের বাজারে নিয়ে এসেছে Afrezza (আফ্রেজা) নামক ইনহেলড ইনসুলিন, যা থেকে টেকনোলজি নিয়ে তৈরি।

* কিভাবে কাজ করে: এটি কোনো ইনজেকশন নয়, বরং একটি ছোট ইনহেলার ডিভাইসের মাধ্যমে পাউডার আকারে ফুসফুসে নেওয়া হয়। এটি দ্রুত রক্তে মিশে যায় এবং খাবারের পর শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

* কার্যকারিতা: এটি অত্যন্ত দ্রুত-কার্যকরী (Ulra-rapid-acting) ইনসুলিন। ইনহেল করার ১২ মিনিটের মধ্যেই এটি কাজ শুরু করে এবং প্রায় ২-৩ ঘণ্টা পর্যন্ত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

* কারা ব্যবহার করতে পারবেন: টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস আক্রান্ত প্রাপ্তবয়স্করা এটি ব্যহার করতে পারেন। এটি মূলত প্রানডিয়াল (খাবারের সময়) ইনসুলিন হিসেবে কাজ করে।

* সুবিধা: সুচ ফোটানোর ভয় ও যন্ত্রণা থেকে মুক্তি, যাতায়াতের সময় বা জনসমক্ষে সহজেই ব্যবহারযোগ্য, এবং দীর্ঘমেয়াদী ইনজেকশনের তুলনায় সুবিধাজনক।

* সতর্কতা: হাঁপানি (Asthma) বা সিওপিডি (COPD)-র মতো দীর্স্থায়ী ফুসফুসের রোগ থাকলে এটি ব্যবহার করা যাবে না। ধুমপায়ী বা সম্প্রতি ধুমপান ছেড়েছেন এমন ব্যক্তিদের জন্য এটি উপযুক্ত নয়।

এই উদ্ভাবনটি ভারতের ১০ কটিরও বেশি ডায়াবেটিস রোগীর চিকিৎসায়, বিশেষ করে যাদের ইনজেকশন নিতে ভয় পান, তাদের জন্য একটি মাইলফলক।