Health News: অনেকেই ভাবেন পিরিয়ড হলে সাঁতার বন্ধ। কিন্তু আসল সমস্যা প্যাড। প্যাড পরে পুলে নামলে ইনফেকশন থেকে লজ্জা সব হতে পারে। বিকল্প কী আছে জানুন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Health News: পিরিয়ড হলেই কি সব বন্ধ করে দিতে হবে? জিম, কলেজ, ঘোরাঘুরি এমনকি সাঁতারও? একদমই না। শরীর সুস্থ থাকলে পিরিয়ডের সময়ও আপনি সব করতে পারেন। অনেক সাঁতারু মেয়েরাই এই সময় কম্পিটিশনে নামে। আসল বাধা হল মানসিকতা আর ভুল তথ্য। সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি, সেটা হল স্যানিটারি প্যাড পরে সুইমিং পুলে নেমে যাওয়া। এটা করলে কিন্তু হিতে বিপরীত হবে।
প্যাড পরে পুলে নামলে কী সমস্যা হয়:
স্যানিটারি প্যাড বানানোই হয়েছে বাইরের বাতাসের জন্য। ওটা জল দেখলেই কাজ করা শুরু করে দেয়। পুলে নামার ১ মিনিটের মধ্যে প্যাড পুলের জল টেনে ফুলে ঢোল হয়ে যাবে। তখন শুধু ভারী আর অস্বস্তিই লাগবে না, প্রোটেকশনও পুরো জিরো হয়ে যাবে। রক্ত আটকানোর বদলে উল্টে লিক হয়ে যাওয়ার ভয় থাকে। আর সবচেয়ে বড় কথা, ভেজা প্যাডে ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি জন্মায়। এর থেকে UTI বা ইস্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই প্যাড পরে জলে নামার কথা মাথা থেকেই বাদ দিন।
তাহলে উপায় কী? সাঁতার কাটবেন )কীভাবে:
পিরিয়ডে সাঁতার কাটার জন্য আপনাকে এমন কিছু ব্যবহার করতে হবে যেটা শরীরের ভেতরে থাকবে। বাজারে এখন ৩টে ভালো অপশন আছে। সবচেয়ে সহজ হল ট্যাম্পন। এটা ভেতরে রক্ত শুষে নেয় তাই জলে কোনো লিকের ভয় নেই। সাঁতার কাটা, ডাইভ দেওয়া সব নরমাল করা যায়। শুধু পুলে নামার আগে নতুন একটা পরে নেবেন আর ওঠার পরপরই বদলে নেবেন।
দ্বিতীয় অপশন হল মেনস্ট্রুয়াল কাপ। এটা মেডিক্যাল গ্রেড সিলিকনের তৈরি। ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারবেন। লিকও হয় না। যারা ইকো-ফ্রেন্ডলি জিনিস পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট।
আর একদম নতুন যেটা এসেছে সেটা হল পিরিয়ড সুইমস্যুট। দেখতে নরমাল কস্টিউমের মতোই। ভেতরে শোষক লেয়ার থাকে। হালকা ফ্লো থাকলে এটা একাই যথেষ্ট। আর হেভি ফ্লো হলে ট্যাম্পন বা কাপের সাথে এক্সট্রা প্রোটেকশন হিসেবে পরতে পারেন।
সাঁতার কাটার সময় এই কথাগুলো মনে রাখবেন :
পিরিয়ডে সাঁতার কাটলে উল্টে উপকার হয়। জলের হালকা চাপে পেটের ব্যথা আর ক্র্যাম্প অনেকটা কমে যায়। তবে কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে। পুল থেকে ওঠার পর ভেজা কস্টিউমে বেশিক্ষণ বসে থাকবেন না। সাথে সাথে শুকনো জামা পরে নিন আর ট্যাম্পন বা কাপটা বদলে ফেলুন। আর সবচেয়ে জরুরি, নিজের শরীরের কথা শুনুন। যদি সেদিন ব্যথা খুব বেশি হয় বা ফ্লো খুব হেভি হয়, তাহলে সাঁতার স্কিপ করাই ভালো। জোর করার দরকার নেই।
পিরিয়ড কোনো অসুখ নয় যে ৫ দিন ঘরে বসে থাকতে হবে। শুধু সঠিক জিনিসটা ব্যবহার করলেই আপনি নিশ্চিন্তে সুইমিং করতে পারবেন। প্যাড নয়, ট্যাম্পন বা কাপই হোক আপনার ভরসা।


