Food Recipe: আপনি যদি স্বাস্থ্য সচেতন হন পাশাপাশি নতুনত্ব খাবার খাওয়ার ধ্যান-ধারণা রাখেন তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। কারণ সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন সয়াবিনের এই পুষ্টিকর রেসিপি।

Food Recipe: স্বাদের দুনিয়ায় নিরামিষ এখন আর পিছিয়ে নেই। সয়াবিন আর পালং শাক দিয়ে তৈরি এই পদ প্রমাণ করে দিল যে প্রোটিনসমৃদ্ধ নিরামিষ খাবারও মাংসের স্বাদকে ছাপিয়ে যেতে পারে। সয়াবিনকে মশলায় ভালো করে কষিয়ে তার মধ্যে তাজা পালং শাকের মসৃণ পেস্ট মেশালে যে রিচ গ্রেভি তৈরি হয়, তা একবার চেখে দেখলেই বোঝা যায় রান্নায় ভারসাম্যের আসল ম্যাজিক। ঘরের সাধারণ উপকরণ দিয়েই তৈরি এই রেসিপি স্বাস্থ্যের সঙ্গে স্বাদেরও খেয়াল রাখে। তাই রোজকার খাবারে একঘেয়েমি কাটাতে বা অতিথি আপ্যায়নে এটা হয়ে উঠতে পারে একদম পারফেক্ট অপশন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

উপকরণ কী কী লাগছে?

উপকরণ: - সয়াবিন গ্রানিউলস বা চাঙ্ক - ১কাপ - পালং শাক - ২ আঁটি - পেঁয়াজ - ১টি মিহি কুচি - টমেটো - ১টি পিউরি করা - আদা-রসুন বাটা - ১চা চামচ - কাঁচা লঙ্কা - ২টি চেরা - জিরে গুঁড়ো - ১চা চামচ - ধনে গুঁড়ো - ১চা চামচ - গরম মসলা - আধা চা চামচ - হলুদ গুঁড়ো - আধা চা চামচ - নুন - স্বাদমতো - তেল - ২ চা চামচ - ঘি - ১ চা চামচ

প্রণালী: সয়াবিন গ্রানিউলস গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। নরম হলে ভালো করে চেপে জল ঝরিয়ে নিন। কড়াইতে হালকা নুন ও হলুদ দিয়ে ২ মিনিট ভেজে তুলে রাখুন। এতে সয়াবিনের কাঁচা গন্ধ চলে যাবে। পালং শাক ভালো করে ধুয়ে মোটা করে কেটে নিন। কড়াইতে এক চা চামচ তেল গরম করে পালং শাক ১-২ মিনিট নেড়েচেড়ে নিন। বেশি রান্না করবেন না, তাহলে রং নষ্ট হয়ে যাবে। ঠান্ডা করে মিহি পেস্ট বানিয়ে রাখুন। কড়াইতে বাকি তেল গরম করে এক চিমটি জিরে ফোড়ন দিন। 

স্বাদে চিকেনকে হার মানাবে?

পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। আদা-রসুন বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষান। এবার টমেটো পিউরি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন দিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষান। ভেজে রাখা সয়াবিনটা মশলার সাথে মিশিয়ে ৩-৪ মিনিট কষান। পালং শাকের পেস্ট ঢেলে আধা কাপ জল মিশিয়ে ঢাকা দিয়ে কম আঁচে ৫ মিনিট রাঁধুন। সয়াবিন মশলার স্বাদ টেনে নেবে আর গ্রেভি ক্রিমি হয়ে আসবে। গ্যাস বন্ধ করার আগে গরম মসলা আর ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিন। ঘিয়ের সুগন্ধ পদটার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেবে।

গরম গরম রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। এই পদ নিরামিষ হলেও স্বাদে চিকেনকে হার মানাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।