Hotel Security Tips: হোটেলের ঢোকার পরেও সুরক্ষার বিষয়টি ভুললে চলে না। বিলাসবহুল হোটেলে নিরাপত্তাব্যবস্থা বেশি ঠিকই, কিন্তু অনেক সময়েই পকেট বাঁচাতে গিয়ে অতি সাধারণ হোটেলেও থেকে যেতে হয়। তাই হোটেলে থাকা হোক বা রাস্তাঘাটে চলাফেরা সবসময়েই চোখকান খোলা রাখা দরকার। এই ব্যাপারেই একটি মজার কৌশল শেখালেন ডাচ বিমানসংস্থার বিমানসেবিকা এস্থার স্টুরস।

Hotel Security Tips: ঘুরতে গিয়ে হোটেলে চেক-ইন করেই আমরা বিছানায় গা এলিয়ে দিই। কিন্তু এই প্রথম ৫ মিনিটের অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ। বিলাসবহুল হোটেলে নিরাপত্তা বেশি থাকলেও, বাজেট হোটেল বা হোমস্টেতে ঝুঁকি থেকেই যায়। তাই সতর্ক থাকাটা বাধ্যতামূলক।

এই নিয়েই একটি সহজ কিন্তু দারুণ কার্যকরী টোটকা শেয়ার করেছেন কিছু বিমানসংস্থার অভিজ্ঞ বিমানসেবিকারা। তাঁর মতে, হোটেলের ঘরে ঢুকে নিচু হয়ে খাটের তলা দেখার দরকার নেই।

ভাইরাল জলের বোতল ট্রিক:

তাদের পরামর্শ— ঘরে ঢুকেই নিজের জলের বোতলটি খাটের এক প্রান্ত দিয়ে নিচে গড়িয়ে দিন।

- যদি বোতলটি সহজে গড়িয়ে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে, তবে নিশ্চিন্ত। খাটের নিচে কিছু নেই।

- কিন্তু যদি মাঝপথে বোতলটি আটকে যায়, তাহলে সতর্ক হন। খাটের নিচে কেউ লুকিয়ে থাকতে পারে, বা কোনও সন্দেহজনক ব্যাগ বা জিনিস থাকতে পারে।

অবশ্য অনেক সময় হোটেল কর্তৃপক্ষ বাড়তি চাদর, বালিশ বা লাগেজ রাখার কারণেও বোতল আটকাতে পারে। তাই আটকে গেলে নিজে ঝুঁকে না দেখে সঙ্গে সঙ্গে রিসেপশনে ফোন করে স্টাফকে ডেকে বিষয়টি দেখতে বলুন।

আরও ৩টি সেফটি চেক যা করতেই হবে:

১. আলমারি ও বাথরুম চেক: ঘরে ঢুকেই তাড়াহুড়ো না করে চারপাশটা ভালো করে দেখে নিন। খাটের তলার পাশাপাশি আলমারির ভিতর, পর্দার পিছনে ও স্নানঘরে একবার চোখ বুলিয়ে নিন। কোনও সন্দেহজনক জিনিস বা আগের বোর্ডারের ফেলে যাওয়া কিছু রয়েছে কি না, যাচাই করে নিন।

২. দরজা ও জানলা পরীক্ষা: এটা সবচেয়ে জরুরি। ঘরের মূল দরজার ছিটকিনি, ডাবল লক ঠিকমতো কাজ করছে কি না দেখুন। বারান্দা বা জানালার ছিটকিনি ভিতর থেকে আটকানো যাচ্ছে কি না, তা সঙ্গে সঙ্গেই পরীক্ষা করুন। অনেক সময় বারান্দা বা জানলা দিয়েই চুরির ঘটনা ঘটে।

৩. ডু নট ডিস্টার্ব: একা থাকলে রাতে দরজার ভিতরে চেয়ার বা লাগেজ দিয়ে রাখতে পারেন। দরজায় ‘ডু নট ডিস্টার্ব’ ঝুলিয়ে রাখলে অপ্রয়োজনীয় প্রবেশ এড়ানো যায়।

একা ভ্রমণ করুন বা পরিবারের সঙ্গে— হোটেলের ঘরে ঢোকার প্রথম কয়েক মিনিটে এই সাধারণ নজরদারিটুকু সেরে নিলে অহেতুক দুশ্চিন্তা এড়ানো যায় এবং নিরাপদে ও নিশ্চিন্তে থাকা যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।