Holi 2026: পিচকারির ছোড়া রঙে বাইরের দেওয়ালও রঙিন হয়ে যেতে পারে। উৎসবের আবহে এ সব আটকানো বড়ই মুশকিল। মেঝের রং কোনওভাবে পরিষ্কার করা গেলেও দেওয়ালের রং সাফ করা মোটেও সহজ নয়। জেনে নিন, দেওয়ালে লেগে থাকা রঙের দাগ তুলবেন কীভাবে।
Wall Stain Removal: বাড়ির দেওয়ালে খুদে শিল্পীদের রঙের দাগ বা পিচকারির রঙের ছিটে লাগলে চিন্তার কারণ নেই। হালকা গরম জল, টুথপেস্ট, বেকিং সোডা, এমনকী সামান্য ভিনেগার ব্যবহার করে ৫ মিনিটেই দেওয়ালে রং সাফ করা সম্ভব। দেওয়ালের ক্ষতি না করে দাগ তোলার জন্য নরম কাপড় ব্যবহার করুন এবং দাগ লাগার সাথে সাথেই পরিষ্কার করার চেষ্টা করুন।
Add Asianetnews Bangla as a Preferred Source

৫ মিনিটে দেওয়াল থেকে রঙের দাগ দূর করার উপায়-
- হালকা গরম জল ও ডিটারজেন্ট: একটি পরিষ্কার নরম কাপড় হালকা গরম জলে ভিজিয়ে নিন, তার সঙ্গে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে নিতে পারেন। এবার ভেজা কাপড়টি দিয়ে আলতোভাবে দেওয়ালে লাগা রঙের দাগ মুছে ফেলুন। দাগ উঠে যাওয়ার পর শুকনো কাপড় দিয়ে জায়গাটি মুছে নিন।
- টুথপেস্টের জাদু: যদি রঙের দাগ গাঢ় হয়, তবে পুরনো টুথব্রাশে সামান্য সাদা টুথপেস্ট লাগিয়ে আলতো হাতে আঁকিবুকির জায়গাটি ঘষে নিন। এরপর ভেজা কাপড় দিয়ে জায়গাটি পরিষ্কার করে ফেলুন।
- বেকিং সোডা ও জলের পেস্ট: বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি রঙের দাগের ওপর লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন। এরপর একটি নরম কাপড় দিয়ে আলতো করে ঘষে তুলে ফেলুন।
- ভিনিগার ব্যবহার: যদি রঙের দাগ জেদি হয়, তবে সমপরিমাণ জল ও সাদা ভিনেগার মিশিয়ে স্প্রে বোতলে ভরে দাগের ওপর স্প্রে করুন এবং কিছুক্ষণ পর মুছে ফেলুন। তবে সাবধান, খুব বেশি ঘষবেন না, এতে দেওয়ালের রং উঠে যেতে পারে।
- বেবি অয়েল বা নারকেল তেল: কালার পেইন্ট বা জেদি দাগের জন্য সামান্য বেবি অয়েল বা নারকেল তেল তুলোয় নিয়ে দাগের ওপর হালকা করে ঘষলে দাগ উঠে যায়, তবে এটি ব্যবহারের পর জায়গাটি সাবান জল দিয়ে মুছে শুকনো করে নিন।
জরুরি কিছু টিপস-
- রঙের দাগ শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার আগেই পরিষ্কার করার চেষ্টা করুন, এতে ৫ মিনিটে কাজ হয়ে যাবে।
- বড় দাগের ক্ষেত্রে সবসময় দেয়ালের কর্নার থেকে পরিষ্কার করা শুরু করুন, যাতে দাগ ছড়িয়ে না পড়ে।
- যদি দেওয়ালটি হোয়াইট ওয়াশ করা হয়, তবে সাবান জল ব্যবহার করা ভালো, আর যদি অয়েল পেইন্ট হয়, তবে সামান্য ভিনিগার বা তেল ভালো কাজ করে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


