MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Hair Care Tips: চুলে তেল মাখবেন কখন, সঠিক সময় কোনটা, জানেন? সকালে না রাতে?

Hair Care Tips: চুলে তেল মাখবেন কখন, সঠিক সময় কোনটা, জানেন? সকালে না রাতে?

চুলের বৃদ্ধির জন্য নিয়মিত তেল মাখা খুব জরুরি। কখন এই তেল মাখা উচিত, তা নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে। কেউ বলেন রাতে তেল মাখা ভালো, আবার কেউ স্নানের আগে তেল মাখতে পছন্দ করেন। বিশেষজ্ঞরা কী বলছেন, আসুন জেনে নিই।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 21 2026, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
চুলের যত্ন
Image Credit : Gemini AI

চুলের যত্ন

চুলের যত্ন মানেই সবার আগে মাথায় আসে নারকেল তেলের কথা। দিদিমা-ঠাকুমাদের আমল থেকেই এই তেলের ব্যবহার চলছে। চুলের বৃদ্ধিতে নারকেল তেল দারুণ কাজ করে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কখন তেল মাখবেন?
Image Credit : Chat gpt

কখন তেল মাখবেন?

কিন্তু কখন এই তেল মাখা উচিত, তা নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে। কেউ বলেন রাতে তেল মাখা ভালো, আবার কেউ স্নানের আগে তেল মাখতে পছন্দ করেন। অনেকে আবার সকালে তেল মাখাকেই সেরা মনে করেন। চুলে বেশিক্ষণ তেল লাগিয়ে রাখলেই কি লাভ বেশি? নাকি শুধু স্নানের আগে মাখলেই কাজ হয়? বিশেষজ্ঞরা কী বলছেন, চলুন দেখে নিই।

Related Articles

Related image1
Hair Care Tips: চুল ঝলমলে করবে ৫টি গাছ! ঘন কালো কেশে ভরে যাবে মাথা
Related image2
Hair Care: চুল পড়ার কারণ কী? ৪০-এর পর চুল পড়া? জানুন কারণ ও প্রতিকার
36
সকাল নাকি রাত, কোনটা ভালো?
Image Credit : Getty

সকাল নাকি রাত, কোনটা ভালো?

আপনি যদি চুলে তেল মাখতে চান, তবে স্নানের অন্তত ৩০ মিনিট থেকে কয়েক ঘণ্টা আগে মাখা সবচেয়ে ভালো। এতে সারারাত মাথা চটচটে থাকে না, আবার তেলও কাজ করার জন্য যথেষ্ট সময় পায়। সবচেয়ে বড় কথা, স্নানের আগে তেল মাখলে শ্যাম্পু করার সময় চুলের ক্ষতি কম হয়। নারকেল তেল স্নানের আগে মাখলে হেয়ার ড্যামেজ অনেকটাই কমে যায়।

46
নারকেল তেল
Image Credit : Getty

নারকেল তেল

তবে মনে রাখবেন, নারকেল তেল ম্যাজিকের মতো চুল রাতারাতি বড় করে দেয় না, বরং চুলের ক্ষতি আটকায়। আপনি যদি দিনের বেলা স্নান করেন, তবে সকালে স্নানের ৩০ মিনিট থেকে কয়েক ঘণ্টা আগে তেল মেখে নিতে পারেন। অথবা রাতে তেল মেখে সকালে শ্যাম্পু করে নিলেও হবে।

56
চুলে কতক্ষণ তেল রাখবেন?
Image Credit : Getty

চুলে কতক্ষণ তেল রাখবেন?

তবে অনেকেই সারারাত চটচটে মাথা নিয়ে ঘুমোতে পছন্দ করেন না। তারা স্নানের আধ ঘণ্টা আগে তেল মাখলেই যথেষ্ট। চুলে কতক্ষণ তেল রাখবেন? সাধারণ ট্রিটমেন্টের জন্য ৩০ মিনিট থেকে কয়েক ঘণ্টাই যথেষ্ট।

66
নিয়মিত তেল
Image Credit : AI

নিয়মিত তেল

স্ক্যাল্পে খুব বেশি সময় তেল লাগিয়ে রাখার দরকার নেই। যাদের চুল শুষ্ক, তারা নিয়মিত তেল মাখতে পারেন। আর যাদের চুল তৈলাক্ত, তাদের বেশি তেল মাখার দরকার নেই।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
লাইফস্টাইলের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gardening Tips: তুলসী গাছ লম্বা আর লিকলিকে হয়ে যাচ্ছে? এই সহজ উপায়ে গাছটি ঘন করুন
Recommended image2
Fenugreek Water Benefits: খালি পেটে মেথি জল খাওয়ার অভ্যাস করুন, ম্যাজিকের মতো কাজ করবে
Recommended image3
সিঙ্গাপুরে জন্মহার তলানিতে, ২০২৫-এ TFR ০.৮৭ শতাংশে! বাড়ছে বিয়ের বয়স, এবার 'ফার্স্টডেট' আনল সরকার
Recommended image4
Human Body: নখ বা চুল নয়, মানুষের শরীরের আর কোন অংশে এক ফোঁটাও রক্ত থাকে না?
Recommended image5
শুধু ৫টা রসগোল্লা থাকলেই কেল্লাফতে! পুজোয় মাংস ভুলিয়ে দেবে এই ম্যাজিক রসগোল্লা কোপ্তা কারি, রইল রেসিপি
Related Stories
Recommended image1
Hair Care Tips: চুল ঝলমলে করবে ৫টি গাছ! ঘন কালো কেশে ভরে যাবে মাথা
Recommended image2
Hair Care: চুল পড়ার কারণ কী? ৪০-এর পর চুল পড়া? জানুন কারণ ও প্রতিকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved