সারাংশ: বাঙালি সব সময় মাছে ভাতে, মানে ভাত মাছ ছাড়া বাঙালির পাতে বা স্বাদে একদমই রচেনা। সপ্তাহে ৭ দিনের মধ্যে অন্তত পাঁচ দিন বাঙালির তাতে মাছ তো থাকবেই। মাঝে মাঝে যদি একটু ঝাল ঝাল রুই মাছের কোফতা কারি বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না।

রুই মাছের কোফতা কারি একটি সুস্বাদু ও রাজকীয় বাঙালি পদ। এটি তৈরি করতে রুই মাছ সেদ্ধ করে কাঁটা ও চামড়া ছাড়িয়ে পেঁয়াজ, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, গরম মশলা ও বেসন বা সেদ্ধ আলু দিয়ে মেখে কোফতা বানিয়ে ডুবোতেলে ভাজতে হয়। এরপর পেঁয়াজ, টমেটো ও মশলার গ্রেভিতে এই কোফতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করা হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রুই মাছের কোফতা রেসিপি ।

রুই মাছের কোফতা কারির বিস্তারিত রেসিপি:

১. কোফতার জন্য উপকরণ:

* রুই মাছ: ২৫০-৩০০ গ্রাম (৩-৪ পিস) * সেদ্ধ আলু: ১টি (মাঝারি) * পেঁয়াজ কুচি: ১টি * কাঁচালঙ্কা কুচি: ২-৩টি * আদা-রসুন বাটা: ১ চা চামচ * হলুদ গুঁড়ো: ১/৪ চা চামচ * লঙ্কা গুঁড়ো: ১/২ চা চামচ * গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ * বেসন/টোস্ট বিস্কুটের গুঁড়ো: ২ টেবিল চামচ (বাইন্ডিংয়ের জন্য) * লবণ: স্বাদমতো * তেল: ভাজার জন্য

গ্রেভির জন্য:

* পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ * আদা-রসুন বাটা: ১ চা চামচ * টমেটো পিউরি/সস: ২ টেবিল চামচ * টক দই (ঐচ্ছিক): ১ টেবিল চামচ * হলুদ, লঙ্কা ও জিরা গুঁড়ো: ১/২ চা চামচ করে * গোটা গরম মশলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ) ও জিরে: ফোরনের জন্য * ধনেপাতা কুচি ও কাঁচালঙ্কা: সাজানোর জন্য * তেল ও লবণ: পরিমাণমতো

২. প্রস্তুত প্রণালী কোফতা তৈরি ও ভাজা:

* রুই মাছ ভালোভাবে ধুয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। কাঁটা ও চামড়া ছাড়িয়ে মাছের কাঁটাভাঙ্গা কিমা তৈরি করুন।

* সেদ্ধ মাছের সাথে চটকানো আলু, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা, আদা-রসুন বাটা, গুঁড়ো মশলা এবং বেসন ভালোভাবে মিশিয়ে নিন।

* মিশ্রণটি থেকে ছোট ছোট গোল কোফতা বা বলের আকার দিন।

* কড়াইতে তেল গরম করে কোফতাগুলো মাঝারি আঁচে সোনালী করে ভেজে তুলে রাখুন।

৩. গ্রেভি তৈরি:

• কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ও জিরে ফোরন দিন।

* পেঁয়াজ বাটা দিয়ে ভাজুন, এরপর আদা-রসুন বাটা ও টমেটো সস বা পিউরি দিয়ে মশলা ভালো করে কষান।

* হলুদ, লঙ্কা, জিরা গুঁড়ো ও লবণ দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষান। প্রয়োজন হলে সামান্য টক দই দিতে পারেন।

* পরিমাণমতো জল (গ্রেভির জন্য) দিন এবং ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিন।

* কম আঁচে ৩-৪ মিনিট ঢেকে রান্না করুন যাতে কোফতাগুলো গ্রেভি শুষে নেয়।

* নামানোর আগে গরম মশলা গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি এবং সামান্য বেরেস্তা ছড়িয়ে দিন।

* পরিবেশন : গরম গরম রুই মাছের কোফতা কারি পোলাও, ফ্রাইড রাইস বা গরম ভাতের সাথে পরিবেশন করুন।

টিপস: * কোফতা নরম করার জন্য মিশ্রণে ১ চা চামচ ঘি বা মাখন মেশাতে পারেন। * মাছের কাঁটা ভালোভাবে বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।