- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Pancreatic Cancer: অগ্ন্যাশয়ের ক্যানসার; শরীর আগেই যে লক্ষণগুলো জানান দেয়
Pancreatic Cancer: অগ্ন্যাশয়ের ক্যানসার; শরীর আগেই যে লক্ষণগুলো জানান দেয়
অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস হলো পাকস্থলীর পেছনে পেটের ওপরের দিকে থাকা একটি গ্রন্থি। এই ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো খুব সাধারণ মনে হতে পারে, তাই আগে থেকে জানা জরুরি।

অগ্ন্যাশয়ের ক্যানসার; শরীর আগেই যে লক্ষণগুলো জানান দেয়
পাকস্থলীর পেছনে পেটের ওপরের দিকে থাকা একটি গ্রন্থি হলো অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। ইনসুলিন হরমোন তৈরি করে এই গ্রন্থি। রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এই হরমোন। এছাড়া খাবার হজম করতে সাহায্য করার জন্য কিছু এনজাইমও তৈরি করে অগ্ন্যাশয়।

অগ্ন্যাশয়ের কোষে শুরু হওয়া প্যানক্রিয়াটিক ক্যানসার
অগ্ন্যাশয়ের কোষে শুরু হওয়া ক্যানসারকে প্যানক্রিয়াটিক ক্যানসার বলে। সাধারণত অগ্ন্যাশয়ের রস বহনকারী নালিগুলোতে এর শুরু হয়। এ ধরনের ক্যানসারকে 'এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক ক্যানসার' বলা হয়।
সিগারেট খেলে প্যানক্রিয়াটিক ক্যানসারের ঝুঁকি বাড়ে
সিগারেট খাওয়াকে প্যানক্রিয়াটিক ক্যানসারের অন্যতম বড় ঝুঁকির কারণ ধরা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের ঝুঁকিও বাড়ে। আগে ধরা পড়ে চিকিৎসা না হলে ক্যানসার সাধারণত আশপাশের জায়গায় ছড়িয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম লক্ষণ হিসেবে কোনো কারণ ছাড়াই ওজন কমতে দেখা যায়।
প্যানক্রিয়াটিক ক্যানসারের প্রাথমিক লক্ষণ খুব সাধারণ মনে হতে পারে
প্যানক্রিয়াটিক ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো খুব সাধারণ মনে হতে পারে। অথবা অন্য সাধারণ শারীরিক সমস্যার লক্ষণের মতো লাগতে পারে। তাই রোগটি আগে ভাগে ধরা পড়া কঠিন। রোগটি বুঝতে বুঝতে অনেকটাই ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তাই এর লক্ষণগুলো সম্পর্কে জানা খুব জরুরি।
জন্ডিস, টিউমার বাড়ার কারণে পেটে ও পিঠে ব্যথা
জন্ডিস, টিউমার বাড়ার কারণে পেটে এবং অনেক সময় পিঠে ব্যথা, ইনসুলিন বা অন্যান্য হরমোন বেড়ে যাওয়ার কারণে মাথা ঘোরা, দুর্বলতা, পেশিতে টান এবং ডায়রিয়া—এসবই প্যানক্রিয়াটিক ক্যানসারের লক্ষণ।
বড় হতে থাকা টিউমার ইনসুলিন তৈরিতে বাধা দিতে পারে
৫০ বছর বয়সের পর কোনো স্পষ্ট কারণ ছাড়াই ডায়াবেটিস দেখা দিলে, তা অনেক সময় অগ্ন্যাশয়ের পরিবর্তনের সঙ্গে যুক্ত হতে পারে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকারী ইনসুলিন তৈরি করে অগ্ন্যাশয়। লক্ষণগুলো প্রকাশ পাওয়ার আগেই একটা বড় হতে থাকা টিউমার ইনসুলিন তৈরিতে বাধা দিতে পারে।
প্যানক্রিয়াটিক ক্যানসার শরীরের হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে
খাদ্যাভ্যাস বা ব্যায়ামের রুটিনে কোনো পরিবর্তন না করেই ওজন কমে যাওয়া এমন এক সতর্কবার্তা যা এড়িয়ে যাওয়া উচিত নয়। প্যানক্রিয়াটিক ক্যানসার শরীরের হজম প্রক্রিয়া এবং পুষ্টি শোষণের পদ্ধতিকে বাধাগ্রস্ত করতে পারে। এর ফলে কোনো কারণ ছাড়াই ওজন কমতে পারে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News