MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Fatty Liver: ফ্যাটি লিভারের এই ৫টি লক্ষণ ফুটে ওঠে চোখে, জানুন এক ক্লিকে

Fatty Liver: ফ্যাটি লিভারের এই ৫টি লক্ষণ ফুটে ওঠে চোখে, জানুন এক ক্লিকে

Health News: লিভারে ফ্যাট জমে যাওয়ার সমস্যাকেই ফ্যাটি লিভার বলা হয়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ হেপাটোলজি রিসার্চ জানাচ্ছে, এই রোগ মারাত্মক পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত অনেক সময়েই এর কোনও লক্ষণ দেখা যায় না।

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 06 2026, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?
Image Credit : Getty

সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

লিভারে ফ্যাট জমে যাওয়ার সমস্যাকে ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ হেপাটোলজি রিসার্চ জানাচ্ছে, এই রোগ মারাত্মক পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত অনেক সময়েই এর কোনও লক্ষণ দেখা যায় না। আবার, জার্নাল অফ ট্রান্সলেশনাল অনুযায়ী, ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হলে তার কিছু লক্ষণ চোখেও দেখা দিতে পারে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
লিভারে ফ্যাট জমছে? চোখই দেবে তার প্রথম সঙ্কেত
Image Credit : Getty

লিভারে ফ্যাট জমছে? চোখই দেবে তার প্রথম সঙ্কেত

লিভারের সার্বিক স্বাস্থ্য নির্ভর করে শরীর কীভাবে রক্ত ফিল্টার করছে এবং বিলিরুবিনের মোট পরিমাণের উপর। লিভারে বিলিরুবিন জমতে শুরু করলে চোখ হলুদ হয়ে যায়, যা লিভারের সমস্যার ইঙ্গিত দেয়। ফ্যাটি লিভার সরাসরি দৃষ্টিশক্তির সমস্যা না করলেও, এর কিছু লক্ষণ চোখে ফুটে উঠতে পারে। ফ্যাটি লিভার হলে চোখে কোন কোন লক্ষণ দেখা যায়, চলুন জেনে নেওয়া যাক।

Related Articles

Related image1
Food Tips: গরমে পেটে চায় ঠান্ডা ছোঁয়া! খাওয়ার পাতে রাখুন এই ৫টি কাঁচা আমের রেসিপি
Related image2
Blood Sugar Control: ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চান? ডায়েটে রাখতেই হবে এই খাবারগুলিকে
38
চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিসের লক্ষণ
Image Credit : Getty

চোখ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিসের লক্ষণ

প্রথম লক্ষণ হল চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া, যা জন্ডিসের লক্ষণ। লিভারের কোষে ফ্যাট জমার কারণে লিভারে অতিরিক্ত বিলিরুবিন তৈরি হলে চোখ হলুদ হতে পারে। চোখের এই হলদে ভাব লিভারের কার্যকারিতা কমে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। চোখে হলুদ ভাব দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরীক্ষা করানো এবং লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
48
চোখ বারবার শুকিয়ে যাচ্ছে? সতর্ক হন
Image Credit : Getty

চোখ বারবার শুকিয়ে যাচ্ছে? সতর্ক হন

চোখ শুকিয়ে যাওয়া এবং অস্বস্তি বোধ করা হল আরেকটি লক্ষণ। লিভারের কার্যকারিতা ঠিকমতো না হলে চোখে জলীয়ভাব কমে যেতে পারে। এই সমস্যাটি মূলত প্রদাহ এবং মেটাবলিক ভারসাম্যহীনতার সঙ্গে যুক্ত। লিভারের স্বাস্থ্য খারাপ হলে তার প্রভাব চোখের উপরেও পড়তে পারে।
58
চোখের নীচে কালি? শুধু ঘুমের অভাব নয়
Image Credit : Getty

চোখের নীচে কালি? শুধু ঘুমের অভাব নয়

চোখের চারপাশে কালো ছোপ বা ক্লান্ত চোখ হল আরও একটি লক্ষণ। লিভারের কার্যকারিতা ব্যাহত হলে চোখের চারপাশে কালি পড়তে পারে এবং সারাক্ষণ ক্লান্তি বোধ হতে পারে। পর্যাপ্ত বিশ্রামের পরেও যদি চোখের ক্লান্তি না কাটে এবং চোখের নীচে কালো দাগ দেখা যায়, তবে লিভারের স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।
68
চোখের শুষ্কতা ও কালো ছোপ অবহেলা করবেন না
Image Credit : Getty

চোখের শুষ্কতা ও কালো ছোপ অবহেলা করবেন না

চোখে আর্দ্রতা কমে শুকিয়ে যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। প্রদাহ এবং মেটাবলিক সমস্যা থেকেও চোখে এই ধরনের সমস্যা হতে পারে। লিভারের স্বাস্থ্য খারাপ হলে মেটাবলিক প্রক্রিয়াতেও সমস্যা দেখা দেয়। চোখের চারপাশে দেখা দেওয়া কালো দাগের দিকেও খেয়াল রাখা দরকার।
78
দৃষ্টি ঝাপসা হয়ে আসাও হতে পারে লক্ষণ
Image Credit : Getty

দৃষ্টি ঝাপসা হয়ে আসাও হতে পারে লক্ষণ

দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া হল আরেকটি লক্ষণ। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম বা ইমিউন সিস্টেম সম্পর্কিত কোনও ক্রনিক রোগ রয়েছে, তাঁদের জন্য ফ্যাটি লিভার একটি বড় ঝুঁকির কারণ। কিছু ক্ষেত্রে, যদিও বিরল, ঝাপসা দৃষ্টি ফ্যাটি লিভারের উপস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
88
চোখের চারপাশ ফুলে যাওয়াও বিপদের সঙ্কেত
Image Credit : Getty

চোখের চারপাশ ফুলে যাওয়াও বিপদের সঙ্কেত

চোখের চারপাশ ফুলে যাওয়া হল আরেকটি লক্ষণ। মেটাবলিক সমস্যার কারণে যখন চোখের চারপাশের অংশে জল জমতে শুরু করে, তখন বুঝতে হবে লিভার সমস্যায় রয়েছে। যদি চোখের চারপাশের অংশ বেশি ফোলা মনে হয়, তাহলে দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত জরুরি।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
লাইফস্টাইলের খবর
স্বাস্থ্যের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Baby Anklets: মেয়ে বাচ্চাদের জন্য রুপোর পায়েলের ৭টি লেটেস্ট ডিজাইন!
Recommended image2
Papaya Benefits: মহিলারা পেঁপে খেলে পাবেন ৭টি দারুণ উপকার, জানতেন?
Recommended image3
H1N1: ইনফ্লুয়েঞ্জায়ে ভুলেও অ্যান্টিবায়োটিক নয়! কী কী ক্ষতি হতে পারে জানালেন চিকিৎসকরা
Recommended image4
Herbal Tea: সকালে ঘুম থেকে উঠে কোন ৭ ভেষজ চায়ে চুমুক দেবেন? জানুন
Recommended image5
Cold Water: ফ্রিজের ঠান্ডা জল খেলেই কি সর্দি কাশি হয়? আসল সত্যিটা জেনে নিন
Related Stories
Recommended image1
Food Tips: গরমে পেটে চায় ঠান্ডা ছোঁয়া! খাওয়ার পাতে রাখুন এই ৫টি কাঁচা আমের রেসিপি
Recommended image2
Blood Sugar Control: ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চান? ডায়েটে রাখতেই হবে এই খাবারগুলিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved